- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে। রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের মানুষ ধর্মভীরু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা অবশ্যই ধর্ম মানি, ধর্ম পালন করি। কিন্তু রাষ্ট্র বা সমাজকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করার কোনো ধারণায় আমরা বিশ্বাস করি না। বাংলাদেশ সব ধর্মের মানুষের সমান অধিকার ও সহাবস্থানের…
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বদলিজনিত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম। দায়িত্ববোধ, মানবিক আচরণ ও নিষ্ঠাপূর্ণ কর্মপ্রয়াসের মাধ্যমে তিনি এলাকায় যে আস্থার পরিবেশ তৈরি করেছিলেন, বিদায়ের মুহূর্তে সেই কারণেই থানাপ্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানাতে থানায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তার সুদক্ষ নেতৃত্বে চিলমারী থানা আইনশৃঙ্খলা রক্ষা, মাদক প্রতিরোধসহ জনসেবামূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে ওসি আশরাফুল ইসলাম চিলমারীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “চিলমারী আমার কাছে শুধুই কর্মস্থল নয়,…
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহীঃ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন গণকপাড়ায় আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা ও মাদক সেবনের ঘাঁটি গড়ে উঠেছে। শিক্ষা নগরীতে বিভিন্ন জেলা থেকে পড়তে আসা কলেজ শিক্ষার্থীদের একটি অংশ নিষিদ্ধ মাদক ইয়াবা ও অন্যান্য নেশায় জড়িয়ে পড়ছে। হোস্টেলে থাকা অনেক তরুণ–তরুণী ‘রুম ডেট’ করার নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে হোটেল পদ্মাসহ আশপাশের আরও কয়েকটি আবাসিক হোটেলকে। গত কয়েকদিন সরেজমিনে হোটেল পদ্মার সামনে দেখা যায়—বিভিন্ন বয়স ও পেশার মানুষ নিয়মিত হোটেলে প্রবেশ করছে। কেউ ২০ মিনিট, কেউবা এক ঘণ্টার মধ্যে বেরিয়ে যাচ্ছে। স্থানীয় দোকানদার ও এলাকাবাসীরা জানান, পাঁচ আগস্টের পর প্রশাসনের দুর্বলতার সুযোগে প্রায় দিন–রাতই চলছে…
ঝালকাঠি প্রতিনিধি :বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড, নারী হয়রানি, ভুয়া পরিচয় ব্যবহার ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মো. নুরুল্লাহকে পদ থেকে স্থগিত করার পর শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কার করেছে জামায়াত। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে এক অচেনা নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও কলের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এছাড়া ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় শিক্ষকতা করার সময় এক ছাত্রের মায়ের (প্রবাসীর স্ত্রী) মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে ওই ছাত্রের স্বজনরা নুরুল্লাহকে আটক করে মারধর করেন।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (০৬ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে সংবাদ মাধ্যমে এ আহ্বান জানান তিনি। ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মেডিকেল বোর্ড। এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত আছে, তার শারীরিক অবস্থা বিবেচনায়, বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, গত ৬ বছর ধরে মেডিকেল বোর্ড প্রতিকূল পরিবেশেও খালেদা জিয়ার চিকিৎসা দিয়ে আসছে এবং এখনো পেশাগত দক্ষতার সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। ডা. জাহিদ জানান, চিকিৎসা সমন্বয়ের কাজে জুবাইদা রহমান…
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার ৬ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় উপজেলার লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুল প্রাঙ্গণে এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বদলগাছী উপজেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি এবং বিএনপির মনোনীত নওগাঁ-৩ মহাদেবপুর -বদলগাছী আসনে সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল। প্রধান অতিথির বক্তব্যে ফজলেহুদা বাবুল বলেন, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর, শিক্ষকরা হচ্ছে শিক্ষিত সমাজ গড়ার কারিগর, এজন্য আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধার ভিত্তিতেই নিয়োগ পাবে এবং শিক্ষা ব্যবস্থা আরো উন্নত করার লক্ষ্যে…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, দেশের মানুষ চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তারা সংস্কার চায়, বৈষম্যবিরোধী বাংলাদেশ চায়। আপনারা জানেন, ইসলামী শক্তি ও দেশপ্রেমিক শক্তি এক হয়েছে। সবাই মিলে চাঁদাবাজ ও আধিপত্যবাদদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সারাদেশে ইসলামী ৮ দলের পক্ষে ঢেউ উঠেছে। মানুষ চায় সৎ লোকের শাসন। ইসলামী দলের নেতৃত্বই সৎভাবে দেশ পরিচালনা করবে। ইতোমধ্যে জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে। আমাদের বিরুদ্ধে সারাবিশ্বে আ’লীগের সন্ত্রাসবাদের অপপ্রচার হয়েছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, বিশ্ববাসী জেনে গেছে জামায়াত মানুষের কল্যাণে কাজ করে। জামায়াত ক্ষমতায় গেলে মেধার ভিত্তিতে চাকরি হবে।…
টাংগাইল জেলা প্রতিনিধি জাতির মুক্তির সনদ আল্লাহর বিধান মানবরচিত সিস্টেম বাদ দিয়ে আল্লাহর দেওয়া সত্যদীন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। আজ শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘দীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান’ শীর্ষক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় দেশের চলমান সংকটময় অবস্থা, রাজনৈতিক অস্থিতিশীলতাসহ সকল অরাজকতাময় পরিস্থিতির জন্য মানুষের তৈরি প্রচলিত ব্যবস্থাকে দায়ী করেন তিনি। টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ নাজমুল হোসেন নাজমের সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ কেবল একটি বাক্য নয়, এটি আল্লাহর সাথে…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন জনবহুল বাস স্টেশনে শীতবস্ত্র বিতরণ করে প্রশংসা ভাসছেন উজিরপুরের বহুল আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। নির্বাহী কর্মকর্তা উজিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গত বছর যোগদান করে মাত্র এক বছরে মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে পড়াশোনার খোঁজখবর, শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন সংক্রান্ত সরাসরি তদারকি, মাদক নির্মূল কার্যক্রম পরিচালনা, সরকারি টিয়ার কাবিখাসহ বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে পূর্বের সকল নির্বাহী কর্মকর্তার রেকর্ড ভঙ্গেন এ কর্মকর্তা। তারই ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর শনিবার রাতে ঢাকা বরিশাল মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে অসহায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন এতে তিনি দল মত নির্বিশেষে সবাই…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি—জাবি ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধি কর্মসূচি এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট সংলগ্ন রেড ক্রিসেন্ট অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণে এর ভূমিকা তুলে ধরেন। এরপর বিকাল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে পিঠা উৎসব ও দুর্যোগ সচেতনতা কর্মসূচিতে। পিঠা উৎসবে শিক্ষার্থীরা নানা প্রকারের…