- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ ঘোষণা দেন। সেইসঙ্গে তিনি ইমরান খানকে ‘যুদ্ধোন্মাদনায় আক্রান্ত উগ্রপন্থি’ হিসেবে আখ্যা দেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে তারার বলেন, ‘কারাগারের নিয়ম অনুযায়ীই বন্দীদের সাক্ষাৎকার হয়। এখন কোনো সাক্ষাৎ নেই; সব সাক্ষাৎ বন্ধ।’ কারাগারের বাইরে আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে কেউ চেষ্টা করলে তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রের কর্তৃত্ব পুনরুদ্ধারের এখনই সময়। কোনো জেল সাক্ষাৎ হবে না, কোনো জমায়েতও অনুমোদন দেওয়া হবে না।’ কারা বিধি অনুযায়ী…
আমতলী প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আমতলী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উল্টাংখালী হাফেজিয়া মাদ্রাসা অঙ্গনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোঃ ইব্রাহিম খান, সাধারণ সম্পাদক জনাব মোঃ ওসমান হাওলাদার এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ রিপন হাওলাদার। এ ছাড়াও উপস্থিত ছিলেন ওলামা দলের সভাপতি বশির হাং, উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ সুজন হাং, বিএনপি নেতা মিজানুর রহমান হাং, ৯ নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক জামাল…
পঞ্চগড় প্রতিনিধি! পঞ্চগড় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান করেন জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কমিটির নেতারা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। এতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ প্রাচীন প্রতিষ্ঠান হিসেবে ১৮৭০ সালে থেকে জনগণকে সেবা দিয়ে আসছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ইউপি প্রশাসনিক কর্মকর্তারা সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে তথ্য প্রদানকারী কর্মকর্তা, জন্ম-মৃত্যু নিবন্ধনের অথরাইজড পার্সন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইউপির ব্যাংক হিসাব ইউপি চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তার যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়। সার্বিক বিবেচনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের…
ঝালকাঠি প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত বলেছেন, আমি আগেও বলেছি—আমি এখানে (ঝালকাঠি – ১ আসনে) এমপি কিংবা মন্ত্রী হতে আসিনি। আমি এসেছি সংগঠনকে সুসংগঠিত করতে। আমি ছাত্রদল থেকে উঠে এসেছি—ছাত্র রাজনীতি করে, ত্যাগ-নির্যাতন সহ্য করে আজকের এই অবস্থানে দাঁড়িয়েছি। আমি আমার নেত্রী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে সংগঠনের জন্য কাজ করছি—আর আপনারাও সেই আদর্শ ধারণ করে কাজ করছেন। আমি শুরু থেকেই আপনাদের সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো—ইনশাআল্লাহ। আমরা যেন কখনো সংগঠনকে নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট না দেই। আমরা ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা—সব স্তরে সংগঠনের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ…
প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন, যাদের জীবনের পথচলা কেবল একটি দলের ইতিহাস নয়—একটি জাতির আত্মমর্যাদা, গণতান্ত্রিক সংগ্রাম, স্বাধীনতার চেতনা এবং মানুষের অধিকারের প্রতীক হয়ে ওঠে। তাঁদের পথচলার প্রতিটি বাঁকে ঝরে পড়ে জাতীয় জীবনের আবেগ, সংগ্রাম, ত্যাগ ও প্রত্যাশার রূপকথা। বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি বেগম খালেদা জিয়া সেইসব বিরল ব্যক্তিত্বের একজন—যাঁকে শুধু রাজনৈতিক পরিচয়ে সীমাবদ্ধ করা যায় না। তিনি বাংলাদেশের দীর্ঘ গণতান্ত্রিক অভিযাত্রার এক জীবন্ত দলিল, এক অদম্য নারী, যিনি প্রতিকূলতার পাহাড় ভেদ করে জনগণের হৃদয়ে ‘আপষহীন নেত্রী’ হিসেবে স্থান করে নিয়েছেন।…
কুলিয়ারচর প্রতিনিধি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কুরআন খতম ও গণ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কুরআন খতম ও গণ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির নেতা-কর্মী, সমর্থক, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ), কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শরীফুল আলম। তিনি তার বক্তব্যে বেগম…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার বিদায় হয়েছে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। জনগণ নতুন বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে ইসলামের পক্ষের প্রার্থীকে ভোট দিবে। আর চৌদ্দগ্রামের জনগণ জাতীয় নেতা ডা: তাহেরকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে প্রস্তুত। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারে ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এর পক্ষে ও দাঁড়ি পাল্লার সমর্থনে শ্রীপুর ইউনিয়ন জামায়তের ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমির এডভোকেট মু. শাহজাহান। শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা নূরুজ্জামান খোকনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী ইকবাল…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। এন্ডোসকপির মাধ্যমে তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, মেডিকেল বোর্ডের পরামর্শেই শুক্রবার বিকালে খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। এন্ডোসকপির মাধ্যমে তার ইস্টোমার ভেতরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। এন্ডোসকপির পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে পর্যাপ্ত সতর্কতার সঙ্গে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে। এটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে। এদিকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক…
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সাতক্ষীরায় দোয়া ও কোরআন খতম করা হয়েছে। সাতক্ষীরা-০২ আসনের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী আলহাজ আব্দুর রউফ’র আয়োজনে শুক্রবার(০৫ ডিসেম্বর) বাদ জুম্মা সদরের আলিপুর চেকপোষ্টস্থ রাশিদা বেগম আব্দুস সাত্তার মাদ্রাসা কমপ্লেক্স মাদ্রাসার হাফেজ মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় কোরআন খতম শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী ও যুব নেতা আব্দুল্লাহ আল সিয়াম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ইবি প্রতিনিধি: গাইবান্ধা জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৫-২৬ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফেজ ইদ্রিস আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন নিসা মনোনীত হয়েছেন। বুধবার (০৩ ডিসেম্বর) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আবদুস সামাদ, অধ্যাপক ড. শিপন মিয়া ও অধ্যাপক ড. মাকসুদা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ৫৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি খাদেমুল ইসলাম ফরহাদ, গোলাম হক্কানী, হাফিজুল ইসলাম, শাহনাজ সাথী, রেহেনুল…