- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের ঐতিহ্যবাহী কোটচাঁদপুর পৌরসভার শিক্ষার মানোন্নয়ন নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ক্রমবর্ধমান শিক্ষার্থী সংখ্যা, বিদ্যমান প্রতিষ্ঠানের আসন সংকুলান এবং সরকারি কোটার নির্ধারিত সীমাবদ্ধতার কারণে নতুন একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জোরালো হয়েছে। এই প্রেক্ষাপটে স্থানীয় শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের নিয়েশুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, পৌর এলাকার শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার গুণগত মান বজায় রাখতে নতুন বিদ্যালয় স্থাপন সময়ের দাবি। এ বিষয়ে বিদ্যালয়ের সম্ভাব্য স্থান নির্ধারণ, নতুন স্কুলের নামকরণ এবং সার্বিক কাঠামো কেমন হবে—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…
নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আটিবাজারে জুম্মার নামাজের সময় সংঘবদ্ধ চক্রের হাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে মান্না টাওয়ারে অবস্থিত ‘ভাই ভাই জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানের দুটি তালা ভেঙে প্রায় ২৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় চক্রটি। লুট হওয়া স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৫৬ লাখ টাকা। দোকানের মালিক জমসের জানান, জুম্মার নামাজের সময় তিনি দোকান তালাবদ্ধ করে পাশের মসজিদে যান। তিনি বলেন, “নামাজের মধ্যে স্থানীয়রা দৌড়ে এসে জানায় দোকানে চুরি হয়েছে। মসজিদ থেকে এসে দেখি—তালা ভাঙা, শোকেস এলোমেলো, আর ৮৮টি স্বর্ণের আংটি ও ২৫টি গলার চেইন নেই। চোখের সামনে সব শেষ হয়ে…
মামুনুর রশিদ, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারী নদী বন্দরে বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজিবপুরগামী একটি যাত্রীবাহী নৌকায় তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে থেকেই চিলমারী নদী বন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়। এরপর রাজিবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি নৌকায় সন্দেহ হলে অভিযান চালানো হয়। নৌকার পেছনের অংশে লুকানো দুটি বস্তা থেকে মোট ১৪ কেজি গাঁজা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ম্যাব) উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে টাঙ্গাইল সরকারি ম্যাটসের অডিটোরিয়ামে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। এছাড়া উপস্থিত ছিলেন ডি-ম্যাবের কেন্দ্রীয় আহবায়ক ড. শহিদুল্লাহ সিদ্দিকী, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম শামীম, ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব সোহেল রানা, ম্যাটসের প্রিন্সিপাল ড. আশরাফ, যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু ও জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার ফুলছড়িতে বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ৩নং উদাখালী ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামের জনৈক মোঃ মহিদুল ইসলামের বসতবাড়ীর টিনসেট ঘরে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনার সময় রাত ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওই জুয়ার আড্ডায় হানা দেওয়া হয়। এসময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৯২ হাজার ১৭০ টাকা উদ্ধারসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, ১) মোঃ আশরাফ আলী (৩৫), গ্রাম-গলনার চর ২) শ্রী দীজেন চন্দ্র বর্মন…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা ডায়াবেটিক সমিতির ‘ডায়াবেটিক জেনারেল হাসপাতাল- ফেজ এক’ এর ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে ৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও ভিক্তি প্রস্তর উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. সেকেন্দার আজম আনামের সঞ্চালনায় ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী, বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক লায়েক আহমেদ খান, গণ উন্নয়ন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ ঘোষণার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। আখতার আহমেদ বলেন, তপশিল ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। কেউ যদি কোনো তারিখ প্রচার করেন, তা তাদের ব্যক্তিগত ধারণা বা হিসাব-নিকাশের ভিত্তিতে, এবং সম্পূর্ণ তাদের নিজস্ব দায়িত্বে। তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি এবং এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। প্রসঙ্গত, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে- নির্বাচনের তপশিল ১১ ডিসেম্বর ঘোষিত হতে পারে।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন। জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীকে বিয়ে করেন তিনি। শুক্রবার (০৫ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লেখেন, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। তিনি লেখেন, জুলাইয়ের অনুপ্রেরণা নিয়ে গড়ে ওঠা দু’জন রাজনীতিবিদের এই আয়োজনে থাকতে পেরে ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।’ তিনি আরও বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) লন্ডন নেওয়া হবে।’ এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এভারকেয়ার হাসপাতালে বৈঠকে বসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড। এতে…
লালমনিরহাট প্রতিনিধি পৃথক পৃথক অভিযানে, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তিনজন বাংলাদেশী নাগরিক ও ভারতীয় তিনটি গরু আটক করেছে বিজিবি। জানাগেছে, লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে তিস্তা ব্যাটালিয়নের অধিনস্থ ধরলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বিজিবি টহল দলের হাতে ০৩ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। অপর দিকে সীমান্ত এলাকায় পৃথকভাবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির টহলদল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ০৩টি ভারতীয় গরু আটক করা হয়। আটককৃত বাংলাদেশী নাগরিক তিনজন হলেন, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ী গ্রামের শ্রী সুধির চন্দ্রের ছেলে শ্রী অনিল চন্দ্র (২৮), অনিল চন্দ্রের স্ত্রী শ্রীমতি লিপিরানী (২৫) এবং তার তিন বছর…