- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মইদুল ইসলাম (৪৮) নামে এক মাদক কারবারির গলকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মইদুল ইসলাম ওরফে আলসা হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত নজির সরদারের ছেলে। নিহত মাদক কারবারির বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন একই ইউনিয়নের কোরলগাছা গ্রামের শামছুল ইসলামের ছেলে বেলাল (৪২) ও সন্তোষ (৪৫)। আটককৃতদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা ও পুলিশ জানায়, মইদুল ইসলাম শিবের বাজারে চায়ের দোকান করতেন। এছাড়া মাদক সেবনের…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেন না বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানাতে এসে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণার পর থেকেই তার নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত রয়েছে। গত মঙ্গলবার এ বিষয়ে গেজেট প্রকাশ হওয়ায় আলোচনা শুরু হয়—লন্ডনে অবস্থানরত তার ছেলে তারেক রহমান দেশে ফিরলে তিনিও কি এসএসএফ নিরাপত্তা পাবেন? এ বিষয়ে প্রশ্ন করা হলে রিজওয়ানা বলেন, ‘সে (গেজেট)…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠাতে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রাতে ঢাকায় পৌঁছাবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। তিনি বলেন, ‘আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কাতার আমির তার নিজের উদ্যোগে তার মহানুভবতায় আমরা একটা অত্যন্ত উন্নতমানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি। যেটা আজকে রাতের মধ্যেই এখানে এসে পৌঁছাবে এবং সম্ভবত খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে।’ তিনি বলেন, ‘আনুষঙ্গিক যেসব কাজ দরকার সেই কাজগুলো আমরা সেরে ফেলেছি। এখান থেকে আপনারা এর মধ্যে শুনেছেন যে, কারা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল, তারা আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। আওয়ামী লীগ একটা অসভ্য দল। তাদের (রাজাকার ও আল বদর) জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি নির্দিষ্ট একটি দলকে ইঙ্গিত করে এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। কারও কারও বক্তব্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ভোট না দিলে জান্নাত-জাহান্নামের কথা বলা হচ্ছে এবং এমনকি কুপিয়ে…
বিনোদন ডেস্ক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে টালিউড অভিনেত্রী মুনমুন সেনের সম্পর্ক নিয়ে এক সময় ছিল তুমুল আলোচনা। সংবাদপত্র থেকে চায়ের কাপের তর্কে আধিপত্য দেখাত তাদের প্রেমের গুঞ্জন। যদিও মনমুনের মতে সেটি ছিল বন্ধুত্ব। এবার জানালেন, জেলবন্দি ইমরানের জন্য চিন্তিত তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আজকালেকে মুনমুন বলেন, দেখুন, আমি ইমরানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কোনোরকম মন্তব্য করব না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর আগে আমার কাছে ইমরানের পরিচয় একজন ক্রিকেট কিংবদন্তি, ভালো মানুষ এবং আমার বন্ধু। সুচিত্রা-কন্যা আরও বলেন, ইমরান আমার বন্ধু। যদিও এইমুহূর্তে আমরা একে অপরের সঙ্গে কোনোভাবেই যুক্ত নই। ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতেও সে এত বড় নাম অর্জন করেছেন। যতদিন আমি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার যার উৎপত্তিস্থল নরসিংদী। মাত্রা ছিল ৪ দশমিক ১। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল উপকূল থেকে দূরে হওয়ায় তা টের পাননি বাসিন্দারা। ভারতের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভূকম্পন কেন্দ্রের বরাতে টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানায়। প্রতিবেদনের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল…
টেকনাফ প্রতিনিধি কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ। বুধবার ৩ ডিসেম্বর দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও নৌবাহিনী এর সমন্বয়ে টেকনাফ থানাধীন কোনাপাড়া লবণের মাঠ সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৯ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কেইস, ২টি দেশীয় বিস্ফোরক, ২টি দেশীয় অস্ত্র এবং ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর দৌলবাড়ি গ্রামের সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান লিংকনকে মাদক ব্যবসায়ী কর্তৃক অশ্রাব্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের প্রশ্ন, একজন মাদক ব্যবসায়ী এত সাহস পেল কিভাবে? তাদের অভিযোগ, রিপন মিয়া বহু বছর ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কালিকাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কিং ছুপুয়া গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রিপন মিয়া প্রকাশ্যে সুপ্রীমকোর্টের আইনজীবি শাহজাহান…
ঝালকাঠি প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে কঠোর নির্যাতন, নিঃসঙ্গতা ও নানা ধরনের অত্যাচারের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক ভূমিকা দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হলেও তিনি পিছু হটেননি। বরং দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও ন্যায়বিচারের জন্য দীর্ঘ ১৭ বছর অবিচল থেকেছেন। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজাপুর সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা…
কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যকে সামনে রেখে শ্রমজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল তিনটায় বলুহর বাসস্ট্যান্ডসংলগ্ন আল আমীন হাই স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। তিনি বলেন, “মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা প্রত্যেক দায়িত্বশীল মানুষের কর্তব্য।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা…