- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
নেয়ামুল হক মিয়া,গৌরনদী(বরিশাল) বরিশালের গৌরনদী উপজেলা প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে আজ এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালেই উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শুরু হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণ ও সমাজের মূলধারায় যুক্ত করতে সরকারি-বেসরকারি সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁদের সক্ষমতা বিকাশ ও জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন সর্বদা সহযোগিতা করে যাবে। সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা জোরদারের গুরুত্ব তুলে ধরেন।…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পরই তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি বেগম জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। হাসপাতাল পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে হাসপাতালে পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা…
স্পোর্টস ডেস্ক ছোট দলের ওপর বেশ চড়াও বার্সেলোনা বড় ম্যাচ এলেই যেন এলোমেলো হয়ে যাচ্ছিল। সেই পিএসজি ম্যাচ দিয়ে শুরু, এরপর রিয়াল মাদ্রিদ, চেলসি… লা লিগা হোক বা চ্যাম্পিয়ন্স লিগ, নিয়তিটা যেন বদলাচ্ছিল না। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে এসে সে দৃশ্যটা বদলাল বার্সা। দারুণ লড়াই করে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কোচ হানসি ফ্লিকের দল। আতলেতিকো মাদ্রিদ মৌসুম শুরুর বাজে ফর্মটাকে পেছনে ফেলে দারুণ ছন্দে ছিল। শেষ পাঁচ ম্যাচ জয় নিয়ে ন্যু ক্যাম্পে পা রেখেছিল। বার্সেলোনাও শেষ চার লা লিগা ম্যাচে জিতে এই ম্যাচে পা রাখে। দুই দলের লড়াইটা বেশ প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছিল। ম্যাচেও হলো তাই। তবে বার্সেলোনা একটু বেশি…
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে বিজিবির নবনির্মিত সরদারপাড়া বিওপি’র উদ্বোধন। দেশের সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় নবনির্মিত সরদারপাড়া বিওপির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এসএম নাছের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এবং নামফলক উন্মোচন করে বিওপির উদ্বোধন করেন। এর আগে রিজিয়ন কমান্ডার গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিওপি চত্বরে বৃক্ষ রোপণ করে দেশ ও জাতির মঙ্গলকামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন। পরে উপস্থিত বিজিবির সদস্যের উপস্থিতিতে উদ্বোধনী ভাষণ দেন তিনি।…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকচাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডসংলগ্ন তালমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিস কোটচাঁদপুর মডেল থানায় বেতার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহেশপুরে ভাড়া বাসা থেকে মোটরসাইকেলযোগে থানা ডিউটিতে আসছিলেন আনিস। তালমিল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোটচাঁদপুর মডেল থানার…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন তালাকের পর আবারও বিয়ে করেছেন ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহার। তাদের মধ্যে গত ২১ অক্টোবর বিচ্ছেদ ঘটে। এই বিচ্ছেদের মাসখানেক পরেই তারা ফের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন সাবিকুন নাহার। তিনি বলেছেন, আমাদের মাঝে চিরস্থায়ী ৩ তালাক বায়েন হয়নি, স্ত্রী কর্তৃক খুলা তালাক হয়েছিল। যেখানে উভয়ের সম্মতিতে যেকোনো সময় নতুন বিবাহের মাধ্যমে সংসার শুরু করার সুযোগ থাকে! সেটাই হয়েছে। ওয়ামা আ’লাইনা ইল্লাল বা’লাগ। ফেসবুকে পোস্টে সাবিকুন নাহার লেখেন, আলহামদুলিল্লাহ! Sabiqun Nahar Sarah got married with Abu Taw Haa Muhammad Adnan। দুনিয়াটা ক্ষণস্থায়ী, পুরোদস্তুর ধোঁকা, নিখাঁদ…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দেশের স্বার্থে একটা ভালো নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ইসি সানাউল্লাহ বলেন, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যম অপরিহার্য। দেশের স্বার্থে একটি ভালো নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন নতুন মাত্রা যোগ করবে। তিনি উল্লেখ করেন, গত দেড় দশকে দেশের নির্বাচনী ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। মোহাম্মদ সানাউল্লাহ আরও বলেন, দুটি ভোট একসঙ্গে দিতে একজন ভোটারের গড়ে…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগিকে মেয়াদ উত্তীর্ন স্যালাইন পুশিং করার অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে রোগিকে দ্রুত রেফার্ড করা হয় সিলেটে। বর্তমানে সিলেট জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আবদুল হান্নানের ছেলে, ছাতক বাজার আল হারামাইন থান এন্ড টেইলার্সের পরিচালক ত্বোহা মিয়া (২৬) পেট ব্যথা নিয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে বেলা ১ টার দিকে পপি নামের একজন নার্সের মাধ্যমে রোগিকে স্যালাইন পুশিং করা হয়। এসময় তার পেটের ব্যথা দ্বিগুণ বেড়ে গিয়ে তার শারিরিক পরিস্থিতি অবনতি ঘটে। সাথে থাকা আল আমিন…
বরগুনা প্রতিনিধি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে সেবা মানব কল্যাণ কেন্দ্র বাস্তবায়িত নাগরিকতা এসসিইজিই-সিভিসি প্রকল্পের আওতায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনব্যাপী ‘কমিউনিটি মবিলাইজেশন অ্যান্ড এওয়ারনেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। নারী জাগরণ, ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সকালে বুড়িরচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র্যালি বের হয়ে হাজারবিঘা বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন প্রকল্পের উপকারভোগী ছাড়াও ইউনিয়ন পরিষদের সচিব মো. সাইদুর রহমান, ইউপি প্রতিনিধি রিফাতুজ্জামান, সংরক্ষিত নারী আসনের সদস্য মোছা. আয়েশা সিদ্দিকা (৪,৫ ও ৬ নং ওয়ার্ড), সিএসও প্রতিনিধি মো. শাহীন হাওলাদার,…
কোটচাঁদপুর প্রতিনিধি: নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় ঝিনাইদহের কোটচাঁদপুরেও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকরা মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচিতে অংশ নেন। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে কোটচাঁদপুর উপজেলা সদর ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা হালিমা খাতুন বলেন, “আমাদের একটি মাত্র দাবি—২৬ বছর ধরে ঝুলে থাকা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আন্দোলন চলমান থাকবে।” দোড়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সঞ্জয় কুমার বলেন, “২৬ বছর ধরে একই দাবিতে বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। কিন্তু বাস্তবসম্মত কোনো ব্যবস্থা গ্রহণ…