- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ প্রতিনিধি জাতীয় ঐক্য, গণতন্ত্রের অগ্রযাত্রা ও চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল, নয়াবাজার কলেজ শাখা কর্তৃক বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আমান উল্লাহ আমান বলেন, “দেশের গণতন্ত্রকে সুসংহত করা, জাতীয় ঐক্য শক্তিশালী করা এবং রাজনৈতিক সংকট নিরসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও সক্রিয় ভূমিকা আজ সময়ের দাবি।”তিনি আরও বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশ…
ঝালকাঠি প্রতিনিধি: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঝালকাঠির কাঁঠালিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার পূর্ব ছিটকী দারুল কোরআন তৈয়্যেবিয়া হাফিজি মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। তিনি বলেন, “আজ শুধু বাংলাদেশ নয়—সারা বিশ্বের চোখ এখন এভারকেয়ার হাসপাতালের দিকে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি তাঁর দক্ষতা, প্রজ্ঞা ও দেশ পরিচালনার সক্ষমতা দিয়ে বারবার প্রমাণ করেছেন—বাংলাদেশ কীভাবে এগিয়ে যেতে পারে। তাই তাঁর অসুস্থতা শুধু একটি রাজনৈতিক…
সাতক্ষীরা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ’র পূর্ব নির্ধারিত নির্বাচনী জনসভার পরিবর্তে বিএনপির চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) বিকালে পারুলিয়া বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির আয়োজনে পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে, দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২আসন (সাতক্ষীরা সদর-দেবহাটা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ আমার মন খুবই খারাপ। অনেক ভারাক্রান্ত হৃদয়ে আমি দিন অতিবাহিত করছি। আমার…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে পূর্বের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার ( ১লা ডিসেম্বর) বিকালে ওই মারামারির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আহত শাহীন বাজার থেকে দোকানের মালামাল নিয়ে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের কয়েকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন। তার দাবি, পুরোনো ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের জেরে তাকে মারধর করা হয়। শাহীন অভিযোগ করে বলেন, দুই বছর আগের একটি আর্থিক লেনদেন থেকে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিকভাবে শালিশ হলেও পরবর্তীতে প্রশাসনিক সূত্রে অভিযোগ–আপত্তি চলতে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে শহরের বটতলায় সোমবার(১ ডিসেম্বর) দিনব্যাপী আলোচনার ভিত্তিতে ‘প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। দৈনিক যায়যায়দিন পত্রিকায় টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুলকে সভাপতি, দৈনিক কালবেলা পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জলকে সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি ইমরুল হাসান বাবুকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত(দৈনিক আলোকিত বাংলাদেশ), আরমান কবীর সৈকত(দৈনিক নয়া শতাব্দী) ও মোস্তফা কামাল নান্নু(দ্যা ডেইলি নিউনেশন), সহ-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার(দৈনিক ভোরের পাতা) ও শফিকুজ্জামান মোস্তফা(দৈনিক বাংলাবাজার…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করে জেলা পুলিশ। সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার নবাগত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। এতে আরও উপস্থিত মো.শরিফ আল রাজিন, অতিরক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন। গাইবান্ধা। মো.মুক্তাজুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল সদর এছাড়াও ছিলেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন, ডিবিসি জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ,দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি লালচান বিশ্বাস সুমন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি জোবায়ের আলী, , বাংলাভিশন…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলা পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে ১৩১ বোতল এসকাফ মাদক সহ ২ জন কে গ্রেফতার করেছে র্যাব-১৩। আজ (১লা ডিসেম্বর) সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার রাত সাড়ে ১০ টা ২৫ মিনিটের দিকে র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলা পৌর শহরের ষ্টেশন রোডে অবস্থিত সোহাগ বোডিং(আবাসিক) এর ৭ নাম্বার রুমে তল্লাশি চালিয়ে আব্দুল মতিন(৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে ৭১ বোতল ও কামাল হোসেন(৬৫) নামে আরেক ব্যক্তির কাছ থেকে ৬০ বোতল…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে ও সড়ক আইনে পৃথকভাবে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ১ ডিসেম্বর সোমবার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে কৈশোবপুর ব্রিজের পাশে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে ও সড়ক আইনে পৃথক ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। এ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয় ও লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর দায়ে দুইজন কে জরিমানা করা হয়। এসময় থানা পুলিশের একটি টিম ও উপজেলা প্রশাসনের কর্মচারীরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের দুটি পৃথক অভিযানে ৫০২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারিকে আটক করেছে র্যাব। গ্রেফতাররা হলেন—মোঃ আকরাম হোসেন (৪০), জেলা রাজশাহী এবং মোঃ জুয়েল খান (৩৮), জেলা টাঙ্গাইল। ৩০ নভেম্বর ২০২৫ খ্রিঃ দুপুর আনুমানিক ১৩:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যমুনা পূর্ব সেতু থানাধীন ঢাকা–সিরাজগঞ্জ মহাসড়কের গোলচত্তরে তল্লাশী অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় মোটরসাইকেলযোগে আসা মাদককারবারি আকরাম হোসেন র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলের অয়েল ট্যাংকের ভেতর বিশেষ কৌশলে মাদক লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ৬৬ বোতল…
বরগুনা প্রতিনিধি পিইডিপি-৪ আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামে কর্মরত বরগুনা জেলার শিক্ষক-শিক্ষিকারা বকেয়া বেতন, বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও কেন্দ্র পরিচালনার বরাদ্দকৃত অর্থ পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক ঘর মালিক মো. হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন ভুক্তভোগী শিক্ষক মোসাম্মাৎ শিরিন আক্তার, শাহিনুর আক্তার, রাজিব কুমার, লাভলী আক্তার, আমিনুর আক্তারসহ আরো অনেকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২২ সালের ১৩ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বরগুনা সদর, বেতাগী, তালতলী, আমতলী ও পাথরঘাটা উপজেলাসহ তিন পৌরসভায় আরডিএফ নামের একটি বেসরকারি সংস্থার মাধ্যমে উপানুষ্ঠানিক শিক্ষা…