- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
বিনোদন ডেস্ক পাঁচ দিন নিখোঁজ থাকার পর ইউরোপের বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানি পাইপারের (৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ। অস্ট্রিয়ার এই নারীকে হত্যার পর মরদেহ স্যুটকেসে ভরে স্লোভেনিয়ার ঘন জঙ্গলে পুঁতে রাখেন তার সাবেক প্রেমিক। গত সপ্তাহে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ভয়ংকর এই হত্যাকাণ্ডে অস্ট্রিয়া–স্লোভেনিয়া জুড়ে তীব্র ছড়িয়ে পড়েছে। স্টাইরিয়ান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর একটি পার্টি থেকে ফেরার পর নিখোঁজ হন পাইপার। সামাজিক যোগাযোগমাধ্যমে মেকআপ, ফ্যাশন ও গান–বিষয়ক কনটেন্টের জন্য তিনি বেশ জনপ্রিয় ছিলেন। গণমাধ্যম বলছে, পার্টি শেষে এক বন্ধুকে বার্তা পাঠিয়ে বাড়ি ফেরার কথা জানান পাইপার। তবে অল্প সময় পর আরেকটি বার্তায় তিনি জানান— তার মনে হচ্ছে সিঁড়িঘরে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেওয়া হচ্ছে। সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো। ইহা অবিলম্বে কার্যকর হবে। এদিকে বার্ধক্যজনিত নানা জটিলতা ও রোগের কারণে কয়েক দিন ধরে রাজধানীর…
ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক ভারতের টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হন টালিউডের এই তারকা। দুই দশকের বেশি সময় ধরে একমাত্র মেয়ে ঐশীকে নিয়েই তার জীবন কাটাচ্ছেন। দীর্ঘ সময়ে ধরে একা থাকার কারণে একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে কারো সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেননি। রোববার (৩০ নভেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে শ্রীলেখা জানিয়েছেন বয়সের কারণে তিনি একটি প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারছেন না। অভিনেত্রীর কথায়, লোকজন কি সুন্দর বিয়ে করছে আর আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম। গত বছর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন দ্বিতীয়…
আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিনেটর খুররম জিশান। তিনি বলেছেন, ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি আছেন। পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেয়ার কৌশল হিসেবে ইমরান খানকে ‘আইসোলেশনে’ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন সিনেটর জিশান। পাকিস্তান থেকে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে আলাপকালে, ইমরান খানের দল পিটিআই-এর সঙ্গে যুক্ত খুররম জিশান বলেন, ‘দেশের বর্তমান সরকার ইমরান খানের জনপ্রিয়তায় ভীত। এ কারণে তারা তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দেয়নি।’ সম্প্রতি আফগানিস্তানের বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করে যে ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে। এএনআই-কে জিশান বলেন,…
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইল উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার সার্বিক মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান। উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম লোটাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সহ-সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক…
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইল রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০২৭) গঠন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকালে বাসাইল প্রেসক্লাব পাঙ্গণে সাংবাদিক মিলন ইসলাম বিদেশ গমনে দোয়া মাহফিল ও রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঘোষণা পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিলন ইসলাম। কমিটিতে বাংলা টিভি’র বাসাইল ও সখীপুর প্রতিনিধি রুবেল মিয়াকে সভাপতি ও এশিয়ান টিভি’র বাসাইল প্রতিনিধি মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- সিনিয়র-সভাপতি কামাল খান (দৈনিক আজকের টেলিগ্রাম), ছানোয়ার হোসেন (দৈনিক সময়ের আলো), যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ( ঢাকা পোস্ট ডট কম), কোষাধ্যক্ষ সহদেব সূত্রধর (দৈনিক…
ভোলা প্রতিনিধি ভোলার তজুমদ্দিন উপজেলায় এলাকাবাসীর পিটুনিতে এক চোর নিহত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর ) ভোর আনুমানিক ৩:৩০ মিনিটের সময় উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোষের হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসীর দাবি, তাদের হাতেনাতে ধরা হয়েছে। নিহত হলেন একই ইউনিয়ন ও একই গ্রামের মৃত মনতাজ মাঝির ছেলে সেলিম (৪০) (ওরফে কানা সেলিম) স্থানীয় সূত্র জানায়, ভোর ৩:৩০ মিনিটের সময় তজুমদ্দিনের ঘোষের হাওলা গ্রামের মোফাজ্জল হক হাওলাদার বাড়িতে জানালার দরজা খুলে ঘরে ঢুকে চুরি করার সময় ঘরের মালিক আনোয়ার হোসেন টের পেয়ে যান। এ সময় তিনি চিৎকার করলে এলাকাবাসী বের হয়ে তাকে তাড়া করে ধান খেতে আইলে আটক করে গণপিটুনি…
ছবি সংগ্রহীত কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর উত্তর পাড়ায় একই রাতে পাঁচটি গরু এবং উপজেলার বলুহর ইউনিয়নের কাগমারি গ্রামের কালিতলা বাজার সংলগ্ন এলাকা থেকে আরও দুইটি গরু চুরি হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সলেমানপুর উত্তর পাড়ার কৃষক রমজান আলীর গোয়ালঘর ভেঙে পাঁচটি গরু নিয়ে যায় চোরেরা। একই রাতে কাগমারি গ্রামের রবিন মালোর বাড়ি থেকেও দুটি গরু চুরি হয়। দুই পরিবারেরই ধারণা—চোরচক্র একটি পিকআপ ভ্যান ব্যবহার করে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। ঘটনার পর ভুক্তভোগী কৃষকেরা কোটচাঁদপুর থানা পুলিশকে অবহিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি—সাম্প্রতিক সময়ে গরু চুরির ঘটনা…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : ——— কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী কেএম ফরিদ আমিন আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেছেন। রোববার বিকেলে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে ট্রাক প্রতীকের প্রচারণা শুরু করেন তিনি। উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি এম এইচ তামজিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আহবায়ক মিজানুর রহমান মানিক, সাধারণ সম্পাদক এমডি মজিব, উপজেলা শ্রমিক অধিকার পরিষদ সভাপতি রিয়াদ হোসেন, গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সরোয়ার আলম মোল্লা, প্রচার সম্পাদক কাউছার নিজামী, ৫নং শুভপুর ইউনিয়ন সভাপতি রেজাউল করিম রিপন, সাধারণ সম্পাদক আবদুল মন্নান, প্রচার সম্পাদক মনির হোসেন জিয়া, ৬নং ঘোলপাশা ইউনিয়ন সভাপতি মীর হোসেন…
ইবি প্রতিনিধি: শীতের পিঠা ও গ্রামীণ সাজসজ্জায় হৈমন্তী উৎসবের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানটি ক্যাম্পাসের বটতলায় অনুষ্ঠিত হয়। উৎসবস্থলে শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি দেখা যায়। কেউ নিজ হাতে তৈরি পিঠার স্টল সাজাচ্ছেন, কেউবা প্রাঙ্গণের বিভিন্ন কোণে ছবি তুলছেন, কেউ ক্রয়বিক্রয় নিয়ে ব্যাস্ত আর কেউ কেউ কোনায় বসে বই পড়ছেন। স্টলে পুলি, দুধ চিতই, নকশি পিঠা, জামাই পিঠা বাহারি এসব শীতের পিঠার সঙ্গে খিচুড়ি, আলুর চপ, মরিচ ভর্তা ও ডিমের দো-পেঁয়াজ দিয়ে খিচুড়ির আয়োজনও নজর কাড়ে। রিভিউ বোর্ডে শিক্ষার্থীরা লিখেছেন নিজেদের অনুভূতি। শিক্ষার্থীরা লিখেছেন, ‘এরকম…