- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
নওগাঁ প্রতিনিধি নওগাঁয় কবি-সাহিত্যিকদের স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ডিসেম্বর) সন্ধায় মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টে সাহিত্য পরিষদের আয়োজনে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনের সহ-সভাপতি কবি-প্রাবন্ধিক ড.আইয়ুব আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সংস্কৃতিক ব্যক্তিত্ব কয়েস উদ্দীন, সিনিয়র সাংবাদিক নবীর উদ্দীন, কথাসাহিত্যিক রবিউল করিম, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ, গল্পকার হাবিব রতন প্রমূখ। সঞ্চালনা করেন কবি রিমন মোরশেদ। আলোচনা শেষে উপস্থিত কবিবৃেন্দের স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা কেক কেটে বর্ষপূর্তি পালন করেন।#
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা এলাকার ঘটকবাড়ি সড়কে বহুতল ভবন মক্কা টাওয়ার নির্মাণকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছে আশপাশের কয়েকশো বাসিন্দা। যথাযথ প্ল্যান, অনুমোদন ও রাস্তা নিরাপত্তা ব্যবস্থা ছাড়া ভবন নির্মাণ করায় এলাকা জুড়ে তৈরি হয়েছে ক্ষোভ ও উদ্বেগ। স্থানীয় বাসিন্দা সারোয়ার আলম টাঙ্গাইল পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, আব্দুল মান্নান ও তার সহযোগীরা ‘মক্কা টাওয়ার’ নামের বহুতল ভবন নির্মাণ করায় প্রতিদিন প্রায় দুই থেকে তিনশ মানুষ ভোগান্তিতে পড়ছেন। তিনি বলেন,“ভবন নির্মাণের কারণে আমার বাড়ির সামনের মূল রাস্তা বন্ধ করে দিয়েছে। ভাড়াটিয়াদের যাতায়াতেও সমস্যা হচ্ছে। প্রতিদিনই প্রচণ্ড শব্দদূষণ, বালু ইটের স্তূপ ও…
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) অনাড়ম্বর আয়োজনে ব্যাটালিয়ন সদর দফতরে দিনব্যাপী নানা অনুষ্ঠান হয়। সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোমবার দুপুরে ব্যাটালিয়ন চত্বরে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করে বিজিবি। এসময় বিজিবি মহাপরিচালকের সৌজন্যে কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর সদর দফতরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার…
ইবি প্রতিনিধি: ‘এসো যুক্তির পথে মেলি ডানা, মুক্ত করি আগামীর সম্ভাবনা’ এই প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পর্ষদ ২০২৫-২৬ এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাত জাহান আইভি সভাপতি এবং ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজমেরী রহমান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান নতুন কমিটির ঘোষণা দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ডিবেটিং সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আয়শা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক সানজিদা আক্তার, অর্থ সম্পাদক রাবেয়া খাতুন,…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা দীর্ঘ দুই যুগ অতিক্রম হলেও নিয়োগ বিধি চুড়ান্ত না হওয়ায় আন্দোলনে নেমেছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিদর্শক ও সহকারীরা। মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অধিনে কর্মরতরা ২ডিসেম্বর মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেছে। বিরামহীনভাবে এই কর্মসুচি চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। কর্মবিরতি চলাকালে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা মধুপুরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে মানববন্ধন করে। এ সময় তারা বলেন ২৬ বছর আগে আমাদেরকে রাজস্বখাতের অধীনে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা যথাযথ বিধি মেনে গ্রামে গ্রামে গিয়ে নিরাপদ প্রসব, নবজাতক ও প্রসবোত্তর সেবা, গর্ভকালীন সেবা, স্বাস্থ্য ও পুষ্টি সেবা, জনসংখ্যা…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে তারা হাসপাতালে যান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানরা মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন। এর আগে, গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি এখন হাসপাতালের সিসিইউতে রয়েছেন। পূর্ণ সুস্থতার জন্য…
টেকনাফ প্রতিনিধি সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে শাহপরীরদ্বীপ ঘোলারচর এলাকায় একটি স্প্রীটবোট দুর্ঘটনায় মা- মেয়ে দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার ১ ডিসেম্বর সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত স্পিডবোটটিতে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৭ জন যাত্রী ছিলেন। স্পিডবোট চালক মোঃ আরিফ জানান, সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে শাহপরীরদ্বীপের ঘোলারচর এলাকায় উত্তাল সাগরের ঢেউয়ের কারণে বোটটি হঠাৎ উল্টে যায়। পরে অন্য একটি স্পিডবোট এসে দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিফ আলভী জানান, দুর্ঘটনায় সেন্টমার্টিন পূর্বপাড়া এলাকার মরিয়ম খাতুন (৩৫) এবং মহিমা (৫) হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। সাগর উত্তাল থাকার কারণে…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি ——- কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর এলাকার কালিরবাজারে সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুইপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় মহাসড়কের বেশ কয়েকটি আটকে পড়া গাড়ি ভাংচুর করে। জ¦ালিয়ে দেয়া হয় একটি মোটরসাইকেল। পাল্টাপাল্টি হামলায় মহাসড়কের দুইপাশের অন্তত ১০-১২টি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত হয় অন্তত ৮-১০ জন। আহতদের মধ্যে রামচন্দ্রপুরের বদিউল আলমের ছেলে অনিক এবং গোমারবাড়ীর আবুল কাশেমের ছেলে রায়হানের নাম পাওয়া গেছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যানচলাচল স্বাভাবিক করে। স্থানীয় সূত্রে জানা যায়,…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রেমিকা সুইটির ঘরের আড়ায় তারই উড়না পেঁচিয়ে ৩০ বছর বয়সী সোহান হোসেন নামের এক যুবক আত্মহত্যা করেছেন।রোববার (৩০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। সোহান বলরামপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ডিস ও নেট ব্যবসায়ী সোহান এবং একই গ্রামের মৃত সালাম হোসেনের বিধবা স্ত্রী সুইটির মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। গল্প অনুযায়ী, দশ মাস আগে সোহান ঘাসপোড়া বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন; হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পরও পুনরায় পরকীয়া সম্পর্কের জেরে পারিবারিক অস্থিরতা চলছিল। রবিবার গভীর রাতে সোহান প্রেমিকার বাড়িতে গিয়ে সুইটির ওড়না গলায় পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলে আত্মহত্যা করেন।…
উজিরপুর (বরিশাল) প্রতিবেদক ঃ উজিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের প্রার্থী আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন আহমেদের সাথে স্থানীয় সাংবাদিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার সময় উজিরপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নির্বাচন ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে শান্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। সভায় মাওলানা নেছার উদ্দিন বলেন, “উজিরপুর-বানারীপাড়ার মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। সামনে নির্বাচন—এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি সুযোগ। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা কামনা করি।” তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা সমাজের আয়না। দায়িত্বশীল ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারাই জনমানুষের সঠিক চিত্র ফুটিয়ে তোলেন। আমরা সবসময় সংবাদ মাধ্যমের…