- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যাগে বুধবার(৩ ডিসেম্বর) দুপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিন দুপুরে শহরের বটতলায় প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন, সদর উপজেলার যুগনী মসজিদের পেশ ইমাম মাওলানা ফারুক হোসেন। অন্যদের মধ্যে অংশ নেন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সহ-সভাপতি আরমান কবীর সৈকত, সহ-সাধারণ সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা ও আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য আলমগীর হোসেন,…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে মধুপুরে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে উফসী ও হাইব্রিড ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ডিসেম্বর ) সকালে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এক হাজার কৃষকের মাঝে ৫ হাজার কেজি উফসী ও হাইব্রিড ধানের বীজ ১০ হাজার কেজি ডি এপি ও ১০ হাজার কেজি এমওপি সার কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা। প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের…
নওগাঁ প্রতিনিধি নওগাঁয় স্কুল মাঠ দখল করে প্রশাসনের কোন ধরনের অনমোদন ছাড়াই শীতবস্ত্র ও শিল্প পণ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শহরের আবাসিক এলাকা হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে মেলা শুরু করা হয়। স্কুলের বার্ষিক পরীক্ষায় এবং আবাসিক এলাকায় মেলা হওয়ায় ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী। তবে এ মেলাকে নিয়ে ইতোমধ্যে বির্তক ও নানান গুঞ্জন শুরু হয়েছে। মেলা পরিচালনার সুবিধার জন্য জেলা পুলিশের নাম ব্যবহার করা হয়েছে। যদিও পুলিশ প্রশাসন এ বিষয়ে অবগত না। জানা যায়- শহরের হাট-নওগাঁ আবাসিক এলাকা। এ এলাকায় হাট-নওগাঁ মাঠে হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়, হাট-নওগাঁ প্রাথমিক বিদ্যালয় এবং প্রবাহ সংসদ স্কুল রয়েছে। মঙ্গলবার মেলা শুরু হলেও…
ঝালকাঠি প্রতিনিধি:: বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঝালকাঠির কাঁঠালিয়ায় পৃথক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) আসর নামাজ শেষে উপজেলার ঝোঁড়খালী দরবার শরীফে প্রথম মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। পরে মাগরিব নামাজের পর আমুয়া বন্দর জামে মসজিদেও একই কর্মসূচি পালন করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও কাঠালিয়া-রাজাপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। দোয়া পরিচালনা করেন ছালেহিয়া রশিদিয়া হাফেজিয়া ও নূরাণী এতিমখানার হযরত মাওলানা মোঃ রুহুল আমীন (আবু হুজুর) এবং…
বরগুনা প্রতিনিধি আজ ৩ ডিসেম্বর। ১৯৭১ সালের এইদিনে বরগুনা জেলা হানাদার মুক্ত হয়। এ দিনে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাকিস্থানী সেনা ও তাদের দোসররা আত্মসমর্পণ করে ও পালিয়ে যায়। বরগুনার মাটিতে ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা। স্বাধীনতার মুক্তির মন্ত্রে দিক্ষিত হয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন বরগুনার মুক্তিযোদ্ধারা।বরগুনার মুক্তিকামী তরুনেরা ঝাঁপিয়ে পড়ে রনাঙ্গনে। যার যেমন সাধ্য পাক সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে শুরু করে। প্রায় বিনা বাঁধায় পাক বাহিনী সেনারা বরগুনা শহর দখলে নিয়ে নেয়। চলে পৈশাচিক নির্যাতন ও নির্বিচারে গণহত্যা। ২৯ ও ৩০ মে বরগুনা বর্বর পাক সেনারা জেলখানায় ৭৬ জনকেগুলি করে হত্যা করে। এদিকে নবম সেক্টরের বুকাবুনিয়া সাব-সেক্টরের অধীনে ছিল তৎকালীন…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশীদ (৩৯) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বনপাড়া-লালপুর সড়কের বাহিমালি ফার্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশীদ লালপুর উপজেলার বড়ময়না গ্রামের আব্দুল মজিদ মণ্ডলের ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, ছুটি শেষে বুধবার কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে অটোরিকশা যোগে বনপাড়ায় আসছিলেন। বাহিমালি এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সুমন চন্দ্র দাস জানা,…
শরিফুল ইসলাম , সাতক্ষীরা প্রতিনিধি: “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি ” প্রতিপাদ্যে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে বুধবার (৩ ডিসেম্বর) সকালে কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক সায়েদুর রহমান মৃধা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুর…
কয়রা (খুলনা) প্রতিনিধ :ফরহাদ হোসাইন খুলনার কয়রা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৫। বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা এ অনুষ্ঠানে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার মাধ্যমে সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়, কয়রা। কর্মসূচিতে অংশীদার হিসেবে উপস্থিত ছিল SDC ও CBM Global Disability Inclusion। দিবসটি বাস্তবায়ন করেছে Disabled Child Foundation (DCF) এবং Caritas Bangladesh, খুলনা রিজিয়ন। অনুষ্ঠানে Disability Inclusive Disaster Risk Management in Khulna District (DIDRM), CALL Programme–এর গুরুত্ব তুলে ধরা হয় এবং…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় দুর্বৃত্তদের এলোপাথাড়ি ছুরির আঘাতে সৈকত নামে এক যুবক নিহত হয়েছে। গত ২ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে গাইবান্ধা- সাঘাটা সড়কের ত্রিমোহিনী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাসপাতালে মরদেহটি উদ্ধার করে ৩ ডিসেম্বর বুধবার দুপুরে মরদেহটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে সদর থানা পুলিশ। ছুরিকাঘাতে নিহত সৈকত গাইবান্ধা জেলা শহরের মাস্টার পাড়ার আলি আহমেদের ছেলে। নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় কয়েকজনের সাথে বেশ কিছুদিন থেকে তার শত্রুতা চলে আসছিল। গতকাল রাতে শহর থেকে তাকে ডেকে নিয়ে গিয়ে রাস্তার পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্য ও মর্যাদা রক্ষায় সকল নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় সাঁওতাল নারীদের ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয়েছে। বুধবার দিনব্যাপী সাঁওতাল এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের তল্লাপাড়ায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা অবলম্বন ও আমরাই পারি সংগঠনের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণিল এই আয়োজনে নারীদের গ্রামীণ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সাঁওতালরা তাদের সংস্কৃতি তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী শিরিন আকতারের সঞ্চালনায়…