Author: admin

পঞ্চগড় প্রতিনিধি দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে তেতুলিয়া মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রোববার (৩০ নভেম্বর) তেতুলিয়া উপজেলা হাসপাতালের সামনে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। এদিন কর্মবিরতি চলাকালে হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বক্তারা অভিযোগ করেন, করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলন যাবার হুঁশিয়ারি দেন তারা। তারা জানান, দাবি না মানা হলে…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি – কুমিল্লার চৌদ্দগ্রামে চার কেজি গাঁজাসহ দুই কিশোরকে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃতরা হলো; উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের মোঃ হানিফের ছেলে আরিফ হোসেন নিরব ও নোয়াখালীর সেনবাগের সোনাকান্দি গ্রামের ইয়াসমিন আক্তারের ছেলে মোঃ মাসুম। শনিবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক আবুল কালাম। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাতঘড়িয়া এলাকায় অবৈধ মাদকদ্রব্য চার কেজি গাঁজাসহ কিশোর মাসুম ও আরিফ হোসেন নিরব শনিবার ভোররাতে গাড়ির জন্য অপেক্ষা করছিল। সাতঘড়িয়া গ্রামের মাদকবিরোধী যুব সমাজের কয়েকজন বিষয়টি জানতে পেরে তাদেরকে আটক করে। পরে খবর দিয়ে পুলিশের নিকট গাঁজাসহ দুই কিশোরকে সোপর্দ করে যুবকরা। এ ঘটনায় থানায়…

Read More

রাজশাহী প্রতিনিধি  রাজশাহীর অন্যতম প্রবেশদ্বার তালাইমারী মোড়ে নির্মিত আরডিএ কমপ্লেক্স ভবনকে ‘বাংলাদেশের ইতিহাস ও একটি পূর্ণাঙ্গ সংস্কৃতি চর্চা কেন্দ্র’ হিসেবে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সরকারি অর্থে নির্মিত ভবনটি উদ্দেশ্য বহির্ভূতভাবে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার “জনবিরোধী সিদ্ধান্ত” বাতিলের দাবিতে কয়েক দিন আগে আরডিএসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেন রাজশাহীর সুধী সমাজ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনসহ রাজনৈতিক–অরাজনৈতিক সংগঠনের নেতারা। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকা এবং দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় নাগরিক সমাজ মানববন্ধনে দাঁড়াতে বাধ্য হয় বলে জানান আয়োজকরা। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টায় ভবনটির মূল ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশের ইতিহাস…

Read More

ঝালকাঠি প্রতিনিধি:: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝালকাঠির রাজাপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে রাজাপুর উপজেলা শহরের মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুম মোল্লা এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া সুমন। দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ছাত্র নেতা গোলাম আজম সৈকত। এসময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম নয়ন, রুবেল তালুকদার, কৃষকদলের সাধারণ সম্পাদক…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে নৌবাহিনী ও থানা পুলিশের যৌথ চেকপোস্টের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। আজ ২৯শে নভেম্বর এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন ছুরিকাটা এলাকার আমতলী-কুয়াকাটা-ঢাকা মহাসড়কে নৌবাহিনীর আমতলী কন্টিজেন্ট কমান্ডার, লেফটেন্যান্ট শাহরিয়া সাফাত এর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট নৌবাহিনীর একটি সেকশন ও আমতলী থানা পুলিশের তিন সদস্যের সমন্বয়ে এ চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মাহিন্দ্রা, মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। চেকপোস্টে মোটর সাইকেল ১১৮ টি,বাস ৭ টি,প্রাইভেট কার ৪ টি, ট্রাক ৭ টি, মাইক্রোবাস ৯ টি, সিএনজি ৪ টি, মাহিন্দ্রা…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি॥ খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় ও বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ি সেনা সাবজোনের তারাবনছড়া এলাকায় এ কার্যক্রম আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান মাহমুদ। তিনি স্থানীয় জনগণের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন,“পাহাড়কে সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্য হতে দেয়া হবে না। অচিরেই সকল সন্ত্রাসী শক্তিকে কঠোর হাতে দমন করা হবে।” তিনি আরও বলেন, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল জনগোষ্ঠীর শান্তি ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী কাজ করছে এবং শান্ত পাহাড়ে অস্থিতিশীলতার কোনো সুযোগ দেয়া হবে না। অনুষ্ঠানে…

Read More

শোয়েব হোসেন– প্রারম্ভিক: টি এন্ড টি কলেজ, মতিঝিল, ঢাকা বাংলাদেশের রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ৬০ বছরেরও বেশি সময় ধরে এটি শিক্ষার আলো ছড়িয়ে চলেছে, বিশেষ করে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায়। প্রতিষ্ঠার ইতিহাস: প্রতিষ্ঠা তারিখ-১ জুলাই ১৯৬৫ ,প্রতিষ্ঠাতা- স্থানীয় শিক্ষাবিদ ও সমাজসেবীদের উদ্যোগে গড়ে ওঠে, যাদের মধ্যে প্রফেসর মোঃ নূর হোসেন (অধ্যক্ষ) অন্যতম। মাত্র দুটি শ্রেণীকক্ষ ও ৩০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়। আজ এটি ৫৮টি শ্রেণীকক্ষ ও ৫৬,২৫০ ব.ফুট ফ্লোর স্পেস সহ বিশাল ক্যাম্পাসে পরিণত হয়েছে। ঐতিহ্য ও শিক্ষায় অবদান: নারী শিক্ষার প্রসার-প্রতিষ্ঠালগ্ন থেকেই মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে বিনামূল্যে পাঠ্যপুস্তক, ইউনিফর্ম ও স্কুলব্যাগ প্রদান করা হয়। ফলে এলাকায় মেয়েদের স্কুলে যাওয়ার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি…

Read More

পানছড়ি উপজেলা প্রতিনিধি, পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রত্যান্তাঞ্চলের গ্রাম সমুহে লোগাং বিজিবি জোন কর্তৃক বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ২৯ নভেম্বর ২০২৫ শনিবার পুজগাং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় জনকল্যাণমূলক কর্মসূচীর অংশ হিসেবে দেবমিত্র পাড়া, উদয় শংকর পাড়া, ব্রজ মোহন পাড়া, সুমতিপাড়া, রত্নময় পাড়া, দেবেন্দ্র পাড়া, বৈশাখ কুমার পাড়া,খর্গপাড়া,হলধর পাড়া, তাপিতা পাড়া গ্রাম সমুহের সাধারণ মানুষ ৩ বিজিবি-র বিনামুল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা গ্রহন করেন। দিনব্যাপি ৩ বিজিবি লোগাং জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাইমুল মুশফিক ও তাঁর দল চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় লোগাং জোন (৩ বিজিবি)অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ রবিউল ইসলাম…

Read More

ছবি সংগ্রহীত  স্বাস্থ্য ডেস্ক সকালের অভ্যাস গড়তে অনেকেই জটিল রুটিন বা দামি খাবারের দিকে ঝোঁকেন। কিন্তু স্বাস্থ্য সচেতনদের মতে, সুস্থ থাকতে শুরুটা হতে পারে খুবই সাধারণ কিছু দিয়ে। ঠিক তেমনই একটি সহজ অভ্যাস হলো— খালি পেটে প্রতিদিন ২টি করে খেজুর খাওয়া। ভারতীয় পুষ্টিবিদ এশাঙ্কা ওহি বলছেন, এই ছোট্ট রুটিনটি ব্যস্ত জীবনের মাঝেও সহজে অনুসরণ করা যায় এবং এর প্রভাব শরীরে টের পাওয়া যায় বেশ দ্রুত। তিনি বলেন, খেজুরে রয়েছে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, প্রাকৃতিক চিনি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা একসঙ্গে শরীরে কাজ করে হজম আর শক্তি দুটোকেই সমর্থন দেয়। সকালবেলা দুটি খেজুর খেলে শরীরকে ক্যাফেইন ছাড়া নরমভাবে জাগিয়ে তুলতে সাহায্য করে। নিচে…

Read More

ইবি প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ, ইউট্যাব ও সাদা দল। শনিবার (২৯ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এটি অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এছাড়া জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও বিভিন্ন বিভাগের বিএনপিপন্থী শিক্ষকবৃন্দ ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া…

Read More