- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
রিপন কান্তি গুণ নেত্রকোনার বারহাট্টায় শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার থেকে রবিবার (২৮, ২৯, ৩০) নভেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও দীক্ষার্থীদে (ভক্ত) দীক্ষা প্রদানের আয়োজন করা হয়েছে। রামকৃষ্ণ সেবাশ্রম উদ্ভোধন উপলক্ষে শুক্রবার বাস্তুপূজার মধ্য দিয়ে শুরু হয়ে শনিবার সেবা শ্রমের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ রামকৃষ্ণ সঙ্ঘের দীক্ষা গুরু স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। পরে রামকৃষ্ণ সেবাশ্রম থেকে বিপুল সংখ্যক পুরুষ-মহিলা ভক্তদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সেবাশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়। অনুষ্ঠান সূচিতে শনিবার দুপুর থেকে প্রসাদ…
টেকনাফ প্রতিনিধি টেকনাফে বিজিবির সাঁড়াশি অভিযানে অস্ত্র সহ এক সন্ত্রাসী আটক হয়েছে। ২৮ নভেম্বর শুক্রবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল টেকনাফের গোদারবিল এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। সম্প্রতি টেকনাফ উপজেলার গোদার বিল ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার তথ্য পাওয়া যায়। অপরাধী চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্যটক, যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে সশস্ত্র পদ্ধতিতে ছিনতাই, অপহরণ এবং জবরদস্তিমূলক অর্থ আদায় করে আসছিল। পর্যটক ও স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি এলাকায় সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা সৃষ্টি হওয়ায়…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা গত ৩ দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, উনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি তা গ্রহণ করতে পারছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ পেলেই তাকে বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমরা যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে আলাপ করছি। এর ভিত্তিতেই তার চিকিৎসা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিদেশ নেওয়ার অবস্থায় নেই। তিনি বলেন, শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি ‘স্টেবল (স্থিতিশীল) হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া হবে সম্ভব হবে কিনা।” শনিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে আছেন, তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন কনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। গণভোট নিয়ে এখনো তেমন প্রচারণা শুরু হয়নি উল্লেখ করে সিইসি বলেন, সরকার ও ইসি যৌথভাবে গণভোট সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাবে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা আগে কখনোই খুব ভালো ছিল না। তবে এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব,…
কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার বাজারে বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ আসর এ মিছিলের আয়োজন করে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীরা। তালসার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আমিরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভকারীরা তালসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হন। পরে সেখান থেকে মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। বিক্ষোভে অংশ নেন তালসারের পূর্বপাড়া, হাজীপাড়া, মালিতা পাড়া, বিশ্বাস পাড়া ও ঘাঘা জামে মসজিদের ইমাম ও মুসল্লীগণ। বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, “দল-মত নির্বিশেষে আমরা মুসলমান। ভণ্ড বাউল আবুল সরকার আল্লাহর কালাম নিয়ে ব্যঙ্গ করে আমাদের ধর্মীয়…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী কেন্দ্র অফিস উদ্বোধন ও গ্রাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মাহফুজুর রহমান। শুক্রবার(২৮ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও ৩নং ওয়ার্ড জামায়াত নেতা মোঃ কপিল উদ্দিন মোল্লা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ বেলাল হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের ইসলামীর নায়েবে আমির হাফেজ বদিউল আলম, সেক্রেটারী সাখাওয়াত হোসেন শামীম, ছাতিয়ানী কেন্দ্র পরিচালক মোঃ ওমর ফারুক পন্ডিত। ছাতিয়ানী গ্রাম কমিটির সভাপতি মোঃ আহসান উল্লাহ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট সাইফুদ্দিন, জামায়াত নেতা মোঃ কামরুল হাসান, ডা. তাজুল…
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটের কারণে চিলমারী–রৌমারী নৌ রুটে টানা ১২ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার মালবাহী যানবাহনসহ সাধারণ যাত্রীরা। বুধবার (২৬ নভেম্বর) ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান। তিনি জানান, ব্রহ্মপুত্র নদে নাব্যতার সংকটের ফলে ফেরি চলাচলের চ্যানেল বন্ধ হয়ে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে কয়েক দফা নদী খননের কাজ শুরু করা হলেও স্থানীয়দের বাধার মুখে বর্তমানে খনন কার্যক্রম বন্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, নদীর পাড় ঘেঁষে খনন করায় ডানতীর রক্ষা প্রকল্পের ব্লক অনেক স্থানে দেবে…
মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁর বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা বা মেধা যাচাই পরীক্ষা ২০২৫ আজ শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে। এদিন ইংরেজি পরীক্ষার মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা শুরু হয়। একই দিনে দ্বিতীয় বিষয় বাংলা পরীক্ষাও অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উপজেলার ১৯টি বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৭৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। সুষ্ঠু পরিচালনার জন্য প্রধান হল সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শামীম হোসেন। সহকারী হল সচিব হিসেবে রয়েছেন মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল মতিন, মোঃ সুজাইদ হোসেন, তসলিমা পারভীন ও জাকিয়া আফরিন।…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের বাসাইল থানায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটিয়ে মিম (২২) নামে এক নারীকে হত্যার মামলায় জড়িতসহ একাধিক মামলার পলাতক আসামি মোঃ নজরুল ইসলাম (৬০)–কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প। র্যাব জানায়, এজাহারের বিবরণ অনুযায়ী ১৩ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে দুষ্কৃতিকারীরা বাসাইল থানার বাঐখোলা এলাকায় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস অফিসের সামনে যমুনাগামী লেনের উপর “বাংলা স্টার” নামে পাবনাগামী যাত্রীবাহী বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। যাত্রীরা বাস থেকে নামতে সক্ষম হলেও মিম (২২) আগুনে দগ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের…