- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : — কুমিল্লার চৌদ্দগ্রামে যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদক থেকে ফেরাতে কালিকাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত সাইকেল ও এলইডি কাপ মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলায় প্রতিদ্বন্দিতা করে নুর স্পোর্টস ফাইটার খিল পাড়া ও ধলুয়া বন্ধু মহল। খেলায় ধলুয়া বন্ধু মহলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নুর স্পোর্টস ফাইটার খিলপাড়া। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান। চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ বেলাল হোসেন,…
বরগুনা প্রতিনিধি। সুশাসিত স্বদেশ সকলের সমান অধিকার চাই কার্যকর দুর্নীতি প্রতিরোধ, এই দশে আমাদের, একে দুর্নীতি মুক্ত করার দায়ত্বি আমাদেরই এই স্লোগানে সচতেন নাগরকি কমিটি (সনাক) বরগুনার আয়োজনে সনাক-ইয়সে-এসিজি সমন্বয় ও অভজ্ঞিতা বনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনবিার (২৯ নভম্বের) সকাল ৯টায় সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্ট এর গাঙচিল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অভিজ্ঞতা বিনিময় সভায় উপস্থতি ছিলেন, বরগুনা সনাকের সনাক সদস্য, ইয়সে সদস্য ও এসিজি সদস্যবৃন্দ উপস্থতি ছলিনে। অনুষ্ঠিত সনাক-ইয়সে ও এসিজি সমন্বয় ও অভজ্ঞিতা বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বরগুনা সনাকের সহ-সভাপতি ডা. মনিজা। সনাক কার্যক্রম, সফলতা ও চ্যালেঞ্জ সমূহ পাওয়ার পয়ন্টেরে মাধ্যমে উপস্থাপন করেন মো: নাজমুল হোসনে…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির আয়োজনে নাটোরের বড়াইগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিভিন্ন বিভাগে ফ্রি চিকিৎসা প্রদান করেন, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. এটিএম সাফায়েত সামস রকি (এমবিবিএস), মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ এমরান হোসেন (এমবিবিএস), গাইনী বিশেষজ্ঞ ডা. সানজিদা শারমিন স্নিগ্ধা (এমবিবিএস) ও ডা. ইলোরা খাতুন (এমবিবিএস), চক্ষু বিশেষজ্ঞ ডা. মোঃ সবুজ আলী, এবং দন্তরোগ বিশেষজ্ঞ ডা. জাহিদ মুন্না। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. সামস…
খাদেমুল ইসলাম ফরহাদ ইবি করেসপন্ডেন্ট ইবি; ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাইকেল র্যালি করেছে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈবিছাআ)। শনিবার ( ২৯ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমবেত হয়। র্যালিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাখা আহ্বায়ক এস এম সুইট, সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ, মুখ্য সংগঠক গোলাম রাব্বানীসহ প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, ফিলিস্তিনের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে আজ যে ‘ফিলিস্তিন সংহতি দিবস’ পালিত হচ্ছে, সেই উপলক্ষ্যে আমরা সবাই একটি সাইকেল র্যালির আয়োজন করেছি। আমরা বলতে চাই,…
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার-গুয়াচিত্রা সংযোগ সড়কের মুন্সিবাড়ি এলাকায় একটি মাহেন্দ্র(আলফা) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা খায়। ২৯ নভেম্বর শনিবার আনুমানিক সকাল ৯ টার দিকে এ দূর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এতে গাড়ির যাত্রী তারিকুল ইসলাম গুরুতর আহত হন। তিনি বানারীপাড়ার টি এনটি সংলগ্ন মীর বাড়ির একজন মুদী ব্যবসায়ী। মৃত মীর মোহম্মদ আলীর ছেলে তারিকুল ইসলাম শ্বশুর বাড়ি গুয়াচিত্রা থেকে নিজ বাড়িতে ফিরতেছিলেন। সকাল ৯টার দিকে চাখার-গুয়াচিত্রা সড়কের মুন্সিবাড়ি । এতে গাড়ির যাত্রী তারিকুল ইসলাম গু*রু*তর আহত হন। তারিকুল ইসলাম বানারীপাড়ার ( টি এনটি সংলগ্ন) মীর বাড়ির একজন মুদী ব্যবসায়ী ব্যবসায়ী। মৃত্যু মীর…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মধুপুরে অপারেশনের সময় ভুল চিকিৎসার অভিযোগে খাদিজা খাতুন (২০) নামের এক প্রসূতি মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এশিয়া হসপিটালে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা খাতুন কেশরগঞ্জের বাকতা গ্রামের শাহীন মিয়ার স্ত্রী। বাবার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনাড়া ইউনিয়নের মোটেরবাজার এলাকায়। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে খাদিজা ছিলেন দ্বিতীয়। চার বছর আগে তার বিয়ে হয় শাহীন মিয়ার সঙ্গে। এটি ছিল তার দ্বিতীয় সন্তানসম্ভবা অবস্থা। পরিবারের সদস্যরা জানান, সকালে প্রসব বেদনা উঠলে খাদিজাকে মধুপুরের এশিয়া হসপিটালে ভর্তি করা হয়। সেখানে স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শিমলা আফতাব শাওন…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এ্যাড. আব্দুর রউফ আকন্দ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেছেন। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ২টায় পৌর শহরের কলেজ রোডে ঠাকুরবাড়ি এলাকায় নিজ বাসভবনে নির্বাচনী সভা শেষে শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন পাড়া-মহল্লা, সড়কে ও বাজারে তাঁর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন। এসময় ফুলবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফারুক আহমেদ সাজু, তালুককানুপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছামছুল আলম, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য এবাদুল, উপজেলা জাতীয় পার্টির সদস্য মোখলেছুর…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। অদ্য ২৯শে নভেম্বর ২০২৫ খ্রিঃ রোজ শনিবার গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশ, গাইবান্ধা কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভা ও নিশতা এ্যঞ্জেলা, পুলিশ সুপার বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে । এ সময় অনুষ্ঠানে উপস্থিত অফিসার এবং ফোর্সগণ সদ্য বিদায়ী পুলিশ সুপার বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তাদের বক্তব্যে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে ওঠে। বক্তব্য প্রদানের সময় পুলিশ সদস্যরা অশ্রুসিক্ত হয়ে পুলিশ সুপার বিভিন্ন পেশাদারিত্ব এবং মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন। পরবর্তীতে সমাপনী বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার বলেন, গাইবান্ধা…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। নাগরিক শোকসভায় রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপকে শ্রদ্ধায় স্মরণ করে তাঁর অবদানের কথা তুলে ধরেছেন বক্তারা। বক্তারা বলেন, আমিনুল ইসলাম গোলাপ গাইবান্ধার একজন অনন্য ব্যক্তিত্ব ছিলেন। আমিনুল ইসলাম গোলাপ স্মরণে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শনিবার নাগরিক শোকসভার আয়োজন করা হয়। নাগরিক শোকসভা আয়োজন কমিটির আহŸায়ক সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব মিহির ঘোষ। শোকসভার শুরুতে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রয়াত আমিনুল ইসলাম গোলাপের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অধ্যাপক জহুরুল কাইয়ুমের সঞ্চালনায় শোকসভায় স্মৃতিচারণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস, পরিবেশ আন্দোলনের আহবায়ক ওয়াজিউর রহমান রাফেল, শ্রমিক…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার এলাসিন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চলাকালে এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, টাঙ্গাইল-৬ আসনে নির্বাহী কমিটির সভাপতি জুয়েল সরকারকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে শনিবার সকালে এলাসিন বাজারে মানববন্ধনের আয়োজন করে তাঁর সমর্থকেরা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় একই এলাকায় বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া রবিউল আউয়াল লাভলুর সমর্থকেরাও লিফলেট বিতরণ মিছিল বের করেন। এক পর্যায়ে দুই পক্ষের মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে লাভলুর সমর্থকদের হামলার অভিযোগ ওঠে, যা…