Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর শিল্প ও বণিক সমিতির ৫তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার সকালে মধুপুর পৌর শহরের বাসাবাড়ি মার্কেটে সংগঠনের নিজস্ব জায়গায় এই নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর শিল্প ও বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. এনামুল হক। নির্মান কাজের উদ্বোধন করেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক। এ সময় তিনি বলেন, মধুপুরের শীর্ষ এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ব্যবসায়িদের সুখে-দু:খে থাকার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটির নিজস্ব জমিতে পাঁচ তলা ভবন নির্মানে উদ্যোগ সংগঠনের জন্য একটি মাইল ফলক। সংগঠনের সাধারণ সম্পাদক মিনজুর…

Read More

কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ঝামাঘাটা গ্রামে রবিবার (৩০ নভেম্বর) বিকাল তিনটায় শহীদ ইসরাইল হোসেনের ১৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসরাইল হোসেন ২০১৩ সালের ৩০ নভেম্বর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলের অবরোধ চলাকালে পুলিশের গুলিতে প্রাণ হারান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সাবেক প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রশিবির ঝিনাইদহ জেলা সভাপতি আরিফ হোসেন এবং জেলা সেক্রেটারি ওবায়দুর রহমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন—কোটচাঁদপুর উপজেলা আমির মাওলানা তাজুল ইসলাম, উপজেলা সহ-সেক্রেটারি মাস্টার মশিউর রহমান, উপজেলা বায়তুলমাল মাস্টার রেজাউল হোসেন, কুশনা ইউনিয়ন…

Read More

পঞ্চগড় প্রতিনিধি জাতীয় নার্সিং কমিশন গঠন, স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টা বন্ধ করা সহ ৮ দফা বাস্তবায়নের দাবীতে পঞ্চগড়ে নার্স ও মিডওয়াইফদের দুই ঘন্টার প্রতিকী শাটডাউন পালিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত পঞ্চগড় নার্সেস এসোসিয়েশনের আয়োজনে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে এই কর্মসূচী পালন করা হয়। প্রতিকী শাটডাউনে পঞ্চগড় নার্সেস এসোসিয়েশন ও পঞ্চগড় মিড ওয়াইফারী সোসাইটির সদস্যরা, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কর্মরত নার্সগণ ও পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ডেন্ট আমেনা খাতুন, সিনিয়র স্টাফ নার্স উম্মে কুলসুম, বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশন পঞ্চগড় শাখার…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল বিশেষ অভিযানে ৩৯৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব সূত্রে জানা যায়, ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের সংলগ্ন ভূয়াপুরগামী পাকা রাস্তার মোড়ে তল্লাশির সময় সিএনজি অটোরিকশায় থাকা সন্দেহভাজন যাত্রী মোঃ শামসুল আলম (৫০), জেলা—বান্দরবান, পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি বিশেষ কৌশলে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট গিলে পেটে লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পরীক্ষায় পেটের ভেতরে মাদক লুকিয়ে রাখার…

Read More

ইবি প্রতিনিধি: কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (পাঁচ ঘণ্টা) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্রসংগঠন অংশ নেয়। অবরোধ চলাকালীন সময়ে রাস্তার উভয় দিকে গাছের গুঁড়ি দিয়ে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল ৪টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ জেলা প্রতিনিধি উপস্থিত হয়ে আজ থেকেই কাজ শুরুর আশ্বাস দিলে রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক…

Read More

খুবি প্রতিনিধিবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনা বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ নভেম্বর (রবিবার) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

Read More

রানা ইস্কান্দার রহমান। ‎গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় প্রতিদিনই বেহাত হয়ে যাচ্ছে পশ্চিমাঞ্চল রেলওয়ের জায়গা। এতে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে সরকারের। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনকভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ‎একাধিক সূত্রে জানা যায়, বামনডাঙ্গা, নলডাঙ্গা, কামারপাড়া, কূপতলা, ত্রিমোহিনী, বাদিয়াখালি ও গাইবান্ধায় রেলওয়ের অনেক জায়গাই ইতোমধ্যেই দখল হয়ে গেছে। কেউ বৈধভাবে, কেউ অবৈধভাবে জায়গা দখল করে স্থায়ী অবকাঠামো নির্মাণ করে ভোগ করছেন। গত সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে রেলের জায়গা বেশি দখল করা হয়েছে। কিন্তু সেগুলো উদ্ধারের কোনো চেষ্টাই করেনি কর্তৃপক্ষ। গাইবান্ধায় রেলওয়ের আমিন আব্দুর রাজ্জাকের সহযোগিতায় এখনও স্টেশনের উত্তর, দক্ষিণ ও পশ্চিম পাশে অনেকে প্রায় প্রতিদিন জায়গা দখল করে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের সখিপুরে পিতাকে হত্যা করার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গত বছরের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া আলোচিত এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়েছে দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন। টাঙ্গাইল আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, গত বছরের ২৫ ফেব্রুয়ারি সখিপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ায় পারিবারিক কলহের জেরে নিজের বসতবাড়িতে পিতা আব্দুস সামাদকে নৃশংসভাবে হত্যা করে তার ছেলে ওয়াহেদুজ্জামান। ঘটনার দিন রাতেই রান্দা দিয়ে কুপিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।…

Read More

ছবি সংগ্রহীত  ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারেও সমন্বয় করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ডিসেম্বরের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে দুই টাকা বাড়ানো হয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে এ নতুন দর কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা বেড়ে ১০৪ টাকা, কেরোসিন লিটারে ২ টাকা বেড়ে ১১৬ টাকা, পেট্রলের দাম ২ টাকা বাড়িয়ে ১২০ টাকা এবং অকটেনের দাম লিটারে ২ টাকা বাড়িয়ে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  অভিনেতা ও সাবেক সরকারি কর্মকর্তা ডিএ তায়েব এক ফেসবুক পোস্টে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা পোস্ট দিয়েছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এটি কোনো রাজনৈতিক পোস্ট নয়।  ডিএ তায়েব জানান, তিনি পাঁচ বছর খালেদা জিয়ার পাইলট হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং তার প্রটোকলের মাধ্যমে বহুবার তার সঙ্গে কথা বলার ও কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এই অভিনেতা বলেন, খালেদা জিয়া একজন পরিশ্রমী, স্বচ্ছ, ত্যাগী এবং খাঁটি দেশপ্রেমিক নেতা। সেই সঙ্গে তিনি যোগ করেন, উনি সত্যিকারের একজন আপসহীন নেত্রী এবং সর্বোপরি একজন মা।    ডিএ তায়েব আরও জানান, খালেদা জিয়া অত্যন্ত…

Read More