
কোটচাঁদপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার বাজারে বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ আসর এ মিছিলের আয়োজন করে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীরা।
তালসার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আমিরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভকারীরা তালসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হন। পরে সেখান থেকে মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেন তালসারের পূর্বপাড়া, হাজীপাড়া, মালিতা পাড়া, বিশ্বাস পাড়া ও ঘাঘা জামে মসজিদের ইমাম ও মুসল্লীগণ।
বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, “দল-মত নির্বিশেষে আমরা মুসলমান। ভণ্ড বাউল আবুল সরকার আল্লাহর কালাম নিয়ে ব্যঙ্গ করে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এমন নিন্দনীয় কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে আমরা তার ফাঁসি দাবি করছি।