- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
ছবি সংগ্রহীত পানছড়ি প্রতিনিধি বাংলাদেশের সাথে ভারতের ৪,১,৫৬ কিলোমিটার ও মায়ানমারের সাথে ২,৭১ কিলোমিটার সীমান্তের মধ্যে, চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বপূর্ণ ৫,৪০ কিলোমিটারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলন করেছে পানছড়ি ব্যাটালিয়ান ৩ বিজিবি লোগাং জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ রবিউল ইসলাম পিপিএম (সেবা)। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বের/২৫ইং) সকাল ১০টায় পানছড়ি ব্যাটালিয়নের সদর দপ্তরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় পানছড়ি ব্যাটালিয়ান ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ রবিউল ইসলাম পিপিএম (সেবা) বলেন, দেশের চালিকা শক্তি যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক দ্রব্য বহুলাংশে দায়ী। মাদক সেবনকারী ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতিকে কুলুষিত করে। এই প্রেক্ষাপটে মাদক…
ফরিদপুর প্রতিনিধিঃ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায়, ফরিদপুর সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের অংশগ্রহণে দুইটি ব্যাচের গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে,(২৭ নভেম্বর) বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এর সভাপতিত্বে, দুই দিনব্যাপী প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে, এভিসিবি (৩য় পর্যায়) প্রকল্পের ফরিদপুর ও রাজবাড়ী জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম ও ফরিদপুর সদর, নগরকান্দা ও সালথা উপজেলা সমন্বয়কারী মোছাঃ রুবিনা বেগম প্রশিক্ষণ প্রদান করেন। …
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে ভূমিকম্প,অগ্নিকাণ্ডসহ নানা দুর্যোগ মোকাবিলা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং তাৎক্ষণিক উদ্ধার প্রস্তুতি জোরদারের অংশ হিসেবে ফায়ার সার্ভিস উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিশেষ মহড়া করেছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রশাসনের যৌথ উদ্যোগের এ মহড়া অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মহড়ার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “দুর্যোগ কখনো পূর্বাভাস দিয়ে আসে না, তাই প্রস্তুতিই আমাদের সবচেয়ে বড় শক্তি। নিয়মিত মহড়ার মাধ্যমে স্কুল শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ঝুঁকি এড়াতে দ্রুত নিজেকে রক্ষাসহ অন্যের উদ্ধার প্রচেষ্টায় ভূমিকা রাখতে পারবেন। মহড়ায় উপস্থিত ছিলেন…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিন্দার আলী, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) মাসুদার রহমান আকন্দ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা সত্য রনজন সাহা, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোজাফফর হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পিঠা উৎসবে ঝাল পিঠা, পুলি পিঠা,…
নেত্রকোনা প্রতিনিধি; চাচা শ্বশুরকে ‘বাবা’ এবং চাচি শাশুরিকে ‘মা’ দেখিয়ে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির জন্ম নিবন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে। এমন ধরনের নিকৃষ্ট অনিয়মের অভিযোগে অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা হলেন- বারহাট্টার আসমা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শুধাংশু কুমার রায়। বিভিন্ন সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা যায়, সাইফুল ইসলাম এলাকায় অজ্ঞাত-পরিচয় ব্যক্তি। গত ১৫ অক্টোবর তার জন্ম-নিবন্ধন সনদ আসমা ইউনিয়নে নিবন্ধিত হয়। জন্মসনদে ওই ইউনিয়নের হরিয়াতলা গ্রামের জালাল মিয়াকে ‘বাবা’ ও শিউলী আক্তারকে ‘মা’ উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় অর্থের লেনদেন হয়েছে বলেও অনেকের অভিযোগ। এমন ঘটনার পর অভিযুক্ত সচিব শুধাংশু কুমার রায়কে বারহাট্টা…
উজিরপুর বরিশাল প্রতিবেদক : বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য সহ সাংবাদিক উপস্থিত ছিলেন। ২৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল, উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস,উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন, উপজেলার সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান,যুব উন্নয়ন কর্মকর্তা…
খাগড়াছড়ি প্রতিনিধি॥ কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করেছেন, সাড়ে ১৬ বছর ধরে ক্ষমতায় থাকার পরও কুজেন্দ্র লাল ত্রিপুরা ও যতীন্দ্র লাল ত্রিপুরা নিজ সম্প্রদায়ের উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি। বরং দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তুলে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন বলে তিনি মন্তব্য করেন। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের উদ্যোগে ধানের শীষের পক্ষে আয়োজিত বিশাল র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, “বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে পাহাড়ে সকল সম্প্রদায়ের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা। কোনো জনগোষ্ঠীকে অবহেলা নয়—সমান সুযোগ নিশ্চিত করাই হবে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযানের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘মানিকগঞ্জে পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গাতেও পুলিশ অভিযানে নেমেছে। দ্রুত এর ফলাফল জানা যাবে।’ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনেও একাধিক হামলার ঘটনা ঘটেছে। উপদেষ্টা পরিষদে সাম্প্রতিক এসব পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব নিয়ে আলাপ হয়নি। তবে যতদূর জানি, যারা বাউলদের…
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে (ববিসাস) জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে ‘Linkers in Barishal University’ নামের একটি অনিবন্ধিত ফেসবুক পেজের নয়জন অ্যাডমিন ও মডারেটরের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ববিসাসের সভাপতি মো. জাহিদ হোসেনের পক্ষে বরিশাল জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম এ নোটিশ প্রেরণ করেন। লিগ্যাল নোটিশ গ্রহীতা নয়জন শিক্ষার্থী হলেন, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মুক্তাদির রিজভী, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী নাহিদ হাসান, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী জাওয়াদুর রহমান সৃজন, ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ফজলে…
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর, ২০২৫ খ্রি.) কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী এ প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। সভাপতির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূইয়া। দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারী, প্রযুক্তি ব্যবসায়ী ও সরবরাহকারীরা অংশ নেন। মোট ৩০টি স্টলে প্রদর্শিত হয় উন্নত জাতের গবাদিপশু, প্রযুক্তি ও খামারজাত পণ্য।…