- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩২ গাইবান্ধা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল এবং শক্তিশালী করার লক্ষ্যে যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের সাফিয়া আছাব বিপিএড মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু। সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও গাইবান্ধা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান,…
নেত্রকোনা প্রতিনিধি; টলটলে মুক্তোবিন্দুর মতো ভোরের স্বচ্ছ শিশির জমছে ঘাসের ডগায়, ধানের শীষের পরে। প্রকৃতি জুড়ে ঘিরে রেখেছে হেমবরন ধূসর আবহ। বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালি ধানের প্রাচুর্য আর সবুজ স্বপ্ন দুলছে। হলুদে-সবুজে একাকার নয়নাভিরাম অপরূপ প্রকৃতি। বারহাট্টায় শুরু হয়েছে রোপা আমন ধান কাটার মৌসুম। মাঠে মাঠে মৃদু হাওয়ায় দোল খাওয়া সোনালি ধানের নয়নাভিরাম দৃশ্য। আমন ধানের বাম্পার ফলন হয়েছে এবার মাঠে মাঠে ধান কাটায় ব্যস্ত কৃষক। তবুও কৃষকদের মুখে নেই স্বস্তির হাসি। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের শঙ্কা ঘিরে ধরেছে তাদের মনে। কৃষকরা বলছেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবার বাজারে ধানের দাম ভালো না পেলে, কৃষিতে কাজে অতিরিক্ত ব্যয় করে লাভের মুখ দেখতে…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:” দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি” প্রতিবাদ্যে নাটোরের বড়াইগ্রামে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামানিক, উপজেলা কৃষি অফিসার সজিব আল মারুফ। এছাড়াও সফল খামারী এমরান সরকার ও মোছাঃ মমতাজ খাতুন বক্তব্য রাখেন।এর আগে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে…
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার আটপাড়ায় ৬৫ বছরের এক বৃদ্ধা ও তার পরিবারকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভূইয়া ও তার ভাই মিটু ভূইয়ার বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হাবিবুর রহমান উপজেলার মোবারকপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। অভিযুক্ত টিটু ভূইয়া ও মিঠু ভুইয়া একই গ্রামের শান্তু ভুইয়ার ছেলে এবং টিটু ভুইয়া আটপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, মোবারকপুর গ্রামের কৃষক হাবিবুর রহমান (৬৫) দীর্ঘদিন ধরে মস্তু মিয়ার জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন। সকালে তিনি ওই জমিতে কাজ করতে যান। এ সময় ছাত্রদল নেতা…
গৌরাঙ্গ বিশ্বাস টাঙ্গাইলের কালিহাতীতে ২৬ নভেম্বর ২০২৫, বুধবার দিনব্যাপী উৎসবপ্রাণ পরিবেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫। “দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তি—প্রাণীসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দিনব্যাপী প্রদর্শনীতে প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন ও সম্ভাবনাকে তুলে ধরা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী ও সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, কালিহাতী। তিনি বলেন— দেশীয় জাতের সংরক্ষণ ও উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ—এই দুই দিককে সমান গুরুত্ব দিতে পারলে প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনেও এই খাতের সম্ভাবনা অত্যন্ত আশাব্যঞ্জক। বিশেষ…
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বলছে একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে জেনোসাইড হবে। জেনোসাইড মানে গণহত্যা। ’৭১ সালে গণহত্যার সহযোগী ছিল দলটি, এখন গণহত্যা করতে দেওয়া হবে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজারে পথসভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আগামী দিনে দেশে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। দিনাজপুর-৪ আসনে জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি আরও বলেন, বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য সবাই দোয়া করবেন। তাকে দিনাজপুরে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এক বার্তায় এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সকলের বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ…
সাতক্ষীরা প্রতিনিধি: নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তর বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন। সহকারী পরিচালকের পক্ষে পরিদর্শক আশরাফ আলী স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে বলা হয়, শহরসহ জেলার বিভিন্ন সড়কে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহনে অবাধে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের ফলে শব্দদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। এতে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী, হাসপাতালের রোগী, শিশু-বৃদ্ধসহ সর্বসাধারণ চরম ভোগান্তিতে পড়ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী ১০০ ডেসিবেলের বেশি শব্দ স্থায়ী শ্রবণপ্রতিবন্ধিতা সৃষ্টি করতে পারে—যেখানে হাইড্রোলিক হর্নের শব্দমাত্রা প্রায়শই এ সীমা অতিক্রম…
উজিরপুর বরিশাল প্রতিবেদক সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ এবং ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে উজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে পে-কমিশনের রিপোর্ট প্রদান এবং ১৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট চাই”— বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর ব্যানার নিয়ে কর্মচারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। পরে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা এর মাধ্যমে মাননীয় উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যমুক্ত বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো সেই দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা আন্দোলনে নামতে…