Author: admin

কিশোরগঞ্জ প্রতিনিধি দেশব্যাপী বিভিন্ন দরবার শরীফ, মাজার ও সংশ্লিষ্ট মসজিদে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে কিশোরগঞ্জ বাউল সাধক ও শিল্পী সমাজ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সাংস্কৃতিক সংগঠনের কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ধর্ম অবমাননার অভিযোগে আবুল সরকারকে মিথ্যা মামলায় কারাবন্দি রাখা হয়েছে। তারা বলেন, একজন বরেণ্য শিল্পীর নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আবুল সরকারের মুক্তি না হলে দেশের সাংস্কৃতিক অঙ্গন ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তারা। গত বুধবার (১৯ নভেম্বর)…

Read More

রাজশাহী প্রতিনিধি  রাজশাহীর তালাইমারি মোড়ে অবস্থিত ‘আরডিএ কমপ্লেক্স’-এর ভাড়া বাতিল এবং স্থাপনাটি ‘জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র’ ঘোষণার দাবিতে স্মারকলিপি দিয়েছেন জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এসএম তুহিনুর আলমের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী, জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আবদুল আউয়াল, নজরুল পরিষদের সভাপতি কবি মোস্তাক রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, সাংস্কৃতিক কর্মী এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। পরে স্মারকলিপির কপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আরএমপি কমিশনার ও রাজশাহী শিক্ষা…

Read More

ছবি সংগ্রহীত ধর্ম ডেক্স ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। আজ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ইংরেজি, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা, ৪ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো— জোহর – ১১:৫০ মিনিট আসর- ৩:৩৫ মিনিট মাগরিব- ৫:১৫ মিনিট এশা- ৬:৩১ মিনিট ফজর (আগামীকাল বৃহস্পতিবার)- ৫:০০ মিনিট। উল্লিখিত সময়ের সঙ্গে…

Read More

নওগাঁ প্রতিনিধি  : জেলার মান্দা  উপজেলাধীন  দেলুয়াবাড়ি এলাকা থেকে রাজশাহীর তানোরে পাচারের সময় ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। সোমবার ২৪ শে নভেম্বর দুপুরে ভারশোঁ ইউনিয়ন পরিষদ মোড় এলাকায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানাযায় , দেলুয়াবাড়ি বাজার থেকে তিনটি অটোচার্জার( ভ্যানে) ৪০ বস্তা এমওপি ও ২০ বস্তা টিএসপি সার চার্জার ভ্যানে করে তানোর উপজেলার তালন্দ এলাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে পাচারের সন্দেহ হলে বিষয়টি প্রশাসনকে জানায় এলাকাবাসী। এরপর টহলরত সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে ভারশোঁ লক্ষীর মোড় থেকে সারগুলো জব্দ করা হয়। গাড়িচালক শাহিন আলম বলেন, হোসনপুর এলাকার কৃষক ওবাইদুল হক…

Read More

ছবি সংগ্রহীত সুমন দেবনাথ বরিশালের বানারীপাড়া উপজেলায় বাংলার বাঘ শেরে বাংলা এ কে ফজলুল হকের পূন্যভুমি চাখার ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিবাজারে নাসিরের রসগোল্লা দেশব্যাপী সুনাম অর্জন করেছেন। ঈদ কিংবা ছুটির দিনে হাজার হাজার মানুষ ভিড় করে তার দোকানে। স্বাদে-ঘ্রানে অনন্য তার তৈরি রসগোল্লা যে জনপ্রিয়তা পেয়েছে সেক্ষেত্রে চাহিদার তুলনায় মিষ্টির উৎপাদন খুবই কম। কারিগর নাসির নিজ হাতেই ৩০ বছর যাবত গ্রামের খাঁটি গরুর দুধ সংগ্রহ করে মিষ্টি তৈরি করেন। তার মিষ্টি খেতে খুবই সুস্বাদু ও মজাদার। উপজেলার যেকোনো মেহমান এলে তাদের পছন্দের শীর্ষে থাকে কালিবাজারের রসগোল্লা। বানারীপাড়া থেকে ঢাকা কিংবা অন্য কোথাও বেড়াতে গেলে মেহমানদের চাহিদা থাকে কালির বাজারের রসগোল্লা। সন্ধ্যা…

Read More

সুমন দেবনাথ ‘নবান’ শব্দটি এসেছে বাংলা দুটি শব্দ থেকে ‘নব’ এবং ‘অন্ন’। ‘নব’ অর্থ হলো নতুন, আর ‘অন্ন’ অর্থ হলো খাদ্য বা ভাত। অর্থাৎ, নতুন ধান থেকে তৈরি হওয়া চাল দিয়ে প্রথম যে ভাত রান্না করা হয়, সেই উপলক্ষ্যে এ উৎসবটি পালিত হয়। এটি শুধু একটি উৎসব নয়, এটি কৃষকদের পরিশ্রমের ফসল ঘরে তোলার আনন্দ, কৃতজ্ঞতা এবং নতুন করে বাঁচার এক দারুণ অনুভূতি। এটি মূলত আমাদের গ্রাম-বাংলার একটি ঐতিহ্যবাহী অনেক পুরোনো উৎসব। শরৎকাল শেষ হতে চলেছে, চারপাশে হিমেল হাওয়া বইছে। মাঠের দিকে তাকালেই দেখা যায় এক অপরূপ দৃশ্য, মাঠজুড়ে সোনালি রঙের ধানের শীষ বাতাসে দুলছে। এ সময় কৃষকের মুখে ফুটে…

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ‎ ‎বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি(বিইউডিএস) ‘ঘুচে যাক দূরত্ব পথের ও মতের’ স্লোগান কে সামনে রেখে আয়োজন করতে যাচ্ছে দ্বিতীয় ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল ২০২৫।উক্ত ইভেন্টটি আগামী ২৮ ও ২৯ ই নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হবে বলে জানিয়েছে আয়োজকরা। ‎ ‎আয়োজকদের সাথে কথা বলে জানা যায় উক্ত ইভেন্টটিতে ট্যাব রাউন্ডে দেশ সেরা মোট বত্রিশটি দল অংশগ্রহণ করবে এবং ট্যাব রাউন্ডে প্রতিটি দল চারটি করে ডিবেট করবে।উক্ত ডিবেট আয়োজিত হবে এশিয়ান পার্লামেন্টরি(এপি)সিস্টেমে।ট্যাব রাউন্ড থেকে মোট আটটি দল কোয়াটার ফাইনালে যাবে। ‎ ‎ ‎ইভেন্টটির আহ্বায়ক উপমা দত্ত বলেন, দক্ষিণাঞ্চলের বিতার্কিকদের জন্য এক নতুন মঞ্চ, দ্বিতীয় বিইউডিএস ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল।প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  নারীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুবিধা, এবং ন্যায়বিচারের মতো মৌলিক অধিকার সুরক্ষায় শক্তিশালী জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সরকার ২০৩০ সালের মধ্যে সবার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার অঙ্গীকার করলেও বিদ্যমান আইনের দুর্বলতা এই লক্ষ্য অর্জনে বড় বাধা হিসেবে কাজ করছে। আজ ২৫ নভেম্বর, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষ্যে, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর জিএইচএআই-এর সহযোগিতায়, গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত, “নারী অধিকার সুরক্ষায় শক্তিশালী নিবন্ধন আইন” শীর্ষক ওয়েবিনারে এসব বিষয় তুলে ধরেন বক্তারা। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’। ওয়েবিনারে জানানো…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সকল নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ শ্লোগানকে সামনে রেখে সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্য ও মর্যাদা রক্ষায় গাইবান্ধায় সাঁওতাল নারীদের সাংস্কৃতিক উৎসব উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সাঁওতাল এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের সাতানায় অবলম্বন ও জনউদ্যোগ আলোচনা, খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোরঘর শিশু শিক্ষা কেন্দ্রের মাঠে এই উৎসব উদযাপিত হয়। বর্ণিল এই আয়োজনে নারীদের গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সাঁওতালরা তাদের সংস্কৃতি তুলে ধরেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ আন্দোলন গাইবান্ধার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে বক্তব্য দেন জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু’র দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পলাশবাড়ীতে পৃথক নির্বাচনী মহিলা সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের বরিশাল হাইস্কুল মাঠ, বাসুদেবপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠসহ সর্বাঙ্গ ভাদুড়িয়া ও ডাকুনি মির্জাপুর এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেন, “সভ্যতা ও শিক্ষিত সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা অপরিসীম। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে আপনারা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নারীর নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান বৃদ্ধি…

Read More