Author: admin

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের সদর উপজেলার টুনিরহাট এলাকায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে ব্যবসায়ীবৃন্দ এই প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে। এসময় টুনিরহাট বাজার বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করেই একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে টুনিরহাট বাজারের ব্যবসায়ীবৃন্দ সহ স্থানীয় মানুষজন অংশ নেন। মানববন্ধন ও সমাবেশে কামাতকাজলদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনুল, টুনিরহাট বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক মোতাহার আলী, কোষাধ্যক্ষ জনি প্রমুখ বক্তব্য…

Read More

উজিরপুর প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল সমান সুযোগ পাবে। বরিশালের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন উজিরপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন এ সময় তিনি সাংবাদিকদের এই কথা বলেন । ২৪ নভেম্বর উজিরপুরে জেলা প্রশাসক ডিসি মোঃ খায়রুল আলম সুমন ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। পরিদর্শনের সময় তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়া, তিনি উপজেলার বিভিন্ন সড়ক, আধুনিক অডিটোরিয়াম, কিশোরীর হাইজিন কর্নার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এসব প্রকল্প স্থানীয় জনগণের জীবনমান…

Read More

স্পোর্টস ডেস্ক ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উঠা হলো না ব্রাজিলের। শ্বাসরুদ্ধকর নাটকীয় ম্যাচে পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজে সেলেসাওদের। টাইব্রেকারে পর্তুগাল ৬-৫ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে, সেমিফাইনাল থেকে বিদায় ব্রাজিলের। সোমবার (২৪ নভেম্বর) রাতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-পর্তুগাল। ব্রাজিল চেয়েছিল পঞ্চমবারের মতো শিরোপা স্পর্শ করার পথে এগিয়ে যেতে। কিন্তু ভাগ্য তাদের পক্ষে কথা বলেনি। ম্যাচের শুরু থেকেই গোলের খোঁজে দুই দল আক্রমণাত্নক ফুটবল খেলে। প্রথমার্ধে পর্তুগাল ছয়টি এবং ব্রাজিল আটটি শট নেয়। কিন্তু কোনো দলই জাল খুঁজে পায়নি। বিরতির পরও একাধিক সুযোগ আসে। তবে গোলের দেখা মিলেনি। পুরো ৯০ মিনিট শেষে রেফারি খেলা…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : ———— কুমিল্লার চৌদ্দগ্রামে বাক বিতন্ডার জের ধরে জগন্নাথদীঘির পাড়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয় ও কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার ইসলামী পাঠাগার ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে উভয়পক্ষের ১০ জন। ভাংচুরের ঘটনায় বিএনপি ও জামায়াত একে-অপরকে দোষারোপ করছে। সোমবার বিকেলে ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। প্রত্যক্ষদর্শী সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, জগন্নাথ ইউনিয়নের বিজয়করা পূর্ব পাড়া প্রকাশ হইল্লাপাড়ার আরব হোসেন রাজু নামের বিএনপির এক সমর্থক ফেসবুকে বিতর্কিত পোস্ট ও রোববার বিকেলে স্বেচ্ছাসেবকদলের কর্মী সভায় উৎসকানিমূলক বক্তব্য এবং মিথ্যাচারের প্রতিবাদে সন্ধ্যায় জগন্নাথদীঘি দীঘির পাড়ে স্থানীয় জামায়াত সমর্থকরা…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে এইচএসসি ও আলিম পরীক্ষায় এ প্লাস ও এ গ্রেড অর্জনকারী দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় রাজাপুরের বাইপাস মোড় এলাকায় ব্যারিস্টার মঈন ফিরোজীর স্থানীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবিধান সংস্কার কমিটির সদস্য ও বিএনপি নেতা ব্যারিস্টার মঈন ফিরোজী এবং ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা সামাদ ফিরোজী এ সংবর্ধনার উদ্যোগ নেন। রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার ১৭টি কলেজ ও মাদ্রাসার মোট ১৫৮ জন কৃতি শিক্ষার্থী এতে অংশ নেন। এর মধ্যে ৫৯ জন ছেলে ও ৯৯ জন শিক্ষার্থী মেয়ে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কয়েকজন মেধাবী শিক্ষার্থী…

Read More

হাতীবান্ধা প্রতিনিধি  লালমনিরহাট জেলার হাতিবান্ধা সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন এর অধিনস্থ বড়খাতা বিওপির টহলদল কর্তৃক ২৪ নভেম্বর ২০২৫ তারিখ গভীর রাতে বুড়াসারডুবি এলাকায় ০১জন চিহ্নিত গরু চোরাকারবারী মোঃ লাভলু হোসেন (৪০), পিতা-মৃত খলিল মিয়া, গ্রাম-বুড়া সরাডুবি, পোস্ট-বড়খাতা, থানা-হাতিবান্ধা ও জেলা-লালমনিরহাটকে আটক করা হয়। বর্ণিত গরু চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে তারকাঁটার বেড়া কর্তন করতে গেলে বিজিবি কর্তৃক আটক করে ০১টি তারকাঁটার বেড়া কাটার প্লাস, ০১টি স্মার্ট ফোন এবং ০২টি সীমকার্ড জব্দ করা হয়। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) মিডিয়া সেল প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। আটককৃত আসামী হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

Read More

ইবি প্রতিনিধি: গাইবান্ধা জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শিপন মিয়া এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার। এসময় ইবি প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সংগঠনটির সহ-সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম হক্কানীসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, খাদ্য কর্মকর্তা ডালিম উদ্দিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মলয় কুমার কুন্ড, হিসাবরক্ষণ কর্মকর্তা সারোয়ার হোসেন, শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন এবং বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।উৎসবে মোট ৮টি স্টলে অর্ধশতাধিক প্রকার বাহারি ও সুস্বাদু পিঠা প্রদর্শন করা হয়। দর্শনার্থীদের নজর কেড়েছে বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার মধ্যে চট্টগ্রামের বিশেষ চৈ পিঠা, নকশী পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধ সুন্দরী, পাশাপাশি আকর্ষণীয় নামের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের (বিপিকেএফ) ঢাকা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল পৌরসভার উচ্চমান সহকারী মোঃ শাহাদাত হোসেন। এ উপলক্ষে টাঙ্গাইল পৌরসভায় পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ে নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতিকে ফুলের তোড়া উপহার দেন টাঙ্গাইল পৌরসভার প্রশাসক ও উপসচিব মো. শিহাব রায়হান, প্রধান নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সহকর্মীরা তার দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। শুভেচ্ছা গ্রহণ শেষে মো. শাহাদাত হোসেন বলেন এই দায়িত্ব আমাকে আরও অনুপ্রাণিত করবে কর্মীদের কল্যাণ ও সংগঠনের উন্নয়নে কাজ করতে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের টেলকি সাইনবোর্ড রসুলপুর মোড় এলাকায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হন। নিহতরা হলেন ঘাটাইল উপজেলার পশ্চিম পাকুটিয়া গ্রামের মোখলেছুর রহমান মুকুলের ছেলে মো. ইয়াসিন হোসেন (২৭) এবং বরিশালের চর ফ্যাশন উপজেলার মো. রাকিব (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মোটরসাইকেলটি মধুপুর বনাঞ্চলের টেলকি রসুলপুর মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সাথে জোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত অরণখোলা পুলিশ ফাঁড়িতে…

Read More