- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় জিয়া সাইবার ফোর্স কমিটির উপজেলা শাখার আহ্বায়ক কমিটি এক জরুরি বৈঠক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯ টার সময় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জিয়া সাইবার ফোর্সের মত বিনিময়ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জিয়া সাইবার ফোর্স এর আহবায়ক মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্তিত ছিলেন সদস্য সচিব মোঃ শরীফ, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি আব্দুর রশিদ স্বেচ্ছাসেবক দল পৌর শাখা রুবেল হক, স্বেচ্ছাসেবক দল পৌর শাখা যুগ্ন আহবায়ক মোঃ মানিক, জিয়া সাইবার ফোর্স যুগ্ন আহ্বায়ক নুরজামাল যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ, জিয়া সাইবার ফোর্স আহব্বায়ক কমিটি সদস্য মোঃ আমিনুল…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোবিন্দগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন অদ্যেই স্থানীয় সাংবাদিক সমাজের সাথে মতবিনিময় করেন। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১২ টার সময় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বি এন পির আহ্বায়ক ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গোবিন্দগঞ্জ আসনের বি এন পি মনোনীত ধানের শীষের নমিনি শামিম কায়সার লিংকন , উপজেলার বি এনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, পৌর বি এন পির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন। দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ও …
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্য ছয়টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। রোববার ২৩ নভেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সীমান্ত এলাকায় সীমান্ত পিলার ৭৭৯/এমপি থেকে প্রায় একশ গজ বাংলাদেশ অভ্যন্তর এলাকায় ওই ছয়টি ভারতীয় গরু আটক করে বিজিবি সদস্যরা। গতকাল রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) বড়শশী বিওপির একটি যৌথ বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। পরে অভিযান চালিয়ে ভারত থেকে…
কেরানীগঞ্জ প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি মামুনুর রশিদ কাসেমী (৪২)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) বেলা ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের আটিবাজার এলাকা থেকে উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু দৈনিক আলোকিত নিউজকে জানান, মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে একাধিক বিয়ের তথ্য পাওয়া গেছে। তিনি ৯টি বিয়ে করেছেন বলে স্বীকার করেছেন। তাঁদের মধ্যে বর্তমানে চারজন স্ত্রী রয়েছেন। তিনজন তাঁকে তালাক দিয়েছেন এবং আরও দুজন স্ত্রীর বিষয়ে তিনি সঠিক কোনো…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বিএনপিকে নিয়ে নানান সমালোচনা থাকার পরও মানুষ শেষ পর্যন্ত ওই দলকেই ভোট দিয়ে নির্বাচিত করবে বলে মনে করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আগামী পাঁচ বছরের জন্য কারা দায়িত্ব পাবেন, বোঝা যায় তো নাকি? আমি জানি না। আপনারা হয়তো বলতে চাইবেন না। মান্না বলেন, আমি বলি…আমি কোনো বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না, আমি তো বিএনপি করি না। কিন্তু আমার মনে হয়, অনেক ক্রিটিসিজমের (সমালোচনা) পরও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে।
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আন্দোলনরত নন-এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সরকারের উদাসীনতার তীব্র সমালোচনা করে বলেছেন, বাংলাদেশের শিক্ষা আজ জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা এখন জাতির অসুস্থতা- সরকার ও প্রশাসনের উদাসীনতা দেখলে সেটাই মনে হয়। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকার প্রতিশ্রুত স্বীকৃতিপ্রাপ্ত সচল সব নন এপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অবস্থানরত শিক্ষকদের প্রতি একাত্মতা জানাতে এসে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষিত মানুষরা আজ ফুটপাতে বসে অনশন করছেন। কিন্তু সরকার-প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করে আসছি। অথচ সেই সরকারের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। এর আগে গতকাল রোববার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে আনা হয় খালেদা জিয়াকে। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার শারীরিক সবশেষ পরিস্থিতি নিয়ে জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, হাসপাতালে ভর্তির পর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। এদিকে খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর…
স্পোর্টস ডেস্ক প্রথম মেজর লিগ সকার কাপ জয়ের পথে বড় ধাপ ফেলল ইন্টার মায়ামি। গতকাল (রোববার) লিওনেল মেসির মনোমুগ্ধকর পারফরম্যান্সে ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে সিনসিন্নাতিকে ৪-০ গোলে হারিয়েছে ফ্লোরিডা ক্লাব। সবগুলো গোলেই অবদান আর্জেন্টাইন ফরোয়ার্ডের। একটি গোল করেছেন, বানিয়ে দিয়েছেন বাকি তিনটি। পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড ছিলেন দুর্দান্ত। তিনি শট নিয়েছেন ৩টি, সফল ড্রিবল ছিল ২টি। এ ছাড়া শতভাগ ট্যাকেল জেতার পাশাপাশি ফাইনাল থার্ডে পাস দিয়েছেন ৭টি। তার ক্রস এবং লং বলগুলোও ছিল শতভাগ নিখুঁত। ম্যাচে সব মিলিয়ে তার নিখুঁত পাস ছিল ৪১টি। পাশাপাশি তাদেও আলেন্দে জোড়া গোল করেন। তাতে টিকিউএল স্টেডিয়ামে তিন বছরের জয়খরা কাটাল মায়ামি। প্রথম সুযোগেই মায়ামি…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সংস্কার মানে শুধু সংবিধানের সংস্কার নয়, বিভিন্ন ক্ষেত্রে অনেক সংস্কার হয়েছে। তিনি বলেন, শুধুমাত্র আইন মন্ত্রণালয়েই ২১টি সংস্কার করা হয়েছে। বিচার বিভাগের যে সংস্কার করা হয়েছে, তাতে আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে। সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কার নিয়ে সমালোচনার জবাবে এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, সংস্কার করতে হতে বাস্তব সম্মত। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামোকে দূর্বল করে ফেলা হয় কি না, তাও চিন্তা করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদন শীতকাল মানেই ভ্রমণকাল। এই সময়ে গরমে ক্লান্ত হওয়ার ভয় নেই, নেই বৃষ্টিতে ভেজার ঝামেলাও। তাই সবাই ঘুরে বেড়ানোর জন্য এই সময়টাকেই বেছে নেন। সব মিলিয়ে বাংলাদেশের মানুষের জন্য শীতকাল ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আর সে জন্য প্রয়োজন উপযুক্ত স্থান নির্বাচন। আজ আপনাদের জানাব ৫টি স্থান সম্পর্কে, যেগুলোতে এই সময়ে ঘুরতে যেতে পারেন নির্দ্বিধায়। চলুন, জেনে নেওয়া যাক— সুন্দরবন শীতকালে ভ্রমণের জন্য সবার প্রথমেই তালিকায় রাখতে পারেন পৃথিবীর অন্যতম দুর্লভ ম্যানগ্রোভ বন সুন্দরবন। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী আর বরগুনা জেলার কিছু অংশজুড়ে রয়েছে পৃথিবীর অপার বিস্ময়ের এই বন। অরণ্যপ্রেমী ও ওয়াইল্ড লাইফ যাদের পছন্দ…