- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে শয়তানের নি: শ্বাস প্রতারক চক্রের হোতা রফিকুল ইসলামকে (৫০)কে প্রতারনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি এলাকার মৃত তফছির রহমান বোদোর ছেলে। সে দীর্ঘ দিন ধরে পলশাবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে প্রতারনা করে আসছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার কোচাশহর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে পেনশনের ২৪…
শোয়েব হোসেন— ঢাকার উত্তরার পাশ ঘেঁষে দ্রুতবর্ধনশীল দক্ষিণখান এলাকায় নারীর শিক্ষার আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়ে আছে দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে এ বিদ্যালয় এলাকার মেয়েদের শিক্ষার মজবুত ভিত গড়ে তুলছে, তৈরি করছে আদর্শ নাগরিক, এবং শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক উন্নতির মাধ্যমে প্রতিষ্ঠার সময়কার লক্ষ্যকে আজও অটুটভাবে ধরে রেখেছে। প্রতিষ্ঠার ইতিহাস: একটি দৃষ্টান্তমূলক সামাজিক উদ্যোগ– বিদ্যালয়টির জন্ম স্বাধীনতার পূর্বভাগে। তখন দক্ষিণখান ও আশপাশে মেয়েদের জন্য মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না বললেই চলে। সেই সময়ে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মরহুম সরদার হাবিব উদ্দিন আহমেদ জমি দান করেন এবং এলাকার বিশিষ্টজনদের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় । এর মূল…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে আদালতের রায়ের আলোকে পরিবেশ অধিদপ্তরের গুড়িয়ে দেয়া বিতর্কিত ইটভাটা “মা ব্রিকস” পুণরায় চালু করেছে মালিকপক্ষ। ইতোমধ্যেই ভাটায় নতুন ইট পোড়ানো কার্যক্রমও শুরু করেছে। এর আগে আদালতের রায় উপেক্ষা করে ইটভাটাটি পুনরায় চালুর উদ্যোগ নেয়া হলে ব্যাপক তোলপাড় এবং আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। আদালতের রায় ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন ব্রয়লার চুল্লী নির্মাণ করে উৎপাদনে যাওয়ায় জনমতে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জানিয়েছে এমন পরিস্থিতিতে ইটভাটাটি চালু করার খবর পেয়ে আমরা ইটভাটা কর্তৃপক্ষকে নোটিশ করেছি। তবে ইটভাটার মালিক খোরশেদ আলম ভাটা চালুর স্বপক্ষে যুক্তি দিয়ে দাবী করেন, রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হসপিটালে ম্যাডামকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন।’ তিনি বলেন, ‘টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ এর আগে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে রওনা হন। সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে গত শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন। সর্বশেষ গত…
স্পোর্টস ডেস্ক প্রায় আড়াই বছর পর নিজেদের ঘর ক্যাম্প ন্যুতে ফিরেছে বার্সেলোনা। শনিবার সেই অপেক্ষার রাতটি রূপ নেয় উৎসবে। অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদের সঙ্গে যৌথভাবে উঠে গেছে তারা। স্টেডিয়াম পুনর্গঠনের কাজ আগেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্মাণ কাজে দেরি ও নানা সমস্যায় বার্সেলোনাকে অপেক্ষা করতে হয় আরও এক বছর। প্রায় ৪৫ হাজার দর্শক ধারণক্ষমতা নিয়ে এই ম্যাচ মাঠে গড়ায়। তিনটি খোলা স্ট্যান্ডের একটি আসনও অবিক্রিত থাকেনি। দাম ছিল অনেক বেশি, তবুও সমর্থকদের আগ্রহ কমেনি। ক্লাব আশা করছে, ২০২৬ সালে আরও আসন খুলবে এবং আগামী মৌসুমে পুরো ১,০৫,০০০ ক্ষমতা চালু হবে। এই ম্যাচ ন্যু…
বিনোদন ডেস্ক হেমন্তের সন্ধ্যাটা তখনো খুব সাধারণই ছিল। কিন্তু শুক্রবারের (২১ নভেম্বর) গোধূলীলগ্নে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ এক পশলা স্নিগ্ধ বাতাস বয়ে গেল। কোনো পূর্বঘোষণা ছাড়াই সামনে এলো একজোড়া হাতের ছবি, বরমাল্য আর লাজুক হাসি। জানা গেল, নির্মাতা-প্রযোজক রাফায়েল আহসান ও ছোট পর্দার জনপ্রিয় মুখ মায়মুনা মম এখন একে অপরের। বলা নেই, কওয়া নেই—হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসলেন এই জুটি। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ফোর সিজন রেস্টুরেন্টে যখন শহরের যান্ত্রিকতায় ব্যস্ত, ঠিক তখনই একান্ত ঘরোয়া আয়োজনে চার হাত এক হলো তাদের। সহকর্মীদের শেয়ার করা ছবিতে দেখা মিলল নবদম্পতির ভালোবাসাময় মুহূর্ত, আর তাতেই ভেসে এলো অজস্র শুভেচ্ছা বার্তা। কিন্তু প্রেমটা কীভাবে? নাকি পুরোটাই…
ভোরের বাংলা নিউজ ডেস্ক গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কঠোর নিরাপত্তায় রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ জেলের প্রিজন ভ্যানে করে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বিশেষ কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ বিষয়ে শুনানি ও আদেশ দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী। গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিষয়ে…
সুমন দেবনাথ পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার কয়েকটি চরে সুন্দরী কাঠ ও গোলপাতার সর্ববৃহৎ ভাসমান বাজার হিসেবে এক সময়ে পরিচিত ছিল। বিক্রির জন্য গোলপাতা ও সুন্দরী কাঠ সন্ধ্যা নদী তীরবর্তী উপকূলে জেগে ওঠা চরে চলতোকিন্তু রমরমা ব্যবসা। কালের বিবর্তনে সুন্দরী কাঠের দুষ্প্রাপ্যতা এবং গোলপাতা ব্যবহারের স্বল্পতার কারণে থমকে পড়ে বিশাল আকৃতির ভাসমান বাজারের রূপরেখা। শুরু হয় দেশীয় কাঠের ভাসমান বাজার। ঐতিহ্যবাহী এই ভাসমান কাঠবাজারের ইতিহাস ১০০ বছরেরও বেশি সময়ের। একসময় এই ব্যবসা ছিল স্থানীয় বাসিন্দাদের জীবিকার অন্যতম বড় অবলম্বন। কিন্তু গত কয়েক দশক ধরে কাঠ ব্যবসায়ী ও বাজারসংশ্লিষ্টরা ভালো নেই। পরিবহন সংকট, রাজনৈতিক প্রভাব ও পাইকারি ক্রেতার অভাবসহ নানা সংকটে আজ হুমকির…
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)তে বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্স এন্ড হায়ার এডুকেশন সোসাইটি(বারহেস) এর উদ্যোগে রিসার্স কর্মশালা“Complete Research Process: From Basic to Expertise 2.0”এর শুভ উদ্বোধন হয়েছে। গতকাল(শুক্রবার)বেলা ১০ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড. তৌফিক আলম এর শুভ উদ্বোধন করেন।আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড.রাহাত হোসেন ফয়সাল এবং সংগঠনটির সভাপতি নুসরাত জাহান সহ সংগঠনটির বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ। প্রথমদিনের কর্মশালায় ইন্সট্রাক্টর হিসেবে ছিলেন ববি প্রক্টর ও ইঞ্জিয়ারিং অনুষদের ডিন ড.রাহাত হোসেন ফয়সাল।তিনি প্রথম ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের রিসার্সের ব্যাসিক বিষয়গুলো শেখান এবং রিসার্স পেপার সম্পর্কে শিক্ষা প্রদান করেন। উদ্বোধন অনুষ্ঠানের…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচিকে অযৌক্তিক ও বৈষম্যমূলক দাবি করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)–এর পরীক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করেছেন। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আব্দুল জব্বার মোড়ে রেললাইন সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। এতে তিনটি ট্রেন প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকে। অবরূদ্ধ হওয়া ট্রেনগুলো হলো ঢাকাগামী তিস্তা ও মহুয়া এক্সপ্রেস এবং মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস। পরে রাত ৮টার দিকে বিসিএস পরীক্ষার প্রবেশ পত্র পুড়িয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং অবরোধ তুলে নেন। আন্দোলনকারীরা জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানে বৈষম্য দূরীকরণের দাবি উঠলেও বিসিএসে আবারও বৈষম্য দেখা…