- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
ঝাঁঝে-ঘ্রানে অনন্য আটঘর-কুড়িয়ানার বোম্বাই মরিচ, রপ্তানি হচ্ছে বিদেশেও সুমন দেবনাথ বরিশালের বানারীপাড়া উপজেলা, ঝালকাঠি সদর ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বেশ কিছু অঞ্চলে বছরের পর বছর বোম্বাই মরিচের চাষ হয়ে আসছে। জনপ্রিয়তা দিনে দিনে বৃদ্ধি পাওয়ায় বছরে শতকোটি টাকা আয় করছেন কৃষক ও ব্যবসায়ীরা। স্থানীয় চাষীরা জানান, একসময় এই মরিচ ঘরোয়া চাহিদা পূরণের জন্য বাড়ির বাগান কিংবা আঙিনায় লাগানো হতো। তখন কেউই ভাবতো না এর বৃহত্তর চাষের কথা। কিন্তু গত কয়েক দশক ধরে বরিশালের বানারীপাড়া, ঝালকাঠি সদর ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে বড় পরিসরে বোম্বাই মরিচের চাষ হচ্ছে। কৃষি বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, দিনে দিনে বোম্বাই মরিচের চাহিদা বেড়ে যাওয়ায় চাষির…
ইবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে কেক কাটা, আনন্দ র্যালি, আলোচনা সভা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়। এদিন বেলা ১১টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পরে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর উপস্থিততে ৪৭ পাউন্ডের কেক কাটা হয়। অনুষ্ঠান উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।…
লেখক — শোয়েব হোসেন প্রারম্ভিক বিবরণ: দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা মহানগরীর দক্ষিণখান এলাকায় অবস্থিত একটি সরকার‑অনুমোদিত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। ২০০৬ সালে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও সমাজসেবীদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি অত্র অঞ্চলে মেয়েদের শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার ইতিহাস ও উত্থান: প্রতিষ্ঠা সাল : ২০০৬ (যদিও কিছু সূত্র ২০০৫ সালকে প্রতিষ্ঠার পূর্ববর্তী প্রস্তুতিকাল হিসেবে উল্লেখ করে)। প্রতিষ্ঠাতা: স্থানীয় শিক্ষাবিদ ও সমাজকর্মী মরহুম আব্দুল রহমান খান, যিনি দক্ষিণখানের শিক্ষা পরিস্থিতি উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। প্রাথমিক অবস্থা: শুরুতে মাত্র দুটি শ্রেণীকক্ষ ও ৩০ জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শুরু হয়। প্রথম বছরেই শিক্ষার্থী সংখ্যা দ্বিগুণ হয়ে যায়,…
ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেক্স অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞেরা ৩৫০ জন বিবাহিতা মহিলার ওপর গবেষণা করে তথ্য বের করেন, বিয়ের পর কেন মেয়েদের স্তন ও কোমর মোটা হয়। দেখা যায়, বিয়ের পর প্রথম ছয় মাসে কনেরা প্রায় পাঁচ পাউন্ডের মতো ওজন বাড়িয়ে ফেলেন। পর্যবেক্ষণ করে দেখা যায়, যারা বিয়ের সময়ে সুন্দর দেখাতে নিজের ওজন অনেক দ্রুত কমিয়ে ফেলে ন, বিয়ের পর তাদের ওজন দ্রুত বেড়েও যায়।এটা প্রায়শই দেখা যায় যে, মেয়েরা চায় বিয়ের সময়ে তাদের দেখতে ছিপছিপে এবং কমবয়সী লাগুক। এ কারণে তারা বিয়ের কয়েক মাস আগে থেকেই কঠোর ডায়েটে চলে যান। এতে যদিও তাঁদের কোনও দোষ নেই কারণ, পরিবারের মানুষ এমনকি…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক গাজীপুরের বাইপাইলে ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের পর ২৪ ঘণ্টা না পেরোতেই এ কম্পন রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রেকর্ড হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৩। বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ। তিনি জানান, এটি একটি ক্ষুদ্র মাত্রার স্থানীয় ভূমিকম্প, যার উৎপত্তিস্থল ছিল বাইপাইল এলাকা। এর আগে, শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। শক্তিশালী ওই কম্পনে দুই শিশুসহ ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। নিহতদের…
বরগুনা প্রতিনিধি।। বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া ডাক্তার ও অতিরিক্ত ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. শরিয়াত উল্লাহ–এর নেতৃত্বে শের-ই-বাংলা ফার্মেসী সড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় চারজন ভুয়া ডাক্তারকে আটক করে প্রথমে ফার্মেসীপট্টির ভুয়া ডাক্তার জহিরুল ইসলাম সৌরভের চেম্বারে নিয়ে আদালত পরিচালনা করা হয়। পরবর্তীতে বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আটককৃতদের সার্টিফিকেট পর্যালোচনা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. শরিয়াত উল্লাহ ও ডা. রফিকুল ইসলামের মাধ্যমে সার্টিফিকেট যাচাই–বাছাই করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৯ ধারায় দুইজনকে প্রতি জন এক লাখ টাকা করে মোট দুই লাখ…
উপজেলা প্রতিনিধি , কাহারোল (দিনাজপুর) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের পশ্চিম চাউলিয়া জামে মসজিদে নিয়মিত জামায়াতে নামাজ আদায়কারী শিশুদের উৎসাহিত করতে বিশেষ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য প্রার্থী মতিউর রহমান শিশু-কিশোরদের হাতে এই উপহার তুলে দেন। মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৪০ দিন ধারাবাহিকভাবে মসজিদে জামায়াতে নামাজ আদায়কারী শিশুকিশোরদের পুরস্কৃত করা হয়। মসজিদ কমিটির সদস্যরা জানান, শিশুদের ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধের প্রতি আগ্রহ বৃদ্ধি করতেই আয়োজনটি করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা যায়। অনুষ্ঠানে মতিউর রহমান বলেন, “শিশুরা যেন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ভুটানের প্রধানমন্ত্রী। এসময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বৈঠকের পর প্রধানমন্ত্রী তোবগেকে সাময়িক সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যে জানা গেছে, সারাদেশের সরকারি হাসপাতালে ৬০৬ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৬৭ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অবস্থায় ১৬ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া অনেক রোগী এখনো হিসাবের বাইরে থাকায় আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে। ঢাকা পুরান ঢাকার কসাইটুলিতে ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী নিহত হন—রাফিউল ইসলাম (২০), আব্দুর রহিম (৪৮) এবং তার…
আমতলী (বরগুনা) প্রতিনিধি শুক্রবার সকালে আমতলী পৌরসভার গরুর বাজার সংলগ্ন পায়রা নদীর পাড়ে ক্লাইমেট স্ট্রাইক পালিত হয়েছে। একশন এইড বাংলাদেশ, এডুকো বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে ও এনএসএস’র সহযোগিতায় ইয়ুথ সদস্যরা এ কর্মসুচি পালন করে। কর্মসুচিতে বক্তৃতা করেন এনএসএস নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা, সাংবাদিক জাকির হোসন, এফরটি প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. মনিরুজ্জামান এমপাওয়ার প্রকল্পের পিসি তাজেমেরী জাহান লিখন,সিডিও রফিকুল ইসলাম, খোকন দাস, ভিডিসি নেতা মিজানুর রহমান,ইয়ুথ লিডার মুক্তা রানী মুক্তি ও ইয়ুথ সদস্যরা। জলবাযূ পরিবর্তনের ঝুকি মোকাবেলা ও ক্ষতিপূরণের দাবী সম্মিলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে কয়েক হাজার যুবক ও ক্ষতিগ্রস্ত মানুষ কমসুচিতে অংশগ্রহণ করে।