- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
মমিনুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি ভোলার তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক, সদ্য প্রয়াত মরহুম আব্দুল খালেক বাবলু’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ নভেম্বর (শুক্রবার) তজুমদ্দিম উত্তর বাজার আহম্মদ ভবনের তৃতীয় তলায় বাদ আসর তজুমদ্দিম উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। উক্ত মোনাজাত পরিচালনা করেন জান্নাতুল বাকী মসজিদের খতিব মাওলানা শামসুদ্দিন আহমেদ । মোনাজাতের পূর্বে মরহুম আব্দুল খালেক বাবলু’র রাজনৈতিক অবদান ও ত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এসময়…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর শুক্রবার সকালে গাইবান্ধা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন। বেলা ১০টার দিকে পৌর শহরের শচীন চাকী সড়কে অবস্থিত স্টেডিয়ামের মাঠ ও সার্বিক অবস্থা ঘুরে দেখেন তিনি। পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়ামের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, বিসিবির আম্পায়ার শাকির, জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর হোসেন, বিসিবি কাউন্সিলর শহিদুজ্জামান শহিদ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য উজ্জ্বল চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারা। সভায় বিসিবি পরিচালক আসিফ আকবর…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর থানার দুটি পৃথক আলোচিত হত্যা মামলায় পলাতক সন্দিগ্ধ আসামী লেবু মিয়া (৩৫)–কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল। বুধবার (২০ নভেম্বর ২০২৫) বিকেল ৪টা ৪৫ মিনিটে টাঙ্গাইল স্টেডিয়াম সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এজাহার সূত্রে জানা যায়, নিহত মোস্তাক আহমেদ রানা (৪৫) পেশায় একজন ঠিকাদার এবং পল্লী বিদ্যুৎ টাঙ্গাইল অফিসের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করতেন। ঠিকাদারি ব্যবসা ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে অজ্ঞাতনামা ব্যক্তিদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। ২০২৫ সালের ২৬ মে সকালে অফিসের কাজ শেষে ফেরার পথে বেলটিয়া মোড়ে…
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি গ্রামের বাসিন্দা প্রবীণ বীর মুক্তিযোদ্ধা আজগর আলী (৭০) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২০ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাতে ১০টা ৩০ মিনিটে তিনি অসুস্থতা জনিত কারণে নিজ বাসস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২১ নভেম্বর ২০২৫, শুক্রবারবাদ জোহর উল্টাছড়ি বাজার জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন ও পানছড়ি থানার এস আই রাকিবুল ইসলাম মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকায় আচ্ছাদিত করে গার্ড অব অনার প্রদান করেন। মরহুমকে উল্টাছড়ি কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্ততি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর ও পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ড. মুহাম্মদ ইউনূস বলেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজকের এই বিশেষ দিনে আমি স্মরণ করছি সব শহীদ, যুদ্ধাহত এবং অন্য সব বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আমরা শিগগিরই একটি নির্বাচনের দিকে যাচ্ছি। এই নির্বাচনের…
বিনোদন ডেস্ক মিস ইউনিভার্সের ৭৪তম আসরে সেরা ৩০-এ এসে বিদায় নিতে হয়েছে বাংলাদেশ থেকে অংশ নেওয়া তানজিয়া জামান মিথিলাকে। যদিও শেষ হাসিটা হাসা হয়নি মিথিলার, তবু বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। মিথিলার যাত্রাটি মোটেও সহজ ছিল না। প্রিলিমিনারি রাউন্ড থেকেই নিজের আত্মবিশ্বাস ও সৌন্দর্য দিয়ে বিচারকদের নজর কাড়েন তিনি। বিশেষ করে প্রিলিমিনারি পর্বে নীল রঙের বিকিনিতে সুইমস্যুট রাউন্ডে তার উপস্থিতি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রশংসা কুড়ায়। ‘পিপলস চয়েস’ ভোটিংয়েও তিনি বেশ এগিয়ে ছিলেন, যদিও ভোটিং নিয়ে তার কিছুটা হতাশা ছিল। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভোটিংয়ে এগিয়ে থেকেও কেন সেরা ৩০-এই থামতে হলো? আসলে মিস ইউনিভার্সের মতো আসরে কেবল দর্শকদের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গত পাঁচ বছরে এত তীব্র ভূমিকম্প অনুভব করিনি। এই সতর্কবার্তা আমলে নিতে হবে। এজন্য প্রস্তুতি দরকার। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। ভূমিকম্পের প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, গত পাঁচ বছরে এত জোরে, এত শক্তিশালী ভূমিকম্প আমরা অনুভব করিনি। এটা বারবার আমাদের জন্য সতর্কবার্তা। এটাকে আমলে নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। ঢাকা শহরে খোলা জায়গা নেই। তিনি বলেন, বর্তমানে বিল্ডিং কোড মেনে ভবন হচ্ছে । কিন্তু যেসব ভবন আগে হয়েছে, সেগুলোর নব্বই শতাংশ ভূমিকম্প টেকসই না। আমাদের এখন থেকে সিদ্ধান্ত…
কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৫২ নং দক্ষিণ বেদকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৯ বছর ধরে কোনো মুসলিম শিক্ষক নেই। অথচ বিদ্যালয়ের ২৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ২২৬ জনই মুসলমান। মুসলিম শিক্ষক না থাকায় ইসলাম শিক্ষার ক্লাস নিতে হচ্ছে অমুসলিম শিক্ষকদের, যা নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সরেজমিনে জানা যায়, বিদ্যালয়ে মোট ৬ জন হিন্দু শিক্ষক থাকলেও একজন রয়েছেন ডেপুটেশনে। ফলে বাকি ৫ জন শিক্ষক দিয়েই চলমান সব ক্লাস পরিচালনা করা হচ্ছে। ইসলাম শিক্ষা পড়াতে গিয়ে শিক্ষকরা আরবি উচ্চারণ, সূরা পাঠ, ব্যাকরণসহ ধর্মীয় বিষয়গুলো সঠিকভাবে শেখাতে পারছেন না। এতে ছাত্রদের ধর্মীয় শিক্ষায় বড় ঘাটতি…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধসে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন। বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ বলেন, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ায় তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের সদস্যরা উপস্থিত…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি কাজের কারণে আজ শুক্রবার (২১ নভেম্বর) সিলেটের বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (বিউবো) এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন নিম্নোক্ত ১১ কেভি ফিডার সমূহের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজসহ রাইট অফ ওয়ে বরাবর গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন এবং উন্নয়নমূলক কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুক্রবার…