- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর নতুন সংবিধান ছাপানো উচিত। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে। তবে এর গঠন কী হবে, তা ঠিক করবে পরবর্তী সংসদ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় ঘোষণার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল তিনি এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে মানুষ এখন নিজের ভোট নিজ দিতে পারবে। এখন থেকে আর দিনের ভোট রাতে হবে না কিংবা মৃত মানুষও ভোট দিতে পারবেন না। দেশ গণতান্ত্রিক মহাসড়কে হাঁটা শুরু করলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এ…
ফরিদপুর প্রতিনিধিঃ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সব ভেদাভেদ ভুলে সবাইকে সুশৃঙ্খল ভাবে ধানের শীষের নির্বাচনী প্রচারনার বার্তা নিয়ে প্রতিটি ঘরে ঘরে পৌছে দেওয়ার আহবান জানান তিনি। তৃণমূল পর্যায়ে আপনাদের শক্তি এক হয়ে কাজ করলে ধানের শীষের বিজয় সু-নিশ্চিত হবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। তিনি বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি ফরিদপুরে উন্নয়ন ও মানুষের সকল সমস্যা সমাধানে আগামী নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই। ৮ নং কৃষ্ণনগর ইউনিয়ন (বিএনপি) ও অঙ্গসংগঠন এর…
তেতুলিয়া প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় মানসিক ভারসাম্যহীন (২০) এক নারীকে ধর্ষণের অভিযোগে ট্রাকচালকসহ চারজনকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় গ্রেফতারদের পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। এর আগে একই দিন সকালে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশ। গ্রেফতার আসামিরা হলেন: বগুড়া সদর উপজেলার মানিকচর এলাকার হাসান আলী (১৮) নামুজা গ্রামের রাজিব (২০) শিবগঞ্জ থানার ভাগদহ এলাকার মোস্তফা হানিফ মিজানুর (২১) একই এলাকার চাদিনা দক্ষিণপাড়া গ্রামের ট্রাকচালক সোহেল শেখ (৩২) এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে…
ছবি সংগ্রহীত আধুনিক গণতন্ত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগ্রহণমূলক মাধ্যম হলো ভোট। একটি ব্যালট—একজন নাগরিকের মত, মূল্যবোধ ও রাষ্ট্রদর্শনের প্রতিফলন। কিন্তু ভোট দেওয়ার জন্য শারীরিকভাবে কেন্দ্র পর্যন্ত উপস্থিত হতে না পারলে নাগরিকের অধিকারটি আংশিক হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বিকল্প পদ্ধতি হিসেবে বিশ্বজুড়ে পোস্টাল ভোট উচ্চারিত হচ্ছে নতুন সম্ভাবনার প্রতীক হিসেবে। বাংলাদেশেও এই পদ্ধতি নিয়ে নতুন করে আলোচনা বাড়ছে—বিশেষ করে প্রবাসী নাগরিক, বয়স্ক ভোটার এবং বিভিন্ন সীমাবদ্ধতায় ভোগা মানুষের জন্য। পোস্টাল ভোট হলো এমন একটি পদ্ধতি যেখানে ভোটার নিজে কেন্দ্র পর্যন্ত উপস্থিত না থেকেও ডাকযোগে ভোট প্রদান করেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভোটার আবেদন করলে তাকে ডাক বিভাগ ব্যালট পাঠায়। ভোটার ব্যালট পূরণ করে…
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা, পাতাখেলা ও হাড়িভাঙা খেলা দেখতে উৎসুক জনতার ভীড়। এছাড়াও রয়েছে বাউল সঙ্গীতের আয়োজন, । বুধবার ১৯নভেম্বর বিকেল ৫ টায় উপজেলার ভান্ডারপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গ্রামীণ এইসব খেলা অনুষ্ঠিত হয়। বদলগাছী উপজেলা শ্রমিক দল ও কোলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর আয়োজনে লাঠি খেলার পর অনুষ্ঠিত হয় পাতা খেলা, এরপর হয় হাড়ি ভাঙা। তবে পাতা খেলায় দেখা যায় এক অন্য রকম দৃশ্য। বিভিন্ন বয়সের ছেলেদের পাতা উঠে। তাদেরকে কেউ গামছা দিয়ে পাতা টানায় ব্যস্ত থাকে। এসময় শিশুসহ প্রায় কয়েক হাজার নারী পুরুষ খেলাগুলো উপভোগ করেন। কোলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সব্বোর্চ আদালত। আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর ৬ বিচারপতি হলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। রায় ঘোষণার সময় আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আপিল বিভাগের এজলাস কক্ষ কানায় কানায়…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহিন সরদার (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) শাহিনকে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে পৌরসভার ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শাহিন সরদার পৌরসভার ফেরিঘাট এলাকার আনিচ সরদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম। পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চলতি বছরের জুলাই মাসে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে…
প্রতিবেদক : সৈকত খন্দকার শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে গ্রামের মেঠোপথ ধরে হাটলে চোখে পড়ে খেজুর গাছের মাথায় ঝুলে থাকা কলসির সারি। গাছের গা বেয়ে টুপটুপ করে ঝরে পড়া কাঁচা রসের মৌ মৌ গন্ধে ভরে ওঠে চারদিক। শীত মৌসুমে সংগ্রহ করা এই রস শুধু মৌসুমী খাবারই নয় বরং অনেক অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবিকা চালিকাশক্তিও বটে। একজন গাছির ভোর এবং রসের কাহিনী: ঠাকুরগাঁও এর নারগুন খেজুর বাগানের একজন গাছি বলেন,” শীতের মৌসুমে তাদের কার্যক্রম শুরু হয় রাত তিনটায়। গাছে ওঠা থেকে শুরু করে গাছ ছাঁটা, হাড়িঁ লাগানো এসব যথা সময়ে না হলে রসের অপচয় হয়।” মোট ছয়জন নিয়ে তার পরিবার। খেজুরের রস এবং…
বিনোদন ডেস্ক থাইল্যান্ডে চলছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আয়োজন। আর এ বছরের প্রতিযোগিতা শুরু থেকেই বিতর্কে ঘেরা। বিচার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে এবার তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এর জেরে প্রধান বিচারক প্যানেল থেকে পদত্যাগ করেছেন দু’জন বিচারক। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর ঘোষণা করা হবে নতুন মিস ইউনিভার্সের নাম। তার আগে প্রতিযোগীরা ব্যস্ত বিভিন্ন সেশনে অংশ নিতে। ঠিক এই সময়েই অফিসিয়াল জুরি সদস্য লেবানিজ–ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হারফুশ দাবি করেন, “হঠাৎ করে গঠিত একটি গোপন জুরি প্যানেল আগেই শীর্ষ…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বৃহস্পতিবার। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। গত বছরের মতো এবারও তার জন্মদিনে কেক কাটাসহ কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব করবে না দলটি। গত মঙ্গলবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশব্যাপী দল ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার বা ব্যানার লাগানো, আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।…