Author: admin

অনলাইন ডেক্স  লালদিয়া ও পানগাঁও কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া দুই বিদেশি কোম্পানি আগামী ১০ বছর ১০০ শতাংশ করমুক্ত সুবিধা পাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তবে এই সুবিধা কোনো নতুন প্রণোদনা নয় এটি সরকারের আগের আদেশ অনুযায়ী দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘পরশু আমরা লালদিয়া ও পানগাঁও বন্দরের দুটি চুক্তি সই করেছি। এসব চুক্তির অংশ হিসেবে আমরা কোম্পানিগুলোকে ১০ বছরের জন্য ১০০% করমুক্ত সুবিধা দিতে হয়েছে। শুধু তাই নয়, সেখানে কর্মরত বিদেশি টেকনিক্যাল স্টাফও করমুক্ত সুবিধা পাবেন।…

Read More

রানা ইস্কান্দার রহমান। ‎ গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎গাইবান্ধার পলাশবাড়ী থানাধীন মহেষপুর এলাকায় রংপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী হাসান নামক একটি বাসে অভিযান চালিয়ে দু’জন নারী মাদক বহনকারীক গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গাইবান্ধা। ‎বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ‘খ’ সার্কেলের একটি টিম বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় দুই নারীর শরীরে লুকানো অবস্থায় মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো বোরকার ভেতরে পেটের ওপর পেঁচিয়ে গোপনে বহন করা হচ্ছিল বলে জানায় ডিএনসি। ‎গ্রেফতার দুই নারীর নাম, ‎১) মোছা. হোসনেআরা (৩২), স্বামী: মো. মিজানুর রহমান ‎২) মোছা. আসমা আক্তার (২৭), স্বামী: মো. আমিনুল হক ‎উভয়ের বাড়ি,গ্ৰাম পাটেশ্বরী, ওয়ার্ড-০৫, ইউনিয়ন…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সাথে জেলার গণমাধ্যম কর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(১৯ নভেম্বর) বুধবার বিকেলে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদ্য যোগদাকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার। আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা কাঁচারী বাজার প্রেসক্লাবের সভাপতি ও অমিতাভ দাস হিমুন, সহ-সভাপতি জোবায়ের আলী, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি শাহাবুল শাহিন তোতা, বাংলা ভীষনের জেলা প্রতিনিধি ফিরোজ কবির মিলন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকার,…

Read More

ছবি সংগ্রহীত জামিউল ইসলাম জীবন অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে ক্ষমতাবানদের প্রশ্নের মুখোমুখি করার যে ধারা বিশ্বব্যাপী, তার চর্চা নেই বাংলাদেশে। শুধু তাই নয়, এখানে নিজ থেকেই সংবাদ চেপে যাওয়ার প্রবণতা রয়েছে। পাশাপাশি রয়েছে প্রাতিষ্ঠানিক ও আইনি সুরক্ষার অভাব। এমনটা মনে করেন, দেশের বিজ্ঞ সাংবাদিকরা। ওয়াটারগেইট, এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্য, কিংবা পানামা পেপার্স—এসব বড় বড় অনুসন্ধানী রিপোর্ট ক্ষমতাবানদের কঠিন প্রশ্নের মুখে ফেলেছে। অনেক সময় এসব প্রকাশে ক্ষমতাসীন বা তাদের ঘনিষ্ঠরা ভয় পেয়ে গেছে, অবস্থান নড়ে গেছে, এমনকি চাপের মুখে মাথা নত করতেও হয়েছে। অনেক দেশের সাংবাদিকরা যৌথভাবে কাজ করে এসব তথ্য উদঘাটন করেছেন। সময়, দেশ ও প্রেক্ষাপট ভেদে দলগত অনুসন্ধান নিয়ে…

Read More

মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁর বদলগাছীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির ‘মিডিয়া টাকা ছাড়া নিউজ কাভার করে না‘ এমন মিথ্যা ও বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার অবসান হয়েছে। ইউএনও তাঁর দেওয়া মন্তব্যকে ‘ভুল বোঝাবুঝিজনিত’ বলে স্বীকার করে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করায় সাংবাদিকরা ঘোষিত সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন। গত ১২ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে কাব ও স্কাউট দলের এক সভায় দেওয়া ইউএনওর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে ইউএনও বলেন, “আমি মিডিয়া কাভারেজ নিই না, কারণ হচ্ছে মিডিয়া আনতে হলে টাকা চায়” এমন মন্তব্য উঠে এলে বদলগাছী উপজেলায়…

Read More

দাবিতে দীর্ঘ এলাকা জুড়ে মানববন্ধন টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল-৩ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা করে চার বারের এমপি, তিন বারের সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদকে দেয়ার দাবিতে দীর্ঘ এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ডের বিজয় ৭১ চত্বর হতে দেউলাবাড়ী থেকে হামিদপুর পর্যন্ত দীর্ঘ এলাকা জুড়ে বিএনপির কর্মী-সমর্থক ও সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী সমর্থকরা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা জানায়, টাঙ্গাইল-৩ আসনে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন দেয়ার দাবি জানান। টাঙ্গাইল-৩ আসনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কেশালীডাঙ্গা কে.এন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা নাহার বানু এবং জামালপুরের মজিদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন–এর মধ্যে দীর্ঘদিনের পরকীয়ার অভিযোগের পর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। গ্রামবাসীর দাবি, তারা নিয়মিত গোপনে সাক্ষাৎ করতেন। সন্দেহের জেরে বুধবার রাতে স্থানীয়রা তাদের হাতে-নাতে আটক করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গ্রামবাসী দু’জনকেই পুলিশে সোপর্দ করে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা বলছেন, শিক্ষকদের এমন আচরণ শিক্ষাঙ্গনের পরিবেশকে নষ্ট করছে এবং শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Read More

রাজিমুল ইসলাম রাজিব লক্ষ্মীপুরের প্রান্তিক এক গ্রাম। শান্ত সবুজে মোড়া প্রকৃতি, সরু মাটির রাস্তা আর কৃষিজীবী মানুষের পরিশ্রমে ভরা দিনযাপন। ঠিক এই সাধারণ—কিন্তু গল্পে ভরা—মাটিতেই জন্ম ও বেড়ে ওঠা কে এম রেদায়ুনুল বারি জিয়নের। বয়সে তরুণ হলেও মানসিকতায় তিনি বহুদূর এগিয়ে থাকা এক স্বপ্নসাধক। মানুষের জন্য কিছু করা, সমাজকে এগিয়ে নেওয়া এবং নিজের উন্নয়নে নিরলস পরিশ্রম—এই তিনটি বিষয় জিয়নকে অনন্য করে তুলেছে। শৈশব থেকেই জিয়ন ছিলেন কৌতূহলী। গ্রামের অন্যান্য বাচ্চারা যেখানে খেলাধুলা আর আড্ডায় মগ্ন থাকত, জিয়ন সেখানে নিজের চারপাশের সমস্যাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। তিনি দেখতেন দরিদ্র মানুষের সংগ্রাম, শিক্ষার অভাবে পিছিয়ে পড়া তরুণদের হতাশা এবং প্রযুক্তি সম্পর্কে অজ্ঞতার কারণে…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশালের উজিরপুরে নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিলের ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৯ নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে মেজর এমএ জলিলের স্মৃতিস্তম্ভে পুস্প মাল্য অর্পণ করেন মেজর এমএ জলিল পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে সকাল ১০ টায় মেজর এমএ জলিল নুরানি ও হাফেজী মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহেশ্বর মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ…

Read More

মো: সাকিবুল ইসলাম স্বাধীন রাজশাহী সিটি কলেজে বহিরাগতদের প্রবেশ এবং রাজনৈতিক অবস্থান তৈরি করার অভিযোগে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। ১৯ নভেম্বর সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা জানান, ১৮ নভেম্বর শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ কয়েকজন বহিরাগত কলেজে প্রবেশ করলে তাদের বাধা দেয় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় কথা কাটাকাটি থেকে পরিস্থিতি উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পরদিনই নিরাপদ শিক্ষাব্যবস্থা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়ান। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন— “কলেজ পড়াশোনার জায়গা। এখানে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের আড্ডা বসবে না।” “বহিরাগতদের প্রবেশ বন্ধ না করলে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাবে।” “গতদিনের মারামারির…

Read More