Author: admin

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর থানাধীন ভাতগ্রাম ইউনিয়নের ভগবানপুর গ্রামে মাদকবিরোধী অভিযানে ১ কেজি শুকনা গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকাল ৪টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে আসামি মোঃ রফিকুল ইসলাম (৬৭) কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, রফিকুলের নিজ দখলীয় শয়নকক্ষে তোষকের নিচে লুকায়িত অবস্থায় সাদা রংয়ের প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে গাঁজাটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের স্থানীয় বাজারমূল্য আনুমানিক ৩০ হাজার টাকা। ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে নির্যাতিত, জনসম্পৃক্ত ও ত্যাগী নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের চারমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কের উপর ঘন্টাব্যাপী অবস্থান নেয়। এসময় ঢাকা-রংপুর মহাসড়কে শত শত যানবাহন আটকে যানজট সৃষ্টি হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এসে পরিস্থিতি শান্ত করে। পরে তারা ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে ফিরে যায়। বিক্ষোভ মিছিলের তারা স্লোগানে দেয় -…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি ॥বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকদের দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে সারাদেশের মতো খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজেও তৃতীয় দিনের মতো “পদোন্নতি না হলে কর্মবিরতি” কর্মসূচি পালন করা হচ্ছে। গত রবিবার (১৬ নভেম্বর) থেকে সরকারি কলেজগুলোতে দেশব্যাপী এ কর্মসূচি শুরু হয়। ১২ বছরেও প্রথম পদোন্নতি পাননি বহু কর্মকর্তা শিক্ষা ক্যাডারের প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৫ বছর পর পদোন্নতি পাওয়ার নিয়ম থাকলেও অনেকেই ১০–১২ বছর অপেক্ষা করেও প্রথম পদোন্নতি পাননি। বিশেষ করে,৩২তম ও ৩৩তম বিসিএস ব্যাচ: প্রায় ১২ বছরেও প্রথম পদোন্নতি হয়নি। যেমন ৩৪তম বিসিএসে ১০ বছর,৩৫তম বিসিএসে ৯ বছর ৩৬তম বিসিএসে ৮ বছর ৩৭তম বিসিএসে ৭ বছর ধরে অপেক্ষায় রয়েছে। প্রভাষক…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে ৩ বছরের শিশু ধর্ষণ মামলায় র‍্যাইয়ান নামের ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪,সিপিসি-৩ টাঙ্গাইল।১৬ নভেম্বর রোববার বিকেলে র‍্যাব-৪,সিপিসি-১,পাইকপাড়া, মিরপুর,ঢাকা ক্যাম্পের সহযোগিতায় ঢাকার ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক র‍্যাইয়ানকে গ্রেফতার করেন।র‍্যাব পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য গ্রেফতারকৃতকে মির্জাপুর থানার মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। উল্লেখ্য,গত ২০ অক্টোবর বিকেলে মির্জাপুর উপজেলার র‍্যাইয়ান নামের ১৫ বছর বয়সী এক কিশোর তার প্রতিবেশী ৩ বছরের শিশুকে ধর্ষণ করেন।শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে ধর্ষক র‍্যাইয়ান পালিয়ে যায়।শিশুটিকে প্রথমে উপজেলার কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেয়া হয় এবং পরবর্তীতে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা দেয়া…

Read More

প্রতিকী ছবি সংগ্রহীত টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে সরকার কর্তৃক নির্মিত ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র’ ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আধুনিক স্থাপত্যশৈলী ও সকল সুযোগ-সুবিধা সম্বলিত এই দৃষ্টিনন্দন প্রতিষ্ঠানটি এলাকার ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন । উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মোয়াজ্জেম হোসেন বুলবুল। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, মধুপুর উপজেলা…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সোহেল মাঝি নামক এক যুবক প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর  মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। স্থানীয় পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১১ নভেম্বর সকাল ৭:৩০ মিনিটে একই এলাকার পলাশ মাঝির সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, তার এক পর্যায়ে উভয় পক্ষের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এতে পলাশ মাঝির ইটের আঘাতে সোহেল মাঝি গুরুতর আহত হন। প্রথমে সোহেল মাঝিকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, তার অবস্থা গুরুতর হলে সাথে সাথে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে…

Read More

রংপুর প্রতিনিধি  চব্বিশের গনঅভ্যুত্থান ও জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের এ রায়ের খবরে ঠাকুর গাঁও পীর গঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল । সোমবার (১৭ নভেম্বর) বিকেলে পূর্ব চৌরাস্তা থেকে পশ্চিম চৌরাস্তা নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে অংশ গ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা জানান, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা শান্তিপূর্ণভাবে আনন্দ প্রকাশ করেছি, ভবিষ্যতেও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে খালের পাড়ে গার্ড ওয়াল তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার সকালে পৌর এলাকার দক্ষিণ ফালগুনকরা কৃষ্ণছড়া খালের পাড়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, কৃষ্ণছড়া খালের পাড়ে ৩১ মিটার গার্ড ওয়াল তৈরিসহ সংশ্লিষ্ট সড়ক সংস্কারে ২৪ লাখ টাকা বরাদ্দে কাজ পায় পাটোয়ারী এন্টারপ্রাইজ। দীর্ঘদিন পরে গার্ড ওয়াল নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দেয়। স্থানীয় বেলাল হোসেন ও আবদুল মজিদ বলেন, দীর্ঘদিন পর ছড়ার পাড়ে গার্ড ওয়াল নির্মাণ কাজ দেখে খুশি হয়েছি। কিন্তু ঠিকাদার নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ও…

Read More

স্পোর্টস ডেস্ক এশিয়ান কাপ বাছাইয়ের রাতে জাতীয় স্টেডিয়ামে গ্যালারি ভরা দর্শকের প্রত্যাশা ছিল একটা লড়াই— কিন্তু বাংলাদেশ সে লড়াইকে পরিণত করল ইতিহাসের পথে এক মহামূল্যবান রাতে। দুই দশকেরও বেশি সময় পর ভারতকে হারানোর সুযোগ সামনে আসতেই দলটি খেললো দারুণ শৃঙ্খলা, জেদ আর সঠিক সময়ে সঠিক কাজের নিখুঁত সমন্বয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের গতি বদলে দেয় সেই একাদশ মিনিট, তারপর বাংলাদেশ ধরে রাখল লিড, ধরে রাখল আত্মবিশ্বাস, শেষ পর্যন্ত তুলে নিল কাঙ্ক্ষিত জয়। ম্যাচের শুরুতেই ভারত বল দখলে আধিপত্য দেখালেও গোলের দেখা পায় বাংলাদেশই। ১১ মিনিটে বাঁ দিক থেকে রাকিব হোসেনের ধরে ধরে বাড়ানো পাস ঠান্ডা মাথায় ফিনিশিং করেন শেখ…

Read More

বগুড়া প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই বিপ্লবের পটভূমির রচয়িতা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২০ নভেম্বর তার জন্মদিন। কিন্তু তিনি কেক কাটতে নিষেধ করেছেন। এমনকি আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন না করারও নির্দেশ দিয়েছেন। বরং জনগণের সেবা করার নির্দেশ দিয়েছেন। তারেক রহমান বাংলাদেশের হৃদয়ের কথা জানেন এবং বোঝেন। তিনি বলেন, রাজনীতিকে মানুষের কল্যাণে পরিচালিত করতে চান তারেক রহমান। তিনি অনেক দূরে বসেও বাংলাদেশের কোন মানুষটি কী ধরনের দুঃখ-দুর্দশার মধ্যে রয়েছেন সেই খবর তিনি রাখছেন এবং তাকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তারেক রহমানের জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে মঙ্গলবার (১৮ নভেম্বর) বগুড়ায় আমরা বিএনপি পরিবার আয়োজিত ফ্রি মেডিকেল…

Read More