Author: admin

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি আমরা যদি বলি নারী শিক্ষা একটি জাতিকে শিক্ষিত করার মূল, যেই ভিত্তিটা থাকে একটি বিল্ডিং করার। নারীকে শিক্ষিত করা আর জাতি শিক্ষিত করা একটি ফাউন্ডেশনের মত। আমরা আজকে যে প্রতিষ্ঠানে অবস্থান করছি। এটি আমাদের জাতিকে শিক্ষিত ও সুশিক্ষার স্তম্ভ। এ জাতির সুশিক্ষার ভিত্তিকে প্রস্তুত করছে। আমাদের কোরআন কারীমে রয়েছে শিক্ষা কেন গুরুত্বপূর্ণ, শিক্ষা কেন প্রয়োজন। শিক্ষার উপর গুরুত্ব দিয়ে এই প্রতিষ্ঠানটি এখানে তৈরি হয়েছে। এখানে নারীদের সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হয়েছে। সুতরাং, নারী শিক্ষায় সকলকে গুরুত্ব দিতে হবে। সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ১৮১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ১৭ নভেম্বর সকাল ১১ টায় উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তন কেন্দ্রে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ শহীদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ খোকন সরদার, পৌর জামায়াতে ইসলামের আমির মোঃ আল আমিন সরদার, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আব্দুল আজিজ,উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মাহফুজুর রহমান এর সঞ্চালনায়…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল্লামা ইকবালের খুদিতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে আরবী ভাষা ও সাহিত্য বিভাগ। সেমিনারে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন। সেমিনারে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের উর্দু ভাষা ও সাহিত্য ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে ভোরের চেতনা পত্রিকার উপজেলা প্রতিনিধি ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কায়েস উদ্দিনের সভাপতিত্বে এবং বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সাইফুর রহমান, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক সরকার এবং ভোরের চেতনার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা…

Read More

নিজস্ব প্রতিবেদক  পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার রাত ৮টার দিকে পল্লবী থানার ওসি মফিজুর রহমান গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তিনি পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। তবে কে বা কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২-এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে থাকা অবস্থায় পল্লবী থানা যুবদল সদস্যসচিব গোলাম কিবরিয়াকে মোটরসাইকেলযোগে এসে তিনজন…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ প্রমাণ করেছে, ক্ষমতার অবস্থান যাই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়।’ সোমবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ বিবৃতি পাঠানো হয়েছে। ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজ বাংলাদেশের আদালত এমন স্পষ্ট ভাষায় কথা বলেছে, যা দেশের ভেতর থেকে বৈশ্বিক পরিসর পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে। এ রায় জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রতি পর্যাপ্ত না হলেও ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।’ তিনি বলেন, দেশ এখন দীর্ঘ বছরের দমনপীড়নে বিধ্বস্ত গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠনের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  এবার রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এবি ব্যাংকের সামনে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণের পর মোটরসাইকেলকে ধরতে পেছন থেকে ধাওয়া করে পুলিশের একটি গাড়ি। কিন্তু তাদের ধরতে পারেনি পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি ধানমন্ডি ৩২-এর দিক থেকে আমাদের টহল টিমকে নির্দেশনা দিয়ে ফিরছিলাম। এ সময় ধানমন্ডি সাতাশের এবি ব্যাংকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি তাদের ধাওয়া করতে করতে…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এটিই প্রথম মামলা, যার রায় হলো আজ। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারক মো. মোহিতুল…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে কড়া নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে করে মামুনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয়েছে কয়েক স্তরের…

Read More

মোঃ সারোয়ার হোসেন অপু  নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি’র এক মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীদের অভিযোগ, একটি সরকারি সভায় ইউএনও “ মন্তব্য করে বরেন,আমি মিডিয়া ডাকি না,মিডিয়া ডাকলে শুধু টাকা চায়, তাই আমি মিডিয়া কাভারেজ নিই না” কিন্তু তিনি নির্দিষ্ট করে বলেননি’ কোন মিডিয়াকে কত টাকা দিয়েছেন। তার এমন বক্তব্য দিয়ে পুরো সাংবাদিক সম্প্রদায়কে অবমাননা করেছেন। ঘটনাটি ঘটে, গত ১২ নভেম্বর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কাব স্কাউট বিষয়ক এক সভায়। সেখানে উপস্থিত একাধিক অংশগ্রহণকারীর দাবি, আলোচনার এক পর্যায়ে ইউএনও এই মন্তব্য করেন। পরে সভার ওই অংশের ভিডিও সামাজিক…

Read More