- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেক্স সকালের শুরুটা যেমন হওয়া উচিত সতেজ ও পুষ্টিকর, তেমনি দিনের প্রথম আহারে কিছু স্বাস্থ্যকর উপাদান যুক্ত থাকলে সারাদিনের কার্যক্ষমতা বেড়ে যায় অনেক গুণ। এই স্বাস্থ্যকর উপাদানগুলোর মধ্যে বাদাম অন্যতম। ছোটখাটো এই খাবারটি পুষ্টিতে ভরপুর এবং নিয়মিত সকালে বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য একাধিকভাবে উপকারী। বাদামে যা থাকেবাদাম বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন: আখরোট, কাজু, পেস্তা, কাঠবাদাম, চিনাবাদাম প্রভৃতি। এগুলোতে থাকে:প্রোটিনস্বাস্থ্যকর ফ্যাট (ওমেগা-৩ এবং মনোস্যাচুরেটেড ফ্যাট)ফাইবারঅ্যান্টিঅক্সিডেন্টভিটামিন ই, বি৬ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক ইত্যাদি সকালে বাদাম খাওয়ার উপকারিতাশক্তি জোগায় সারাদিনের জন্যসকালে বাদাম খেলে শরীর প্রয়োজনীয় ক্যালরি ও পুষ্টি পায়, যা আপনাকে দিনভর কর্মক্ষম রাখে। প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি রক্তে শর্করার মাত্রা…
ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেক্স শীতকাল এলেই দিনের শুরুটা জমে থাকা ঠান্ডার কারণে অনেকের কাছে অস্বস্তিকর হয়ে ওঠে। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা বাতাসের স্পর্শে শরীর একদম শক্ত হয়ে যায়। এ সময় গরম পানির গোসল যেন আশীর্বাদের মতো লাগে। শরীরে উষ্ণতা আসে, মনটা আরাম পায়, আর গোসলটাও অনেক বেশি উপভোগ্য মনে হয়। বিশেষ করে যারা বাইরে কাজ করেন বা দীর্ঘ সময় ঠান্ডায় থাকতে হয়, তাদের কাছে গরম পানির গোসল একধরনের স্বস্তি এনে দেয়। তবে আরামের পেছনে কখনো কখনো লুকিয়ে থাকতে পারে কিছু স্বাস্থ্যঝুঁকিও। অনেকেই জানেন না, অতিরিক্ত গরম পানি ব্যবহার করলে শরীরের কিছু ক্ষতিও হতে পারে। তাই শীতকালে গরম পানি সত্যিই…
বগুড়া প্রতিনিধি জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্র ঐশী জামান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ঐশী লেখেন, ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক চাপের কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে সংগঠনের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা অটুট থাকবে বলেও উল্লেখ করেন তিনি। অন্যকোনো কারণ আছে কি না জানতে চাইলে ঐশী বলেন, কমিটি গঠনের সময় তাকে রাখা হবে কি না— এই বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। তখন তিনি কমিটিতে না রাখার অনুরোধ করেছিলেন। কিন্তু পরে তাকে রেখেই কমিটি ঘোষণা করা হয়। এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহ্বায়ক এএম জেড…
কেরানীগঞ্জ প্রতিনিধি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার। তিনি জানান, রোববার রাত ১০টার দিকে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আগুনের অবস্থা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে আগুন লাগানো হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। আগুনে ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী এক নারী জানান, থানায় আগুন জ্বলে উঠলে চিৎকার দেই। এ সময় দুই ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি। অন্ধকোরে তাদের চেনা যায়নি। তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
কুলিয়ারচর প্রতিনিধি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী নতুন বাজার এলাকায় জিয়া পরিষদ (বিএনপি অফিস) ভবনে অগ্নিসংযোগের ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ ও আরও ৩০-৪০ জন অজ্ঞাতনামাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে ছয়সূতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ রাসেল মিয়া বাদী হয়ে কুলিয়ারচর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেনু মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ নভেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একদল নেতাকর্মী জিয়া পরিষদের দু’চালা টিনশেড অফিসে আগুন ধরিয়ে দেয়। এসময় অফিসের প্লাস্টিকের চেয়ার, কাঠের টেবিল,…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধ। গাইবান্ধার ফুলছড়ি থানা পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর ২০২৫) দুপুর থেকে রাত পর্যন্ত টানা অভিযানে তাঁদের আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— মকবুল হোসেন (৬০), পিতা মৃত আবুল হোসেন, মাতা মৃত হালিমা বেগম, সাং— গজারিয়া (নীলকুঠি)। তিনি ০৪ নং গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। মোহাম্মদ উরফি মিয়া (৪০), পিতা মোঃ মজিবর রহমান, সাং— দক্ষিণ উদাখালি। তিনি ০৩ নং উদাখালি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, মকবুল হোসেনকে গজারিয়া বাজার এলাকা থেকে এবং উরফি মিয়াকে মাদ্রাসা বাজার এলাকা থেকে…
খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীদের হল বিজয় ’২৪ হল সংক্রান্ত সমালোচনা এবং জরুরি সেবা ঘাটতির বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়া ও প্রশাসনের অনুমতি ব্যতীত অপর এক হলের অসুস্থ ছাত্রীকে নিয়ে আসার অভিযোগে দুই ছাত্রীকে পৃথক কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল প্রশাসন। নোটিশে তাদের কর্মকাণ্ডকে “হলের প্রচলিত আইন-শৃঙ্খলা ভঙ্গ ও নাশকতামূলক” বলা হয়েছে।কারণ দর্শানোর নোটিশ পাওয়া দুই শিক্ষার্থী হলেন পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের রেজুয়ানা খন্দকার এবং তাসনিম বুশরা। নোটিশে তাদের সিট বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়। বিভিন্ন মাধ্যমে ভুক্তভুগীদের সাথে যোগাযোগ করা হলেও বিষয়টি নিয়ে তারা কথা বলতে রাজি হয়নি। ভুক্তভুগীদের সহপাঠী ও ওই হলের আরও ছাত্রীদের সাথে কথা বলে জানা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল শহরে প্রশাসনের উদাসীনতা ও দুর্নীতির সুযোগে অনুমোদনহীন ভবন নির্মাণ চলছে দেদারসে। পৌর প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দিলেও কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে শহরের বিভিন্ন এলাকায় গড়ে উঠছে বহুতল ভবন, দখল হচ্ছে সরকারি জায়গা ও রাস্তাঘাট। অনুসন্ধানে জানা যায়,পৌর প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলেছেন নাগরিক সমাজের নেতারা। তাদের মতে, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা এসব অনিয়মের সঙ্গে পরোক্ষভাবে জড়িত থাকায় নির্দেশনা কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকছে। টাঙ্গাইলের শহরের সাবালিয়ার একতা টাওয়ার কাগজ কলমে ১৩ তলা অনুমোদন থাকলেও তা ১৮ তলা তৈরি হয়েছে। এছাড়া নকশার বাহিরে ৪০ হাজার স্কয়ার ফিট বাড়ানো হয়েছে।এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ…
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ ফরহাদ হোসাইন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে নতুন রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি এনসিপির মনোনয়ন সংগ্রহ করায় এলাকায় আলোচনা নতুন মোড় নিয়েছে। গতকাল রাজধানীর বাংলামটরের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন খুলনা জেলা এনসিপির নেতৃবৃন্দ। পাইকগাছা–কয়রার উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা, ঘূর্ণিঝড়–জোয়ারের ঝুঁকি, নদীভাঙন, কর্মসংস্থানের অভাব এবং স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর ভূমিকার অভাব নিয়ে বহুদিন ধরে মানুষের ক্ষোভ জমছে। এসব বিষয় তুলে ধরে মাঠে সক্রিয় থাকার কারণে তরুণদের মধ্যে বাপ্পির প্রতি আস্থা তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা। মনোনয়ন সংগ্রহ শেষে এক…
প্রতিকী ছবি সংগ্রহীত টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা শনিবার(১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী ব্রিজের অদূরে ঢাকা-ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ধনবাড়ী উপজেলার ভাইঘাট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জাহিদ হাসান নিহত হন। জাহিদ মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের বাসুদেববাড়ী গ্রামের জাকের হোসেনের পুত্র। দুর্ঘটনায় তার সঙ্গী (অজ্ঞাত) গুরুতর আহত হয়। তাকে মধুপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসিরা জানান, নিহত জাহিদের বাবা জাকির হোসেন অসুস্থ হয়ে মধুপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অসুস্থ বাবার সাথে দেখার করার জন্য এক বন্ধুকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে মধুপুর হাসপাতালে আসার পথে দুর্ঘটনা…