
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধ।
গাইবান্ধার ফুলছড়ি থানা পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর ২০২৫) দুপুর থেকে রাত পর্যন্ত টানা অভিযানে তাঁদের আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—
মকবুল হোসেন (৬০), পিতা মৃত আবুল হোসেন, মাতা মৃত হালিমা বেগম, সাং— গজারিয়া (নীলকুঠি)। তিনি ০৪ নং গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
মোহাম্মদ উরফি মিয়া (৪০), পিতা মোঃ মজিবর রহমান, সাং— দক্ষিণ উদাখালি। তিনি ০৩ নং উদাখালি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, মকবুল হোসেনকে গজারিয়া বাজার এলাকা থেকে এবং উরফি মিয়াকে মাদ্রাসা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। উভয় স্থানই ফুলছড়ি থানার অধীন।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
“১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বিচারের রায় কে কেন্দ্র করে এলাকায় নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে।
কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার আগেই আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই জানানো সম্ভব নয়।”
পুলিশের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।