- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচনী উপলক্ষে শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ও জাসাস পৌর শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু এবং প্রধান বক্তা ছিলেন জেলা জাসাসের বজলুল করিম রপু। জাসাস পৌর শাখার সভাপতি মাহামুদ হাসান রিয়াদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাদুল্যাপুর-পলাশবাড়ির বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সুন্দরগঞ্জের ডা. খন্দকার জিয়াউল ইসলাম, গোবিন্দগঞ্জের…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলার পুর্ব ঝিনিয়া গ্রামে ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রী কে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার মামলায় প্রধান আসামি সজিব মিয়া(২০) কে গ্রেফতার করেছে র্যাব। আজ(১৬ নভেম্বর) রবিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই স্কুল ছাত্রীর প্রতিবেশী হিসেবে ফুফা হওয়ার সুবাদে নিয়মিত মোবাইলে কথা বলতেন। এর পরিপেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮ টা ১০ মিনিটের দিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীকে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে সজিব ও তার কয়েকজন সহযোগী সহ একের পর এক জোর পুর্বক…
,খাগড়াছড়ি প্রতিনিধি।। দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকেরা শুরু করেছেন “পদোন্নতি না হলে কর্মবিরতি” কর্মসূচি। রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে খাগড়াছড়ি সরকারি কলেজ ও খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষকেরা একযোগে ক্লাস গ্রহণ থেকে বিরত থেকে অবস্থান কর্মসূচি পালন করেন। এর ফলে দুই কলেজেই স্বাভাবিক শিক্ষাকার্যক্রমে স্থবিরতা তৈরি হয়। দাবি উপেক্ষিত,বঞ্চনার ক্ষোভ বাড়ছে: প্রভাষকদের অভিযোগ, যোগ্যতা, চাকরির সময়কাল ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির দাবি বহু বছর ধরে জানানো হলেও এখনো পর্যন্ত ভূমিতপেক্ষ (ভূতাপেক্ষ) জিও জারি হয়নি। ফলে বারবার তারা পদোন্নতির তালিকা থেকে বাদ পড়ে বঞ্চিত হচ্ছেন। তাদের মতে, এই অযৌক্তিক অপেক্ষা শুধু মানসিক চাপই তৈরি করছে না—পেশাগত মর্যাদা,…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইব্রাহিম হোসেন রনিকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে বড়াইগ্রাম ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ভিপি ইব্রাহিম রনি। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নাটোর-৪ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান, সেক্রেটারি আবু সাঈদ রনি, মসজিদ মিশন একাডেমির জেলা…
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলে বাসাইল উপজেলার সদর ইউনিয়নে অভিযানে ৪জন জোয়ারিকে গ্রেপ্তার করেছে বাসাইল থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর ) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানার এসআই মোঃ মনজুরুল হাসান খানের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর বাজারের পাশে বংশাই নদীর রাস্তার উপর অভিযানর পরিচালনা করে তাস দ্বারা জুয়া খেলা সময় ৪ জুয়ারী কে গ্রেপ্তার করা হয়। এসময় ২/৩ জন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলো – উপজেলার মিরিকপুর পশ্চিমপাড়ার মৃত ছবদেল মিয়ার ছেলে মোঃ সুলতান মিয়া (৪৮), মৃতঃ মোসলেম মিয়ার ছেলে মোঃ জামাল মিয়া (৪৬), রাসড়া উত্তরপাড়ার মোঃ ফয়েজ সিকদারের ছেলে মোঃ আমিনুল সিকদার (৪১), আবুল হোসেনের ছেলে মোঃ সোহেল মিয়া…
ছবি সংগ্রহীত নওগাঁ প্রতিনিধি :নওগাঁ জেলা ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার ১৬ই নভেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইটভাটা মালিক-শ্রমিক গ্রুপ। এতে হাজারো মালিক ও শ্রমিক অংশগ্রহণ করেন। চলতি মৌসুমে ইটভাটা বন্ধের সরকারি নির্দেশনার পর, কাজ হারানোর আশঙ্কায় নওগাঁর ১১ টি উপজেলার ইটভাটার শ্রমিক ও মালিক । কোটি কোটি টাকা বিনিয়োগ ও হাজার হাজার শ্রমিকের জীবন-জীবিকা রক্ষায় ইটভাটা পরিচালনার অনুমতি চেয়ে এই মানববন্ধন করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইটভাটা মালিক মকলেছুর রহমান মক। এ সময় বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নূরে ই আলম মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত…
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে প্রতিবছরের ন্যায় অসহায় শীতার্ত মানুষের জন্য কম্বল হস্তান্তর করেছে বিশ্বের সর্ববৃহৎ আত্বনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী বেসরকারি সংস্থা আশা। সংস্থাটির পক্ষ থেকে (১৬ নভেম্বর) রবিবার দুপুর ১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেনের হাতে অসহায় শীতার্ত মানুষের জন্য ৫০০টি কম্বল তুলে দেন আশা’র কর্মকর্তারা। এ-সময় আশা’র ডিভিশনাল ম্যানেজার মোঃ জসীম উদ্দিন, ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ ফজলুল হক, সিনিয়র আর.এম মোঃ তাজুল ইসলাম মিয়া, সিনিয়র আর.এম সুদীপ্ত সাহা, ফরিদপুর সদর-১ সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার শিলা দত্ত, শিখা বনিক, মোঃ কাওছার আলী, বাবলু মিয়া, সাপোর্ট ইঞ্জিনিয়র আব্দুল্লাহ আল ফারুক সহ…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশনের ১৭৭ নম্বর পিলারের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার (১৬ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পল্লবী থানার মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশন এর নিচে ১৭৭ নম্বর পিলারের সামনে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয়। ককটেল বিস্ফোরণ করে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে আজ রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর কাওরান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা গেছে, যে স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে, সেটি তেজগাঁও থানার মধ্যে পড়েছে। তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ককটেল বিস্ফোরণটি মেট্রোর নিচে হয়নি। হয়েছে কাওরান বাজার গোলচত্বরের পশ্চিম পাশে। এটি কলাবাগান থানার মধ্যে পড়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কারা কীভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, প্রত্যক্ষদর্শীরাও এই বিষয়ে কিছু জানাতে…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা আগামীকাল (সোমবার) সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। গত ১৩ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বহুল আলোচিত এই মামলায় পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউশন। অন্যদিকে, আসামিদের নির্দোষ দাবি…