Author: admin

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনা কমাতে ও জনসচেতনতা বাড়াতে রঙহীন স্পিড ব্রেকারগুলোতে রঙ দিয়ে দৃশ্যমান করার উদ্যোগ নিয়েছে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (আসক)। শনিবার দুপুরে শিকারিটোলা এলাকায় কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থিত বহুদিনের রঙহীন স্পিড ব্রেকারে রঙ দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। সংগঠনের স্থানীয় ইউনিটের সদস্যরা জানান, কেরানীগঞ্জের বিভিন্ন সড়কে থাকা স্পিড ব্রেকারগুলোর অনেকই রঙহীন। এতে রাতের অন্ধকার, বৃষ্টি কিংবা কুয়াশায় চালকেরা সেগুলো বুঝতে পারেন না, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তারা বলেন,“রঙহীন স্পিড ব্রেকার অনেক সময় বড় দুর্ঘটনার কারণ হয়। তাই স্বেচ্ছাশ্রমে, নিজেদের অর্থায়নে ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আমরা এই চিহ্নিতকরণ কার্যক্রম শুরু করেছি—যাতে অন্তত…

Read More

নিজস্ব প্রতিবেদক জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ মামলায় পলাতক রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের অনুপস্থিতিতেই আজ ঘোষণা হবে এ মামলার রায়। আজ (সোমবার) বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় হওয়ার কথা রয়েছে। অন্য দুই সদস্য হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন সকাল ৯টা ১০-এর পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এ মামলায় আজই…

Read More

স্পোর্টস ডেস্ক ফুটবলের বিশ্বমঞ্চে এক দেশের দীর্ঘশ্বাস যেন অবশেষে মুক্তি পেল। আটাশ বছর—প্রায় তিন প্রজন্মের সমান অপেক্ষা। বিশ্বকাপের গ্রুপ ড্র, আলো ঝলমলে মঞ্চ, জাতীয় পতাকার উত্তোলন—সবই ছিল দূরের স্বপ্ন। সেই স্বপ্নকেই বাস্তবে ফেরাল এক নতুন প্রজন্ম, আর সামনে থেকে পথ দেখালেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হলান্ড। ইতালির বিপক্ষে এক দুর্দান্ত জয়ে নিশ্চিত হল নরওয়ের ২০২৬ বিশ্বকাপের টিকিট। ম্যাচের আগে ব্যবধান ছিল স্পষ্ট—নরওয়ের সামনে ছিল কেবল আনুষ্ঠানিকতা, আর ইতালির সামনে অসম্ভবের চ্যালেঞ্জ। নয় গোলের ব্যবধানে জিততে হতো আজ্জুরিদের, যা যে কোনো মানদণ্ডেই কল্পনাতীত। তবু ম্যাচের শুরুটা চমকে দিয়েছিল সবাইকে। ১১ মিনিটেই পিও এসপোসিতোর দুর্দান্ত ফিনিশে ইতালি জ্বেলে তোলে আশার ক্ষীণ…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  অনুসন্ধানী সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার মোট ২৬ সাংবাদিক নগদ-ডিআরইউ সেরা রিপোর্টিং পুরস্কার ২০২৫ অর্জন করেছেন। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের সহযোগিতায় এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা এবং প্রখ্যাত অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ। সাংবাদিকদের জনগণের কণ্ঠ হিসেবে আখ্যায়িত করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের চলমান ক্রান্তিকালে সঠিক তথ্য সরবরাহ করে জনগণের পাশে থাকা সাংবাদিকদের জন্য অত্যন্ত…

Read More

আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও ধরনের আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। সংবাদমাধ্যম ডেইলি জাংকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার (১৬ নভেম্বর) ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেইনের সম্মানে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের ফাঁকে ডেইলি জাংকে দেওয়া সাক্ষাৎকারে গত মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধের বিষয়ে ইঙ্গিত করে আকাশের দিকে আঙুল তুলে পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, ‌‌‘পাকিস্তানকে আমি বিজয়ী করিনি, আল্লাহই করেছেন।’ তিনি বলেন, ‘মে মাসে পাকিস্তানের শত্রু পরাজিত হয়েছে; এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী; তাদের…

Read More

ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক  বিশ্বনন্দিত সংগীতশিল্পী রুনা লায়লার আজ জন্মদিন। বরাবরের মতো এবারের দিনটিও তিনি উদযাপন করবেন ঘরোয়া আয়োজনে, পরিবারের সদস্যদের সঙ্গেই। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশেষ কোনো বর্ণাঢ্য আয়োজন থাকছে না বলেও জানিয়েছেন এ গুণী শিল্পী। দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, উর্দু, সিন্ধি ও ইংরেজিসহ ১৮টি ভাষায় গান গেয়েছেন রুনা লায়লা। তার গাওয়া জনপ্রিয় গান ‘দমা দম মাস্ত কালান্দার’ নতুন করে কণ্ঠায়িত হয়েছে কোক স্টুডিও বাংলার জন্য। রোববার কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। তৃতীয় সিজনের ঘোষণা আসার পর থেকেই আলোচনা ছিল যে, এ সিজনে গান করছেন রুনা লায়লা। টিজার প্রকাশের পর অবশেষে পুরো…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪?তম মৃত্যুবার্ষিকী আজ। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা ভাসানী ১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষে তাঁর পরিবার, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুরিদান, ভক্ত, রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মওলানা ভাসানীর জন্ম। সিরাজগঞ্জে জন্ম হলেও তাঁর জীবনের বড় অংশই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। তিনি তাঁর কৈশোর-যৌবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৫৪ সালের নির্বাচনে…

Read More

 নওগাঁ প্রতিনিধি  : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুল হক শাহ্ চৌধুরীর সমর্থনে  অনুষ্ঠিত হয়েছে  মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ। রবিবার ১৬ ই নভেম্বর বেলা ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার উদ্যোগে ফিলিংস স্টেশন এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ্ চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত শোডাউনে ৩ শতাধিক মোটরসাইকেল স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সারাদিনব্যাপী উপজেলা সদর বাজারসহ বিভিন্ন এলাকায় হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও দোয়া চেয়ে গণসংযোগ চালান নেতাকর্মীরা। পরে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে অনুষ্ঠিত পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ…

Read More

জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে মহাসড়কে চলন্তবাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় উজ্জল মোল্লা নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত উজ্জল মোল্লা উপজেলার কাশিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার (১৪ নভেম্বর) তাকে কাশিল বটতলা এলাকা থেকে বাসাইল থানা পুলিশ গ্রেফতার করে। এরআগে এ মামলায় আরও চারজনকে গ্রেফতার করা হয়। তারা বর্তমানে কারাগারে রয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় স্টেট ফাস্ট (কুরিয়ার সার্ভিস) অফিসের সামনে উত্তরবঙ্গ গামী লেনের ওপর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গত বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত…

Read More

নাটোর প্রতিনিধি:নাটোরের লালপুরে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে গণমিছিল ও নির্বাচনী প্রচারণা করেছে ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়ালিয়া বাজারে এই গণমিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। গণমিছিল ও পথসভায় ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পথসভায় বক্তব্য রাখেন-ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন , সহ-সভাপতি জিন্নাত আলী ফারাম, ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আরশ, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুবদল নেতা ফয়সাল আমিন প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্র থেকে যোগ্য মনে করে সাবেক সফল মন্ত্রী ফজলুর রহমানের কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নাটোর-৪…

Read More