- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
নওগাঁ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বদলগাছী শাখার উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ ই নভেম্বর বিকেল সাড়ে ৪ টায় । বদলগাছী লাবণ্যপ্রভা পাইলট ও কমিনিউটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বদলগাছীর উপজেলা যুবদলের আহবায়ক মেজবাউল হক রাজার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মুমিনুল ইসলাম মুন্নার সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বদলগাছী শাখার যুগ্ন আহবায়ক নান্নু রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন । এ সময় বক্তারা বলেন, আর বসে থাকলে চলবে না। আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ৪৮ নওগাঁ -৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের ফজলে হুদা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামী রাসেল মিয়ার বাড়িতে অনশনে বসেছে এক নারী। তারা পাঁচ বছর আগে সৌদি আরবে বিয়ে করেছেন বলে দাবি করেন ওই তরুণী। শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর গ্রামের সেকান্দার আলীর ছেলে রাসেল মিয়ার বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। এসময় উৎসুক জনতার ঢল দেখা গেলেও বাড়ি থেকে পালিয়েছে রাসেলসহ তার বাবা-মা ও ভাই। জানা যায়, ওই তরুনীর বাড়ি ময়মনসিংহের ত্রিশাল এলাকায়। তিনি রাসেল মিয়ার সাথে দীর্ঘদিন সৌদি আরবে এক সাথে কাজ করতেন। সেখানেই ৫ বছর পূর্বে বিয়ে করে এক সাথে চাকরি করতেন তারা। সম্প্রতি রাসেল ছুটির কথা বলে দেশে…
কুলিয়ারচর প্রতিনিধি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি দলীয় কার্যালয় (জিয়া পরিষদ) রহস্যজনক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা রাতের অন্ধকারে কার্যালয় থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই টিনশেড কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং ভেতরের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন,“কীভাবে আগুন লাগল তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তসাপেক্ষ।” অন্যদিকে কুলিয়ারচর…
কেরানীগঞ্জ প্রতিনিধি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঢাকা মহানগরী ও উপজেলা এলাকার ইজারাবিহীন খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়)-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর ২০২৫) কেরানীগঞ্জ উপজেলার দাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম, কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া,সংশ্লিষ্ট…
বরগুনা প্রতিনিধি”সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর বরগুনা জেলা কমিটি পুনঃগঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. জিয়াউল করিমকে সভাপতি ও অ্যাড. গোলাম মেস্তফা কাদেরকে সম্পাদক এবং জাহাঙ্গীর কবীর মৃধাকে যুগ্ম সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মো. ফারুক হোসেন, সহ সভাপতি অধ্যক্ষ মো. হুমায়ূন কবির কিস্লু , সহ যুগ্ম সম্পাদক নাসরিন শিপু, সাংঠনিক সম্পাদক জুলফিকার আমিন বাবু, সহ সাংগঠনিক সম্পাদক সানজিদা আকতআর লাকী, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান সবুর, কোষাধ্যক্ষ…
ছবি সংগ্রহীত টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংঙ্গাইলে মধুপুরে জুড়ে বাঁশের তৈরি ঐতিহ্যবাহী শিল্প বিলুপ্তির পথে, যার প্রধান কারণ প্লাস্টিক পণ্যের সহজলভ্যতা এবং বাঁশের দাম বৃদ্ধি। এই শিল্পে জড়িত কারিগররা ন্যায্যমূল্য, পুঁজি ও সঠিক উদ্যোগের অভাবে পেশা পরিবর্তন করছেন, যা এই শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। মধুপুরে শাল গজারী বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মধুপুরের বন। এখানে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গারো সম্প্রদায় সহ কোচ বর্মনের বসবাস মাতৃতান্ত্রিক ব্যবস্থার ফলে নারীরাই পরিবারের দায়িত্ব পালন করে আসছে।নারীরা গৃহস্থালি সহ চাষাবাদের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পের সাথেও জড়িত তারা । তাদের এই নিপুণ কর্ম শৈলী দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে এনেছে।মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক নারীদের মধ্যে পিরিয়ডের সময় শুধু অস্বস্তি বা ব্যথাই নয়, অতিরিক্ত ক্লান্তি ও ঘুমের প্রবণতাও সাধারণ সমস্যা। চিকিৎসা বিশেষজ্ঞরা এটিকে পিরিয়ডকালীন ক্লান্টি বলে উল্লেখ করেন। কেন অতিরিক্ত ঘুম হয়?পিরিয়ডের সময় শরীরের হরমোনের পরিবর্তন, বিশেষ করে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের ক্ষয় ঘুম নিয়ন্ত্রণকারী হরমোন সেরোটোনিনকে প্রভাবিত করে। এতে ঘুম বেশি লাগে। এছাড়া, রক্তক্ষরণ ও আয়রনের অভাব শরীরকে ক্লান্ত করে। ভারী রক্তপাতের কারণে টিস্যুতে অক্সিজেনের সরবরাহ কমে যায়, ফলে পেশীগুলোও দ্রুত ক্লান্ত হয়। পিরিয়ডের অন্যান্য উপসর্গ যেমন মাথাব্যথা, পা অসাড়তা, স্তনে ব্যথাও ঘুমকে প্রভাবিত করতে পারে। করণীয়-১. আয়রন সমৃদ্ধ খাবার বেশি খাওয়া। ২. প্রক্রিয়াজাত চিনি কমানো। ৩. অতিরিক্ত…
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশালমিছিল ও বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়নে এ বিক্ষোভ ও মশালমিছিল করা হয়। এ সময় দলীয় প্রার্থীকে চাঁদাবাজ উল্লেখ করে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান তারা। মিছিলের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ তৃণমূলের জনগণের কাছে পৌঁছে দিতে ওউ ইউনিয়নে গণসমাবেশ করা হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। মাদক কে না বলুন, ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক ব্যবসায়ী অত্যাচারে অতিষ্ঠ গাইবান্ধা শহরের মাস্টারপাড়া সাধারণ জনগণ ও এলাকাবাসী। গাইবান্ধা সদর থানায় অভিযোগ দেওয়ার পরেও চিহ্নিত ব্যবসায়ীদেরকে গ্রেফতার না করে প্রশাসনের নিরব ভূমিকা পালন করছে।এর কারণে মাস্টারপাড়ার এলাকাবাসী আজ সকাল ১১ টায় ভি-এইড মসজিদের সামনে গাইবান্ধা শহরের মাস্টার পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী সাদ মাহামুদ সৈকতকে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন সচেতন এলাকাবাসী ও যুব সমাজ।
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। আজ(১৫ নভেম্বর) শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ষ্টেডিয়াম মাঠে এ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও খেলোয়াড় যাচাই বাছাই কমিটির সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় বেলুন ও ফেষ্টুন উড়িয়ে খেলাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী…