Author: admin

স্পোর্টস ডেস্ক প্রথমবারের মতো কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। নারী কাবাডি বিশ্বকাপের এই আসরে অংশগ্রহণের কথা ছিল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার। কিন্তু শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে দলটি। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে আমরা জেনেছি আর্জেন্টিনা নারী বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। আর্জেন্টিনা না আসায় এখন বিশ্বকাপে সফরকারী দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১২টি। ফেডারেশনের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে জাঞ্জিবার ঢাকায় এসেছে। আজ রাতে আসবে আরও দুটি দেশ। আর্জেন্টিনা নারী কাবাডি দল। ফাইল ছবি স্বাগতিক বাংলাদেশ ছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চাইনিজ তাইপে, জার্মানি, হল্যান্ড, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল,…

Read More

বিনোদন ডেস্ক থাইল্যান্ডে অনুষ্ঠিত এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধি রোমা রিয়াজ তার ত্বকের রঙ–সংক্রান্ত সমালোচনার জবাবে বলেছেন, তার ত্বক পাকিস্তানের মাটির মতোই। এই মিস ইউনিভার্স প্রতিযোগী নিজের গায়ের রঙ নিয়ে অনলাইনে সমালোচনার মুখে পড়লেও তার বিশ্বাস, তার ত্বক তার নিজ দেশের প্রকৃত প্রতিচ্ছবি। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা একটি ছোট ভিডিওতে তিনি বলেন, ‘আমার ত্বক পাকিস্তানের মাটির রঙের মতো – যে রঙ আমাদের পরিবার গড়ে তোলা, ঘর বানানো এবং দেশের ভার বয়ে নেওয়া নারীদের।’ তিনি আরও যোগ করেন, ‘যে সব পাকিস্তানি নারীকে কখনো বলা হয়েছে, তারা নাকি খুব কালো, খুব সাহসী বা খুব আলাদা—আপনারাও পাকিস্তানের মুখ।’ ভিডিওতে রিয়াজ…

Read More

নওগাঁ প্রতিনিধি    :নওগাঁ-১ (নিয়ামতপুর–পোরশা–সাপাহার) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের পরিবর্তনের দাবিতে পৃথক স্থানে দুই পক্ষের সমর্থকদের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নিয়ামতপুর সদরে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাহমুদ সালেহীনের সমর্থকরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল বের করেন। একই সময়ে উপজেলার ছাতড়া বিলের রাস্তায় আরেক মনোনয়নবঞ্চিত নেতা নুরুল ইসলামের সমর্থকেরা প্রায় ২ কিলোমিটার সড়ক অবরোধ করে মশাল মিছিল করেন। উভয় স্থানের নেতাকর্মীরা “বয়কট, বয়কট” ও মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা দ্রুত এ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা করে পরিবর্তন ঘোষণার দাবি জানান।#

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি॥ খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলা সদরের ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ঢেউটিন তুলে দেন জেলা পরিষদের সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক মো. মাহাবুব আলম। তিনি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের নৈতিক দায়িত্ব। ঘর মেরামত ও বসবাস উপযোগী করতে এই সহায়তা তাদের কিছুটা হলেও উপকারে আসবে।” এ সময় জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মাদল বড়ুয়া সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে সহায়তা পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদকে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ছাত্রলীগ নেতা মাছুম বিল্লাহ বাপ্পির বসতঘরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো ঘর ভস্মীভূত হয়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার গভীর রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া এলাকায় মিয়া বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। পরিবার ও স্থানীয়রা জানায়, বাপ্পি ও তার স্বজনরা কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করায় বাড়িটি ছিল সম্পূর্ণ খালি। রাতে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে বসতঘরে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পানি দিয়ে নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। পুড়ে যায় ঘরে থাকা সব আসবাবপত্র, পোশাক, নথিপত্রসহ…

Read More

কিশোরগঞ্জ প্রতিনিধি  কিশোরগঞ্জ-৫ (নিকলী- বাজিতপুর) আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে নিকলীতে বর্ণাঢ্য মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে নিকলী নতুন বাজার এলাকা থেকে শুরু হওয়া মশাল মিছিলটি উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নতুন বাজারে এসে শেষ হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া মিছিলটির নেতৃত্ব দেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতেই এ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে দলীয় নেতাকর্মী, সমর্থকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মশাল হাতে স্লোগান দেন। তাদের উপস্থিতিতে পুরো নিকলী বাজার এলাকা আলোকিত হয়ে ওঠে। এ বিষয়ে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঘাটাইল উপজেলা প্রশাসনের ইতিহাসে এক অনন্য অধ্যায়ের সূচনা হয় ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি। সেদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের মেধাবী, কর্মঠ ও মানবিক কর্মকর্তা মোঃ আবু সাঈদ। এর পূর্বে গত ২০২৪ সালের ১৪ নভেম্বর ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রথম দায়িত্ব নেন। প্রথম ইউএনও হিসেবে ধনবাড়িতে ১শত দিন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার উপর গুরু দায়িত্ব পালনের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন। পরবর্তীতে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারী ধনবাড়ি উপজেলা থেকে ঘাটাইলের দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর নিরলস পরিশ্রম, বুদ্ধিমত্তা ও দূরদর্শী নেতৃত্বে বদলে গেছে ঘাটাইলের প্রশাসনিক চিত্র।…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি স্ত্রীর সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে আবু বক্কর প্রকাশ আসিফ(২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আসিফ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কেন্ডা গ্রামের মরহুম ফটিক মিয়ার ছেলে। এরআগে গত ৮ নভেম্বর আসিফ সদর দক্ষিণ উপজেলার আবদুল্লাহপুর গ্রামের শ^শুড় বাড়িতে বেড়াতে গেলে দুই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে মারা যান। নিহত আসিফের পরিবারের দাবি, স্ত্রী সুমাইয়া আক্তার সুইটির(১৯) সাবেক প্রেমিক রাব্বি প্রকাশ বাপ্পি নামে এক যুবক তার শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতে আহত করে। আসিফের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম। নিহত আসিফের আবু বক্কর প্রকাশ আসিফের…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি চলনবিলের পতন মুখ বুড়ি পোতাজিয়া এলাকায় মিলিত হয়েছে শতাধিক খাল, বিল, বড়ালসহ অর্ধশতাধিক নদীর পানি। এটি মুলত চলনবিল ও যমুনা’র পানির সংযোগস্থল। এখানে মাটি ভরাট করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হলে পানি প্রবাহ চরমভাবে ব্যাহত হয়ে অস্তিত্ত্ব সংকটে পড়বে চলনবিল। বাঘাবাড়ি নৌবন্দরও বন্ধের আশঙ্কা রয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা না করেই সিরাজগঞ্জের শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নিয়েছেন। তাই চলনবিলকে বাঁচিয়ে বিকল্প স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন করা হোক-এটাই সবার প্রত্যাশা। শুক্রবার বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে ‘চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মাণ : ঝুঁকি ও বিকল্প পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। চলনবিল রক্ষা আন্দোলন ও…

Read More

​সিলেট প্রতিনিধি :- সিলেটের বিশ্বনাথের এক লন্ডন প্রবাসী যুবদল নেতার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া (Fake) আইডি খুলে হয়রানি ও মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর ভাই সাকিব হোসেন বিশ্বনাথ থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​অভিযোগ অনুযায়ী, প্রবাসী ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন আলীর ছবি ব্যবহার করে গত ১০/১১/২০২৫ খ্রিষ্টাব্দে একটি ভুয়া আইডি খোলা হয়। এই আইডি থেকে প্রথমে প্রবাসীর আত্মীয়-স্বজনের কাছে টাকা ধার চাওয়া হয়। ​পরে ১১/১১/২০২৫ খ্রিষ্টাব্দে ওই ভুয়া আইডি থেকে গ্রামের কয়েকজন ব্যক্তির ছবিসহ প্রবাসীর নাম উল্লেখ করে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট করা হয়। অভিযোগকারী সাকিব হোসেন…

Read More