- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
ইবি প্রতিনিধি: জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুরস্কার বিতরণী ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মনোবল সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখা। শুক্রবার (১৪ নভেম্বর) সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারিতে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এসময় কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার ১৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত চিত্রাঙ্কন, মাইন্ড ম্যারাথন ও ফুটবল টুর্নামেন্টের বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির শাখা পরিচালক খন্দকার আহনাফউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে…
খাগড়াছড়ি প্রতিনিধি॥ জমকালো আয়োজন ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার তৃতীয় কাউন্সিল। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় শহরের পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বের হওয়া র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পুনরায় টাউন হলে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার আহ্বায়ক ম্রাচাই মারমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কংচাইরি মাস্টার, জেলা…
নওগাঁ প্রতিনিধি :দেশের উত্তরের কৃষি উপযোগী জেলা নওগাঁর বদলগাছী উপজেলা। এই উপজেলার প্রায় ৮০% মানুষ কৃষি কাজের সাথে জড়িত ধান, কম, ভুট্টা,আলু, পিয়াজ, মরিচ, আদ্দা, বেগুনসহ বিভিন্ন জাতের ফলো চাষ হয় এই উপজেলায় আম, পিয়ারা, পিপে,ড্রাগন, মালটা,কলা পানিফলসহ প্রায় সবধরনের ফলো চাষ হয় এই উপজেলায়। নওগাঁ জেলা কৃষি জেলা হিসেবে সুনাম রয়েছে দেশজুড়ে এই জেলার কৃষি পণ্য বাজারজাত হয় দেশের বিভিন্ন বড় বড় বাজারে। এবার জেলার বদলগাছী উপজেলায় পানিফল চাষে সফল হয়েছে এক কৃষক। উপজেলার মিঠাপুর ইউনিয়নের কৃষক শফিকুল ইসলাম কৃষি উৎপাদনে সফল এক উদাহরণ। কৃষক শফিকুল আগে তিনি ধান ও বিভিন্ন সবজি চাষ করতেন, তবে সাম্প্রতিক বছরগুলোতে পানিফল…
টাংগাইল জেলা প্রতিনিধি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, আজকে শেখ হাসিনাকে একটি ধন্যবাদ না দিলেই নয়। কারণ শেখ হাসিনা ইউনূসকে আমার আগে চিনতে পেরেছে। শুক্রবার (১৪ নভেম্বর) টাঙ্গাইলের কালিহাতীতে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে জুমার নামাজের পর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি অতীতের একটি প্রসঙ্গ তুলে বলেন, শেখ হাসিনা বলতো— আপনি (ইউনূস) সুদখোর, আর আমি ভাবতাম- ইউনূস ভালো মানুষ। কিন্তু পরে বুঝেছি, শেখ হাসিনা তাকে আমার আগে চিনেছে। কাদের সিদ্দিকী আরও বলেন, আওয়ামী লীগ থেকে আমার ভাই আব্দুল লতিফ সিদ্দিকী ও আমাকে বহিষ্কার করা— এটা আল্লাহতালার রহমত ছিল। তা না হলে এই বয়সে আমাকে কারাগারে যেতে…
আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলি বসতকারীদের হাতে গাজার পশ্চিম তীরের একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দা ছড়িয়ে পড়েছে। দখলকৃত পশ্চিম তীরে গত কয়েক মাস ধরে চলমান সহিংসতায় নতুন করে উত্তেজনা তৈরি করেছে এই হামলা। বৃহস্পতিবার ভোরে সালফিটের কাছে দেইর ইস্তিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদে আগুন দেয় ইসরায়েলি বসতকারীরা। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, মসজিদে আগুন লাগানোর পাশাপাশি দেয়ালে বর্ণবাদী ও ফিলিস্তিনবিরোধী গালি-গ্রাফিতি স্প্রে করা হয়। পবিত্র কোরআনের বেশ কিছু কপিও পুড়ে যায়। ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই ঘটনাকে “বর্বর অপরাধ” হিসেবে আখ্যায়িত করে জানায়, দখলদার ইসরায়েলের ধর্মীয় স্থাপনা অবমাননার নীতি আরও প্রকাশ্য হয়ে উঠেছে। এদিকে একই দিনে হেবরনের…
নওগাঁ প্রতিনিধি আবারও ফজলে হুদা বাবুলকে ভালোবেসে নওগাঁর বদলগাছীতে প্রায় ৭শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার বিএনপিতে যোগ দিয়েছেন। ধানের শিষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় যোগ দেন ওই সকল পরিবার। বৃহস্পতিবার ১৩ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তারা। এর আগেও ৬ নভেম্বর উপজেলার শুরকালি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ৫শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার বিএনপিতে যোগ দিয়েছেন। উপজেলার মিঠাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জগপাড়া সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে যোগদানের এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ…
টেকনাফ প্রতিনিধি কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে কায়ুকখালী খালের একটি ফিশারিতে অভিযান চালিয়ে মাছের ককশিটের ভেতর থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট ঘাট এলাকার একটি ফিশারিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাছ সংরক্ষণের ককশিটের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার এবং একজন মাদক পাচারকারীকে আটক…
সুমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি বরিশালের বানারীপাড়ায় স্বাধীনতার ৫৪ বছর ও মৃত্যুর দুই বছর পরে সাবেক উপ পুলিশ পরিদর্শক মোঃ কেরামত আলী খান বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহিত মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটের কপিতে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর নাম দেখতে পেয়ে স্ত্রী ও তিন মেয়েসহ স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ভোরে ঢাকায় বনশ্রী আল-রাজী হাসপাতালে ক্যান্সার রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য তখন বরিশালের তৎকালীণ জেলা প্রশাসক ও বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছিল। তবে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে”- এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলে মধুপুরে মধুপুরে ১৫টি স্কুলে শিশুদের খেলার মাঠ শুভ উদ্বোধন করলেন নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসক, টাঙ্গাইল এর উদ্যোগে গৃহীত টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড নির্মাণ কর্মসূচির আওতায় মধুপুর উপজেলার ভূটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও মধুপুর উপজেলা পরিষদের প্রশাসক মো. জুবায়ের হোসেন। একই সাথে শিশুদের দেশপ্রেম-এ উদ্বুদ্ধ করতে উক্ত স্কুল প্রাঙ্গণসমূহে বাংলাদেশের মানচিত্রের মুরাল স্হাপনের উদ্যোগ নিয়েছেন তিনি । শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত…
ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক প্রেক্ষাগৃহে মুক্তির আগেই নিজের নতুন সিনেমা ‘রঙ্গনা’-এর কিছু ফুটেজ ইউটিউব ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রযোজনা সংস্থার ওপর তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় ‘আমি বড় পর্দার অভিনেত্রী, ইউটিউবে ফ্রিতে দেখানো আমার কাজ না’শাবনূর। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে তার অভিনয়ে ফেরার খবরে ভক্তরা উচ্ছ্বসিত হলেও এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছেন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে শাবনূর এই ঘটনায় তার ক্ষোভের কথা তুলে ধরেন। তিনি চলচ্চিত্র জগতে পেশাদারিত্বের অভাব নিয়ে প্রশ্ন তুলে বলেন, এখনকার সময়ের চলচ্চিত্র জগতে মানসম্মত সিনেমা নির্মাণ কঠিন হয়ে পড়েছে এবং শিল্পীরা তাদের প্রাপ্য সম্মান…