- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকে সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচিত সরকার এলে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে- সাংবিধানিক, অর্থনৈতিক সব ধরনের সমস্যার সমাধান হবে। শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আমীর খসরু বলেন, দেশে যে সমস্যাগুলো পুঞ্জিভূত হয়েছে, তার সমাধান নির্বাচিত সরকারই দিতে পারবে। এখন রাজনৈতিক পরিবর্তনের দিকে আমরা ফোকাস দিচ্ছি। জনগণের প্রধান চাহিদা- গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে একটি উৎসবমুখর নির্বাচন। ছোটখাটো ইস্যুতে জনগণের মনোযোগ নেই, সবাই চায় নির্বাচন। শেখ…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় আলোচিত আসাদুল ইসলাম (মুন্সি) হত্যা মামলার এক সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে ধাপেরহাট পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল অভিযান চালিয়ে সাদুল্যাপুর উপজেলার সোনাতলা গ্রাম থেকে হাবিবুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি একই উপজেলার আমবাড়ি গ্রামের মজিবুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক হাবিবুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ধাপেরহাট ফাঁড়িতে নেয়া হয়েছে। প্রাথমিক তদন্তে তাকে আসাদুল ইসলাম (মুন্সি) হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ধাপেরহাট ফাঁড়ির ইনচার্জ জানান, “হত্যাকাণ্ডের সঙ্গে হাবিবুর রহমানের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে…
টেকনাফ প্রতিনিধি কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ও নগদ ৬৫ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর সূত্রে জানা গেছে, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে গত ১২ নভেম্বর দিবাগত রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা নদী, খাল ও কোন জলাশয় নেই, তবুও সড়ক বিভাগ নির্মাণ করছে ৯ কোটি ১০ লক্ষ টাকার ব্রিজ। দুই পাশে রয়েছে বাড়ি-ঘর ও রাস্তা। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ খিলগাতী এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে নির্মাণ করা হচ্ছে ব্রিজটি। টাঙ্গাইল সড়ক বিভাগের অফিস সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে ৩৪.৮৮ মিটার দৈর্ঘ্যের ৯ কোটি ১০ লক্ষ ৭৭ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই ব্রিজ। এই ব্রিজটির নির্মাণ কাজ পায় এস অনন্ত বিকাশ ত্রিপুরা লি. নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এই ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে কাজটি বাস্তবায়ন করছে মনোজ ও সুমন নামের টাঙ্গাইল…
ধর্ম ডেস্ক প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলে আল্লাহ তায়ালা গুনাহ মাফ করে জান্নাত দেবেন। সময়মতো নামাজ আদায়ের জন্য যারা সময়ের আগেই মসজিদে উপস্থিত হয় এবং নামাজের জন্য অপেক্ষা করে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। রাসুল (সা.) বলেন, ‘আজান দেওয়া এবং প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে যে কী মর্যাদা আছে তা যদি মানুষ জানতে পারত, তাহলে তা পাওয়ার জন্য তারা প্রয়োজনবোধে লটারি করত। জোহরের নামাজের যে মর্যাদা আছে তা যদি তারা জানতে পারত, তাহলে তারা এটা লাভ করার জন্য প্রতিযোগিতায় লেগে যেত। এশা ও ফজরের নামাজের মধ্যে যে (তাদের জন্য) কী মর্যাদা রয়েছে, তা যদি জানতে পারত, তাহলে তারা হামাগুঁড়ি…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। দেশজুড়ে ভুয়া ব্যবসার নামে প্রতারণা চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এক সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। চাঞ্চল্যকর এই ঘটনায় প্রতারক চক্রের মূল সদস্যদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ, সিলেট, ঢাকা ও অন্যান্য জেলায় পেঁয়াজ, রসুন ও আলুর ভুয়া ব্যবসার আড়ালে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল। প্রায় ছয় মাস আগে তারা সুনামগঞ্জে এসে মেসার্স আব্দুল্লাহ বাণিজ্যালয় নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। প্রথমদিকে বাজার দরের চেয়ে কম দামে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচির বিরুদ্ধে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে পলাশবাড়ী উপজেলা চৌমাথা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জামায়াত নেতাকর্মীরা অবরোধ কর্মসূচিকে ‘অযৌক্তিক ও জনবিরোধী’ বলে অভিহিত করে এর প্রতিবাদ জানান। জামায়াতের দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির মোকাবিলায় বুধবার (১২ নভেম্বর)মধ্যরাত থেকেই পলাশবাড়ী উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। শহর ও আশপাশের এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ’-এর ‘সন্ত্রাসী কার্যকলাপ’ প্রতিহত করা যায়— সে লক্ষ্যে তাঁরা সতর্ক অবস্থান নেন।…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ‘দেশে গণতন্ত্র ফেরাতে হলে নির্বাচনই একমাত্র বিকল্প’ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা জোর দিয়ে বলতে চাই, নির্বাচনই একমাত্র বিকল্প গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার।’ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়ার্টার গার্ডেনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ‘জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (এফএসডিএস)। আলোচনা সভায় তিনি বলেন, ‘যত দ্রুত নির্বাচন হবে দেশের জন্য ততোই মঙ্গল। সেই নির্বাচন ইতোমধ্যে ঘোষণা হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। এ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা সংসদ গঠন হবে।…
জবি প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) লক্ষ্মীপুর স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৯০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী নিশাদ মাহমুদ ফরহাদকে সভাপতি এবং ফাইন্যান্স বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী রায়হান নিজামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে প্রান্ত দাস (১৬) এবং সহ-সভাপতি হিসেবে রায়হান খান (১৬), সালেম হোসেন সিয়াম (১৬), অষ্টমী চ্যাটার্জি অর্ণা (১৬), মিজানুর রহমান (১৬), মিফতাহুল জান্নাত মিফতা (১৬), সাফায়েত কাজী (১৬), আব্দুল কাদের জিলানী (১৬), আসমা আক্তার নিপা (১৬), গোলাম হাফিজ ফাহিম (১৬), মেরাজ…
খুবি প্রতিনিধি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘খুলনা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব চুয়াডাঙ্গা’( কুসাক) এর নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।এসময় কুসাক এর উপদেষ্টামন্ডলীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আগামী ১ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষার্থী সাকিব শাহরিয়ার হাফিজ সভাপতি এবং রসায়ন ডিসিপ্লিনের শিক্ষার্থী মো: নিরবকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘খুলনা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা’র উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টায় তিন নম্বর একাডেমিক ভবনে নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের…