Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে”এই সুন্দর প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে শুরু হয়েছে শিশুদের আনন্দমুখর শিক্ষা নিশ্চিতের এক অনন্য উদ্যোগ। জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের স্কুলমুখী করতে এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন করার আওতায় সদর উপজেলার ১৩ টি স্কুলে একযোগে উদ্বোধন করা হলো প্লে গ্রাউন্ড। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) সকালে টাঙ্গাইল সদর উপজেলার চাকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া । উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্থে একইদিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় নয় মাস ধরে কাজ করেছে। এ সময় কমিশন জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনা করেছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে দেশের আরো ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে আগে নিয়োগ পাওয়া দুজনের নিয়োগ বাতিল করা হয়েছে। এর আগে দুই দিনে দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর মধ্য গত রোববার ১৪ জেলায় এবং তার আগের দিন গত শনিবার রাতে আরও ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। বদলি ও রদবদলের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে। পদায়নকৃত জেলা প্রশাসকদের মধ্যে রয়েছে– নারায়ণগঞ্জের জেলা প্রশাসক…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  জাতি গঠনে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি-২০২৫’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে শিশুদের সৃজনশীল বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘শিশুরা শুধু নাচ-গানে সীমাবদ্ধ থাকবে কেন?’—এই প্রশ্ন রেখে ড. ইউনূস শিশুদের রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান। পাশাপাশি সরকারের পক্ষ থেকে এসব উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।  দীর্ঘদিন পর আবারও ‘নতুন কুঁড়ি’ আয়োজন করায় মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নতুন কুঁড়ির…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ভোর সাড়ে ৬টা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধের কারণে ঢাকা-খুলনা মহাসড়ক পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করলে এ পরিস্থিতি তৈরি হয়। এতে করে মহাসড়কের উভয় পাশে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে আছে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে খুলনামুখী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা…

Read More

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়ক ও বরিশাল মহাসড়কের একাধিক স্থানে অবরোধ করে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় ভোর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাল, তলোয়ার শরকি, রামদা, কাটরা, টেটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এতে ভাঙ্গা ঢাকা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর বরিশাল মহাসড়কে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রাকিবুজ্জামান জানান, ভাঙ্গায় তিনটি স্থানে সড়ক অবরোধ করে রেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা,…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার রায় আগামী ১৭ নভেম্বর (সোমবার) ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা। গত ২৩…

Read More

 নওগাঁ প্রতিনিধি  নওগাঁর বিভিন্ন উপজেলায় ইটভাটা বন্ধের প্রতিবাদে হয়েছে মানববন্ধন, এতে অংশগ্রহণ করে ইটভাটা মালিক ও শ্রমিকরা, আত্রাই, মহাদেবপুর, ধামুরহাটসহ আরো কয়েকটি উপজেলা, চলতি মৌসুমে অবৈধ ইটভাটা বন্ধের সরকারি নির্দেশনার পর, কাজ হারানোর আশঙ্কায় নওগাঁর বদলগাছী উপজেলায় মানববন্ধন করেছে ইটভাটার শ্রমিক ও মালিক সমিতি । কোটি কোটি টাকার বিনিয়োগ ও হাজার হাজার শ্রমিকের জীবন-জীবিকা রক্ষায় ইটভাটা পরিচালনার অনুমতি চেয়ে বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায়, ইটভাটা মালিক সমিতির উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে ৩০ মিনিট ব্যাপী এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ ​ইট প্রস্তুতকারক মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইটভাটায় কর্মরত বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন।…

Read More

কুমিল্লা প্রতিনিধি  মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় চান্দিনা উপজেলা অডিটরিয়ামে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত করেন মাওলানা ওমর ফারুক, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক। তিনি বলেন, “দেশের মানুষ সাংবাদিকদের সংবাদকে বিশ্বাস করে এবং গুরুত্ব দেয়। তাই সাংবাদিকদের দায়িত্ব হলো যাচাই-বাছাই করে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা। বস্তুনিষ্ঠ সংবাদ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করে এবং সত্য জানতে সাহায্য করে।”সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও চান্দিনা পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আলমগীর খান, উপজেলা…

Read More

বিনোদন ডেস্ক পতিত স্বৈরাচার শেখ হাসিনার রায়ের তারিখ জানা যাবে আজ। এই রায়ের আগে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এই বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী রিচি সোলায়মান।  তিনি লিখেছেন, ‘রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয়। আওয়ামী লীগের ডাকা লকডাউন একদিন আগেই সফল করে ফেলেছে প্রতিপক্ষ। এটাই বোধসম্পন্ন লোকেদের রাজনীতি।’ নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, ‘এবার আওয়ামী লীগ যখন ফিরবে তখন রেডিমেড নেতামুক্ত লীগ আমরা দেখতে পাবো এটাই আশা করি। যারা চেটে নয়, খেটে ও মগজ দিয়ে রাজনীতি করবে।’ তিনি আরো বলেন, ‘ক্ষমতায় থাকা আওয়ামী লীগ থেকে রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয়।’

Read More