- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ বন্ধ করতে দিল্লিকে অনুরোধ জানিয়েছে ঢাকা। বুধবার ঢাকায় ভারতীয় উপ-হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ বার্তা দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ভারতীয় দূতকে তলবের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অবিলম্বে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে ভারতীয় দূতকে জানানো হয়েছে। তাকে বলা হয়েছে, তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানিয়ে দেন। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, বুধবার সকালে ভারতীয় উপ-হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ভারতীয় কূটনীতিকের কাছে দেশটিতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে মূলধারার…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষশর্দীরা জানান, রাজু ভাস্কর্যের সাইডে মেট্রোস্টেশনের নিচে দুর্বৃত্তরা ককটেল মারে। ককটেলটি এক সংবাদকর্মীর বাইকে লাগে এবং বাইক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব বলেন, আমি পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ একটি ককটেল ছুটে এসে এখানে পড়ে এবং আমি কিছুটা হকচকিয়ে উঠি। পরক্ষণেই বাইকের কাছে এসে দেখি বাইকের তেলের ট্যাংকি ফুটো হয়ে গেছে। প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ একজন ককটেলগুলো ছুড়েছে। আমরা প্রক্টোরিয়াল টিম পাঠিয়েছি। পুলিশ…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হাতেনাতে দুজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ রেললাইনে আগুনের কথা জানায়। তবে পরবর্তীতে তারা জানায় একটি পরিত্যক্ত বগিতে আগুন লাগানো হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই বগির দুটি সিট পুড়ে যায়। এ সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন মোরশেদ (৪০) ও জাকির (২৫)। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান রেলওয়ে থানার…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি)-এর উদ্যোগে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক একটি কমিউনিটি ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বুধবার (১২ নভেম্বর) সকালে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাঈম মো. সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল সিডিপি ম্যানেজার শারমিন নাসরিন। এছাড়াও অংশগ্রহণ করেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পার্টনার স্কুলের শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকবৃন্দ। ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল—কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি, মানসিক সমস্যার বিষয়ে সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং আত্মহত্যা প্রতিরোধে সঠিক দিকনির্দেশনা প্রদান। অনুষ্ঠানে আয়োজন…
কেরানীগঞ্জ (ঢাকা): বিএনপি ক্ষমতায় গেলে কেরানীগঞ্জের হযরতপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান। বুধবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, বিএনপি সরকার গঠন করলে হযরতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে এর উদ্বোধন করবেন।’ অতীতের কিছু ঘটনার উল্লেখ করে আমান উল্লাহ আমান বলেন, ‘এই…
কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন খুলনার কয়রায় বাজারে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর ২টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কয়রা বাজার কমিটির সভাপতি জুলফিকার আলমসহ বাজার কমিটির অন্যান্য সদস্যরা। মোবাইল কোর্টের সময় কোনো দোকান বা হোটেলকে জরিমানা করা হয়নি। তবে ইউএনও বাজারের দোকান মালিকদের প্রতি নির্দেশনা দেন, যাতে তারা দোকানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো রাখেন, রাস্তার ওপর কোনো মালামাল বা পণ্যসামগ্রী না রাখেন এবং ক্রেতাদের চলাচলে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। পাশাপাশি হোটেল মালিকদেরও সতর্ক করা হয়, যাতে তারা খাবারের স্থানগুলো অগোছালো বা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকালের (১৩ নভেম্বর) ‘লকডাউন’ ঘিরে দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আগামীকাল সব দল মাঠে থাকবে। আর আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। দেশে তাদের মরণ হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। বুধবার (১২ নভেম্বর) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স; স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের এক যৌথমঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবির বিষয়ে জামায়াতসহ ৮…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দেশে সাম্প্রতিক বিভিন্ন অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সব স্টেশন, ট্রেন ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বুধবার (১২ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। আদেশে বলা হয়েছে, দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত কিছু অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার প্রেক্ষিতে রেললাইন, রেলসেতু, রেলওয়ে স্টেশন ও ট্রেনসহ সব স্থাপনায় দুষ্কৃতিকারীদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বাড়তি সতর্কতা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের সব স্থাপনায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একই সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। এছাড়া গণভোটের বিষয়েও দিকনির্দেশনা আসতে পারে।
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রাজধানীতে ১২ প্লাটুন এবং ঢাকার বাইরে আরও ২ প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মোতায়েন কার্যক্রম চলবে। রাজধানীর হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় সকাল থেকেই বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। একইভাবে ভোর থেকে রাজধানীর প্রধান প্রধান সড়কে বিপুলসংখ্যক পুলিশ…