- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
ছবি সংগ্রহীত ইসলাম ডেক্স ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। আজ বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ইংরেজি, ২৭ কার্তিক ১৪৩২ বাংলা, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো— জোহর- ১১:৪৬ মিনিট আসর- ৩:৩৯ মিনিট মাগরিব- ৫:১৮ মিনিট এশা- ৬:৩৪ মিনিট ফজর (আগামীকাল বৃহস্পতিবার)- ৪:৫৩ মিনিট। উল্লিখিত সময়ের সঙ্গে যেসব…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন ৪৯তম বিসিএসের (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষা ক্যাডার পদে ৬৬৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯ বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের মধ্যে মোট ৬৬৮ জনকে নিয়োগের জন্য পিএসসি মনোনয়ন দিয়েছে। কয়েকটি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পিএসসি।
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বন্দরনগরী চট্টগ্রামে প্রকাশ্যে হত্যাকাণ্ড এবং অস্ত্রবাজি ঠেকাতে কঠোর নির্দেশনা দিয়েছেন মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। আজ (মঙ্গলবার) পুলিশের সকল সদস্যের উদ্দেশে ওয়্যারলেসে দেওয়া এক বার্তায় তিনি আগ্নেয়াস্ত্র বহনকারী এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহার করে ‘ব্রাশফায়ার’ করার নির্দেশ দেন। তবে এ আদেশ কোনো নিরস্ত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে নিশ্চিত করেছেন তিনি। সিএমপির একাধিক সূত্র নিশ্চিত করেছে, মঙ্গলবার দুপুরে কমিশনার ওয়ারল্যাস সেটের মাধ্যমে টহল ও থানা পুলিশকে একাধিকবার নির্দেশ দেন— ‘শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।’ একই সঙ্গে পুলিশের উদ্দেশে তিনি টহল ও অভিযানে শিশা শটগান, দুইটি…
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলসের ব্যবহার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন–২–এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) কর্মশালাটির আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বুঝতে পারলে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়া সম্ভব। গবেষণায় প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের এগিয়ে নেবে।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে এবং দেশের উপকারে আসে এমন প্রযুক্তি ব্যবহারে সচেতন হতে হবে।…
জিয়ারত জুয়েল : টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় জলজ পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) উপজেলা প্রশাসন ও আনসার ভিডিপির উদ্যোগে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নেয়ামত উল্লাহ। অভিযানে আনসার ও ভিডিপি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি কারেন্ট জাল জব্দ ও জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত উল্লাহ বলেন অবৈধ চায়না জাল মাছের প্রজনন ক্ষেএ ধ্বংস করে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ জন দালালকে আটক করেছে র্যাব-১৪,সিপিসি-০৩। মঙ্গলবার দুপুরে র্যাবের একটি দল টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও টাংগাইল জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেন, এসময় সেখানে সরকারি হাসপাতালের রোগীদের বিভিন্ন ক্লিনিক এ টেস্ট ও ওষুধ উচ্চ মূল্যে বিক্রি করতে তৎপর থাকায় ১৩ জন দালালকে আটক করে র্যাব-১৪ টাংগাইল। টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন এর নেতৃত্বে আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে অর্থদণ্ড এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন, মো. নওশাদ আলম ও…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা পরিচ্ছন্ন টাঙ্গাইল গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে পরিচ্ছন্ন টাঙ্গাইল সংগঠনের উদ্যোগে ৭ দিনব্যাপী শহর পরিস্কার কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের শহীদ মিনার এলাকা থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন,পরিচ্ছন্ন পরিবেশ একটি সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত। আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হই, তাহলে টাঙ্গাইলকে পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসযোগ্য শহরে পরিণত করা সম্ভব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচ্ছন্ন টাঙ্গাইলের সভাপতি মাহামুদুল হক সানু এবং সঞ্চালনা করেন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারতের রাজধানী দিল্লির লালকেল্লায় গাড়ি বিস্ফোরণকে ‘জঙ্গি হামলা’ দাবি করে ভারতীয় কিছু গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে সংবাদ প্রচার করা হয়। বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের ওপর দোষ চাপায়। লালকেল্লায় হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেন তিনি। অস্ত্র কেনার বিষয়ে বলেন, চীন থেকে অস্ত্র কেনার বিষয়ে আমরা কারও দিকে ঝুঁকিনি। আমরা ব্যালেন্সড রিলেশনশিপ মেনে চলি। সবাই সঙ্গেই ভারসাম্যপূর্ণ বজায় রাখছে বাংলাদেশ। শেখ হাসিনার মামলায় রায়ের প্রসঙ্গে…
আর্মি সার্ভিস কোরের ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্য দেন সেনাপ্রধান। ছবি: আইএসপিআর ভোরের বাংলা নিউজ ডেস্ক আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (১১ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসের এএসসি সেন্টার অ্যান্ড স্কুল (এএসসিসিএন্ডএস)-এ আর্মি সার্ভিস কোরের ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান এএসসিসিঅ্যান্ডএসে পৌঁছালে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৩ নভেম্বরকে সামনে রেখে আ’লীগ এক ধরনের বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। পুলিশ এ বিষয়ে খুবই সতর্ক অবস্থানে আছে। এখন পর্যন্ত সারাদেশে ৭টি বাসে আগুন দিয়েছে। আমাদের ধারণা, এটা আ’লীগের লোকজন করেছে। একজনকে হাতেনাতে ধরা হয়েছে ডেমরা এলাকা। তার বাড়ি গোপালগঞ্জে। এছাড়াও ময়মনসিংহে একজন বাস চালককে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মেরেছে। সবগুলো নিষিদ্ধ ঘোষিত আ’লীগের কাজ। এই কার্যক্রমের মাধ্যমে আ’লীগ প্রমাণ করেছে কেনো তাদের নিষিদ্ধ করা হয়েছে। আ’লীগ টেরোরিস্ট দল। মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন…