- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের গৃহহীন শহিদুল ইসলামের মাথা গোজার ঠায় নেই। পরিবার খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন তিনি । দুই শিশু সন্তান, অসুস্থ বৃদ্ধ মা ও স্ত্রীকে নিয়ে নিদারুণ কষ্টে জীবন যাপন করছেন । শহিদুল শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, শহিদুল একসময় শিলখুড়ি ইউনিয়ন ভূমি অফিসে চুক্তিভিত্তিক ঝাড়ুদারের কাজ করতেন। অন্যের জমিতে একটি ছোট্ট ঝুপরি ঘরে দুই শিশু সন্তান, বৃদ্ধ মা ও স্ত্রীকে নিয়ে থাকতেন। তার মা অসুস্থ হয়ে পড়লে সবকিছু ছেড়ে স্বপরিবারে ঢাকায় চলে যায়। কিছুদিন পর এলাকায় ফিরে এসে দেখতে পান জমির মালিক তার মাথা গোজার জায়গাটি অন্য কাজে…
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন (৬৮) ও জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটির সদস্য নাসরিন আক্তার (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ১৩ ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে,(১০ নভেম্বর) সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ। আজ,(১১ নভেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুল জলিল নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ফারুক হোসেন ওরফে (বোমা ফারুক) আসন্ন লকডাউন কর্মসূচির…
কয়রা (খুলনা) প্রতিনিধ :ফরহাদ হোসাইন সুন্দরবনের শ্যামনগর ও কয়রায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক অভিযানে দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্যসহ এক অস্ত্র ব্যবসায়ী ও দুর্ধর্ষ দুলাভাই বাহিনীর সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। কোস্ট গার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কৈখালী সদস্যরা ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালান। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে একনলা বন্দুকসহ মামুন কয়াল নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে কৈখালীর বয়াসিং খালপাড়ে পুঁতে রাখা একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ওয়ান শুটার গান ও ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজির উদ্যোগে প্রখ্যাত চিকিৎসাবিদ ও ক্যান্সার বিশেষজ্ঞ প্রয়াত ডা. আব্দুল হাকিম আকনের স্মরণে আগামী শুক্রবার (১৪ নভেম্বর) একটি দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। সোমবার রাতে রাজাপুর উপজেলার বাইপাস মোড় সংলগ্ন তার নির্বাচনী অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভায় ব্যারিস্টার মঈন স্থানীয় জনগণকে ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান জানান। রোগী নিবন্ধন ও তথ্যের জন্য যোগাযোগ করা যাবে রাজাপুরের বাদল (০১৭১৫৪৫১৮১২) এবং কাঁঠালিয়ার বাদশা (০১৭৯৪২৯৩০৩৮)-এর সঙ্গে। ক্যাম্পটি রাজাপুর উপজেলার গালুয়া বাজারের গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিশেষভাবে বাত…
বরগুনা প্রতিনিধি।। নতুন এসিজি ও ইয়েস সদস্যদের নিয়ে বরগুনা সনাকের আয়োজনে টিআই, টিআইবি ও স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯ টায় হোটেল বে অব বেঙ্গলে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে বরগুনা সনাকের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান তার স্বাগত বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নতুন এসিজি ও ইয়েস সদস্যদের। ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন, বরগুনা সনাকের সভাপতি এডভোকেট আনিসুর রহমান, সহ-সভাপতি ডাঃ মনিজা, হাজী মোঃ হারুনর রশীদ, ক্রাই বিষয়ে উপ কমিটির আহবায়ক হামিদা বেগম, বরগুনা সনাকের এরিয়া কোঅর্ডিনেটর – সিই মোঃ নাজমুল হোসেন খান, নতুন এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ। ওরিয়েন্টেশনে টিআইবির লক্ষ্য ও উদ্দেশ্য,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক চলমান বিভিন্ন সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সদর দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি বিমানবন্দরগুলোতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। বেবিচকের চিঠিতে বলা হয়, সব বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, ভেহিক্যাল পেট্রোল, ফুট পেট্রোল বাড়ানোসহ মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক সব ধরনের ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখতে হবে। এ ছাড়া সব বিমানবন্দরে সর্বোচ্চ জনবল রাখা এবং সার্বিক ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রমও জোরদার করতে বলা হয়েছে চিঠিতে। চিঠিতে আরও যেসব নির্দেশনা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আমাদের প্যাট্রোলিং বাড়ানো হয়েছে। কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া যেখানে-সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামী ১৩ তারিখ ঘিরে আমাদের কার্যক্রম চলছে। সন্দেহভাজন কাউকে দেখলেই আমাদের পুলিশকে সবাই সেটা জানান। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটা মহড়াও দেব। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী…
চাঁদপুর প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা পাড়া মহল্লায় রমরমা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের সঙ্গে জোট করে নির্বাচন করার চাইতে মরে যাওয়া অনেক ভালো। বিএনপি অনেক কষ্ট করে দলটা টিকিয়ে রেখেছে। বিএনপির অনেক নেতাকর্মী তাদের নেতাদের মাধ্যমে কোনঠাসা হয়ে রয়েছে। তারা অনেক সময় আমাদেরকে বলে তোমরা দেশটাকে সঠিক পথে নাও। আমাদের দলটাকে তারা ছিনতাই করে নিয়ে গেছে। আমরা রক্ত ও ঘাম দিয়ে আন্দোলন করেছি ভোটের অধিকার ও মানুষের স্বাধীনতার জন্য। সোমবার (১০ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি জেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন,…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২০ নভেম্বর রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এ তারিখ ধার্য করেন। টানা ১০ দিন শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত ঐতিহাসিক এ মামলার রায়ের দিন ঠিক করলেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য ৬ সদস্য হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। আদালতে এ সংক্রান্ত রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ডেটা এন্টি অপারেটর আমজাদ হোসেন ও স্ক্যানিং অপারেটর সুমন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সোমবার সকালে হঠাৎ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩০-৪০ নেতাকর্মী উপজেলা নির্বাচন অফিসে এসে নির্বাচন কর্মকর্তার ওপর হামলা করেন। পরে অফিসের আরো দুজন স্টাফকেও মারধর করা হয়। এসময় নির্বাচন অফিস ভাঙচুর এবং অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলা হয়েছে। গোপালপুর উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা আবু রায়হান বলেন, ‘উপজেলা নির্বাচন অফিসারসহ ৪ জন আহত…