Author: admin

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এনইউবিটিকে প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা’র (এনইউবিটিকে) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে আসন্ন ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকতা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আগামী অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, আয়োজনের ধরন, অতিথি তালিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন। সভায় জানানো হয়, আগামী ২৪ ডিসেম্বর বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, নবীন বরণ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে ৪০ জন বিএনপির নেতাকর্মীর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের অপপ্রচারের বিরুদ্ধে মধুপুর পৌর বিএনপির সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার( ৯ নভেম্বর) বিকালে মধুপুর বিএনপি নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে পৌর বিএনপির বিভিন্ন অংগ সংগঠন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন তাদের কোনো নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধুপুর পৌরসভার সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন জানান , তারা যখন টাঙ্গাইল -১ মধুপুর – ধনবাড়ী আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বার্তা নিয়ে মাঠ ঘাট চষে বেড়াচ্ছন , তখনই টাঙ্গাইল – ১ , মধুপুর -…

Read More

খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে টুয়ার্ডস সাস্টেনেবিলিটির অন্যতম শাখা ’টুয়ার্ডস সাস্টেইনেবিলিটি খুলনা ইউনিভার্সিটি নেটওয়ার্ক’ এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডেভলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের মাস্টার্সে অধ্যায়নরত শিক্ষার্থী কারিনা সিদ্দিকা এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী সুমিত কুমার সেন। রবিবার (৯ নভেম্বর) বিকেলে সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৩০ জন সদস্য নিয়ে এই নতুন কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সানজিদা খাতুন, কোষাধ্যক্ষের দায়িত্বে পেয়েছেন সজিব মাহমুদ। সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুর রহিম নিশান,অফিস সম্পাদক প্রকাশ বিশ্বাস,গবেষণা ও উদ্ভাবন সম্পাদক হুমায়রা চৌধুরী,মানব সম্পদ সম্পাদক আশরাফ ফাহিম অনিক,মিডিয়া সম্পাদক…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধ :ফরহাদ হোসাইন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম মনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকের উপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন তারা। আরও বলেন, সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের…

Read More

পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড়ের বোদায় উপজেলা কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রবিবার থানায় মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, বোদা উপজেলার পৌর সদরের ইসলামবাগ সিদ্দিকীয়া দারুল উলুম মাদরাসার শিক্ষক হাফেজ দেলোয়ার হোসেন প্রায় ৩ মাস ধরে ওই ছাত্রকে বলাৎকার করে আসছেন। বিভিন্নরকম শপথনামা, ভয়ভীতি দেখিয়ে ও প্রাণে শেষ করার হুমকি দিয়ে বিষয়টি প্রকাশ না করার হুমকিও দেয়া হয় ওই শিক্ষার্থীকে। সূত্র জানায়, কয়েকদিন আগে মাদরাসার আবাসিক ভবনের নিজ কক্ষে ডেকে নিয়ে এক ছাত্রকে বলাৎকার করেন ওই শিক্ষক। শনিবার (৮ নভেম্বর) রাত ১০টার সময় ভুক্তভোগী শিক্ষার্থী…

Read More

 ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শেরে বাংলানগর থানার ওসি ইমাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ বিস্ফোরণ ঘটে। ওসি আরও বলেন, বেতার ভবনের প্রধান ফটকের সামনে কে বা কারা একটি ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়। তবে কেউ হতাহত হননি। পুলিশ আশপাশের সিসিটিভি ভিডিও দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ঘোষণার মধ্যে সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত পাঁচ জায়গায় ককটেল হামলার ঘটেছে। আজ ভোর পৌনে ৪টার দিকে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে হাতবোমা…

Read More

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।’ তবে বাসটিতে কিভাবে আগুন লেগেছে, অথবা ঘটনাকালে বাসটিতে যাত্রী ছিল কিনা কিংবা…

Read More

ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেক্স  কমলা এমন একটি ফল, যা শরীরের প্রায় প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে উপকার করে। বিজ্ঞান বলছে, প্রতিদিন একটি কমলা খাওয়ার অভ্যাস সামগ্রিক স্বাস্থ্য, ঘুম, ব্যায়াম এবং পুষ্টির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, এটি ত্বক, হৃদরোগ, হজম, মস্তিষ্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর সরাসরি ইতিবাচক প্রভাব ফেলে। উজ্জ্বল ও সুস্থ ত্বক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ভিটামিন সি গ্রহণ করেন, তাদের ত্বকে বলিরেখা ও শুষ্কতা তুলনামূলকভাবে কম থাকে। মাঝারি একটি কমলায় দৈনিক ভিটামিন সি চাহিদার ৯০ শতাংশেরও বেশি মেলে, যা ত্বকের কোলাজেন উৎপাদনে সহায়তা করে। কোলাজেন ত্বককে দৃঢ়, মসৃণ ও স্থিতিস্থাপক রাখে। এছাড়া কমলায় থাকা ক্যারোটিনয়েড ত্বকের…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  সোমবার (১০ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এই আদেশের ফলে লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। এর আগে গত ৬ নভেম্বর রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।  গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক…

Read More

স্পোর্টস ডেস্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ক্রিকেট কনফারেন্সে ফুটবল এবং ফুটবলারদের নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে বিসিবি পরিচালক আসিফ আকবর। বিসিবির চলমান বোর্ডে চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হন তিনি। বিসিবি আয়োজিত ক্রিকেট কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় আসিফ জানান, প্রতিটি জেলার স্টেডিয়াম দখল করে রেখেছে ফুটবল। এমনকি ফুটবলারদের ব্যবহার খারাপ বলেও মন্তব্য করেন তিনি। আসিফ আকবর ক্রিকেটকে ‘আভিজাত্যের খেলা’ হিসেবে উল্লেখ করে ফুটবলের সঙ্গে এর তুলনা করেন এবং প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে ‘মারামারি’ করতেও প্রস্তুত বলে মন্তব্য করেন। বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর কুমিল্লার উদাহরণ টেনে বলেন, ‘আগামী ১২ নভেম্বর কুমিল্লায় জেলা ক্রিকেট লিগ শুরু হওয়ার…

Read More