- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি, জামালপুর সরিষাবাড়ীতে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ে ভোটারদের সাথে গণসংযোগকরন এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের লক্ষ্যে কামরাবাদ ইউনিয়ন বিএনপির (সাবেক ৩নং ওয়ার্ড) কর্মী ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানটি সোমবার বিকালে কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানটির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হয় । উক্ত কর্মী জনসমাবেশের আয়োজনে করেন কামরাবাদ ইউনিয়ন বিএনপি ( সাবেক ৩ নং ওয়ার্ড) । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আব্দুল বারেক । অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কামরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার কবীর রিপন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে কলেজ মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানাতে শিক্ষক, অভিভাবক, অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। তিনি বলেন, “শিক্ষার্থীদের উচিত শুধু ভালো ফল নয়, দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করা। কারণ শিক্ষিত প্রজন্মই পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে।” তিনি আরও বলেন, “বড়ইয়া ডিগ্রি কলেজ এ অঞ্চলের শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। এই আলোকযাত্রা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে।” অনুষ্ঠানে…
পঞ্চগড় প্রতিনিধি দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে তেতুলিয়া উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ার সঙ্গে শীতের আমেজ শুরু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকে ছিল পুরো এলাকা। গাছপালা, ঘাস ও ফসলের পাতায় ঝরে পড়েছে শিশিরবিন্দু। তবে সকাল গড়াতেই সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে পঞ্চগড়ের আকাশ। দিনের বেলায় তাপমাত্রা বেড়ে দাঁড়ায় প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু সকাল ও রাতের ঠান্ডা বাতাসে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকাল ৯টায়…
স্পোর্টস ডেস্ক সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। তার আগে চলতি মাসের ১৭ নভেম্বর বিপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিলাম পিছিয়ে ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার ড্রাফট না হয়ে হবে নিলাম। দেশের বাইরের দক্ষ কর্মীদের আনার চেষ্টা করছে বিসিবি। বিসিবির একজন পরিচালক বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। শেষ পর্যন্ত যদি দেশের বাইরে থেকে না পাওয়া যায় তাহলে সিলেট বিভাগে কয়েকজন দক্ষ ব্যক্তি রয়েছেন, তাদেরকে আনার চিন্তা রয়েছে বিসিবির। ২১ তারিখ বাংলাদেশ দলের টেস্ট ম্যাচ থাকায় বিপিএল অকশন শুরু হবে দুপুর তিনটা থেকে। গত বুধবার গুলশানের নাভানা…
আন্তর্জাতিক ডেস্ক দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় নয়জনের মৃত্যু এবং আরও বেশ কয়েকজন আহত হওয়ার পর ভারত সরকার সোমবার রাতে আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়েছে, পাশাপাশি উত্তর প্রদেশ-নেপাল সীমান্ত এবং অন্যান্য সেনা চৌকিগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া, সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং দিল্লি পুলিশ। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐহিতাসিক পর্যটন স্থাপনা লাল কেল্লার পাশের বিস্ফোরণ ছিল অত্যন্ত শক্তিশালী। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণ…
ঠাকুরগাঁও প্রতিনিধি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি পরিষ্কার করে বলতে চাই আজকে জামায়াতে ইসলামী বিভিন্ন অযুহাতে তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা মনে করি এই সমস্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি করে গণতন্ত্রকে ব্যাহত করা বরাবরই জনগণ বরদাস্ত করবে না। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় সুযোগ পাই না দেশকে উন্নত করার, দেশকে ভালো করার। ১৫ বছর আমাদেরকে ভোট দিতে দেয়নি। এবার আমরা ভোট দিতে পারব। ভোট যেহেতু দিতে…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়েছে, আন্তধর্মীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্তর্বর্তী সরকার তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। ধর্মীয় সহাবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। এর পাশাপাশি রাজধানীতে সম্প্রতি ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করার কথাও জানানো হয়েছে প্রেস উইংয়ের পক্ষ থেকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে দাবি প্রেস উইংয়ের।…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ২টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এরমধ্যে একটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। আরও ফোর্স বৃদ্ধি করা হচ্ছে। এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, ‘কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যারা ঘটিয়েছে তাদের মধ্যে একজনকে এনসিপির নেতাকর্মীরা ধরেছে।’ এর আগে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা…
পানছড়ি প্রতিনিধিঃ পাহাড়ের দুর্গম পাড়াগাঁয়ের বিদ্যাপিঠ থেকে তাঁরা লোখাপড়া করে আজ ঢাকা -চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্বে হেমা -এরিনা। আলোচিত ডাকসু-চাকসু,র নির্বাচন পেরিয়ে বাড়ি ফিরেছে ডাকসুর নির্বাচনে নির্বাহী সদস্য বিজয়ী পানছড়ির কৃতি সন্তান হেমা চাকমা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাহী সদস্য (চাকসু)’র বিজয়ী এরিনা চাকমা। সেই সুযোগ কাজে কাজে লাগিয়ে স্থানীয়রা তাদের আনুষ্ঠানিক গণ সংবর্ধনা দেন। ১০ নভেম্বর ২০২৫, সোমবার সকালে হেমা -এরিনার প্রিয় বিদ্যাপিঠ পূজগাং মুখ উচ্চ বিদ্যালয় মাঠে তাদের শিক্ষকগন, স্থানীয় জনপ্রতিনিধি সহ স্থানীয়দের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক ও গ্রামবাসীর উপস্থিতিতে গণ সংবর্ধনায় সভাপতিত্ব করেন চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা। এসময় বক্তরা বলেন, পানছড়ির সন্তানরা জাতীয়…
খাগড়াছড়ি প্রতিনিধি।। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”— এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে শুরু হয়েছে ১১ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ও ২ দিনব্যাপী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এই দুটি প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও ইতিবাচক নেতৃত্বে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সোমবার (১০ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার। একইসঙ্গে তিনি চ্যাম্পিয়ন ট্রফির উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা…