Author: admin

ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি নিজের ব্যক্তিগত জীবনে যতই চড়াই-উতরাই আসুক না কেন, হাসিমুখে পেশাদার জগতের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে চলেছেন। যদিও অভিনেত্রী তিনবার বিয়ে ভেঙেছে। তার দুই সাবেক স্বামী এখন নতুন সংসার করছেন। এদিকে একা ছেলেকে মানুষ করছেন শ্রাবন্তী চ্যাটার্জি।  তিন-তিনবার বিয়েবিচ্ছেদ হলেও তাতে ভাঙনের আঁচ লাগতে দেননি ছেলের গায়ে। ছেলের জন্য একটা সময় নিজের ক্যারিয়ার পর্যন্ত স্যাক্রিফাইস করেছিলেন অভিনেত্রী। নায়িকা হিসেবে শ্রাবন্তীর আত্মপ্রকাশ ‘চ্যাম্পিয়ন’ সিনেমা দিয়ে। বক্স অফিসে দারুণ সফল পেয়েছিল সেই সিনেমা। নায়িকা তখন দশম শ্রেণির ছাত্রী ছিলেন। একসময় ভালোবাসার টানে বাড়ির অমতে টালিউড পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেছিলেন ১৬ বছর বয়সে। বছর…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আমরা আজ কলি হয়ে আছি। ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা একদিন ফুটবই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (৯ নভেম্বর) রাতে এনসিপির পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এনসিপি অনেক লড়াই করে একটা সুন্দর প্রতীক জয় করে নিয়ে এসেছে, সেটি হচ্ছে শাপলাকলি। এটি আমাদের আপামর গ্রাম বাংলার প্রতিচ্ছবি, আমাদের নদীময় সভ্যতার প্রতীক শাপলাকলি শুভ্রতার প্রতীক। তিনি বলেন, আপনি হয়ত কখনো ভাবেননি যে, রাজনীতিতে আসবেন। রাজনীতি আপনার কাছে হয়ত একটা ভয়ের বিষয় ছিল। হয়ত অনেক দূরের একটা…

Read More

বরিশাল প্রতিনিধি  জামায়াতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় ও শিবির না করায় সন্তানের সঙ্গে সর্ম্পক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী কামরুল ইসলাম খান। নিজের ফেসবুক পোস্টে এমন ঘোষণা দেওয়ার পর ব্যাপক আলোচনার তৈরি হয়েছে। তবে তার ছেলে আরাফাত বিল্লাহ খান জানিয়েছেন, ২৫ বছর ধরে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলায়। জানা গেছে, ৭ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি বিপ্লব ও সংহতি দিবসে গৌরনদীর পাইলট স্কুল মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির। সমাবেশে বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের উপস্থিতিতে জামায়াত মনোনীত প্রার্থীর ছেলে আরাফাত বিল্লাহ…

Read More

পঞ্চগড়   প্রতিনিধি:  পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাতপা বেঁধে ধর্ষণের ঘটনায় ১২ বছরের এক কিশোরী স্কুলছাত্রীকে ধর্ষন পরে অন্তঃসত্তা হয়ে পড়েছে। এ ঘটনায় সুবিচার পেতে অভিযুক্ত আব্দুস সোবহানের (৫৭) বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় ধর্ষণ মামলা করলে শনিবার ৯ নভেম্বর রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুস সোবহান রওশনপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। ধর্ষণের শিকার ওই কিশোরী শালবাহান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। কিশোরী ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। শনিবার রাতে অভিযুক্ত সোবহানের গ্রেপ্তার, শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। এলাকাবাসী জানাচ্ছেন, ৫৭ বছর বয়সী আব্দুস বাড়িতে লোকজন না থাকায় ওই কিশোরীকে একা…

Read More

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি , জামালপুর সরিষাবাড়ীতে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪নং আওনা ইউনিয়ন শাখার অর্ন্তগত ৪,৫ ও ৬ নং ওয়ার্ড শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । উক্ত সমাবেশের আয়োজন করেন আওনা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাবেশটি রবিবার বিকালে বাটিকামারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা নিজাম উদ্দিন, জাতীয় সংগীত পরিবেশন করেন উক্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অতঃপর দলীয় সংগীত, ফুলের তোড়া বরণ,স্টেট প্রদান ও ছাত্রদলের বক্তব্য অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সুরুজ মিয়া এবং সঞ্চালনায় ছিলেন আওনা ইউনিয়ন…

Read More

কুলিয়ারচর প্রতিনিধি আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ ব্যাপক সতর্কতা অবলম্বন করেছে। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে চেকপোস্ট, চলছে বিশেষ অভিযান। রোববার (৯ নভেম্বর) দুপুরে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, কুলিয়ারচর থানা পুলিশ সন্দেহভাজন যানবাহন থামিয়ে যাত্রী, চালক ও সহযাত্রীদের দেহ তল্লাশি করছে। গাড়ির ভেতরও চলছে তল্লাশি অভিযান। এ সময় পুলিশ সদস্যদের বিভিন্ন কৌশলে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়—তারা কেউ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন কিনা। পাশাপাশি গাড়িতে কোনো অবৈধ অস্ত্র, ব্যানার বা লিফলেট রয়েছে কিনা, তা খতিয়ে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মানবতা ও ইসলাম’ শীর্ষক শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশিন (আইএডি)-এর যৌথ আয়োজনে রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ ভবনের ৪০১ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেয়।।…

Read More

ছবি সংগ্রহীত ইসলাম ডেক্স ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। আজ সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ইংরেজি, ২৫ কার্তিক ১৪৩২ বাংলা, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো— জোহর- ১১:৪৬ মিনিট আসর- ৩:৩৯ মিনিট মাগরিব- ৫:১৮ মিনিট এশা- ৬:৩৪ মিনিট ফজর (আগামীকাল মঙ্গলবার)- ৪:৫৩ মিনিট। উল্লিখিত সময়ের সঙ্গে যেসব…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। সাম্প্রতিক দুর্ঘটনা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সংস্থাটির সর্বস্তরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) সংস্থাটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএল-এর আওতাধীন বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো। একইসঙ্গে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের এ নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দশম গ্রেডসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মসূচি আপাতত স্থগিত করেছেন। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি আগের মতোই চলবে। রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ। তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আজ সকালে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। শামসুদ্দিন মাসুদ বলেন, শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকে বৈঠকে তিনটি প্রধান দাবি…

Read More