Author: admin

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীর পরিকল্পনায় নিজের স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার দুপুরে উপজেলার গোড়াই নাজিরপাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।এ ঘটনায় নিহতের বোন আলেয়া বেগম বাদী হয়ে নিহতের ৩য় স্ত্রী নাসরিন বেগমকে প্রধান করে ৪ জনের নাম উল্লেখপূর্বক আরও ৩-৪জনকে অজ্ঞাত আসামি করে রোববার দুপুরে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেন।নিহতের নাম শহিদুল ইসলাম(৩০),তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইসলামপুর বেলবাড়ি গ্রামের মৃত আলম মিয়ার ছেলে।শহিদুল ইসলাম গোড়াই নাজিরপাড়া গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।নিহতের বোন বাদী আলেয়ার সূত্রে জানা যায়,তার ভাই শহিদুল নিজের ইচ্ছায় মোট ৩টি বিয়ে করেন,এক বছর পূর্বে ১নং আসামি নাসরিন বেগমের সাথে আমার ভাইয়ের…

Read More

বাসাইল প্রতিনিধি  :টাঙ্গাইলের বাসাইলে মাংস প্রক্রিয়াজাতকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের রাজস্ব খাতের আওতায় উপজেলা প্রাণিসম্পাদ কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণে ২০জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. শহীদুল আলম, টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান, দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার সহকারি সম্পাদক এসএম আওয়াল মিয়া। এসময় স্বাগত বক্তব্য রাখেন বাসাইল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহফুজুর রহমান।  

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : শত বছরের বেশি আলকরা ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ্চিম ডেকরা দীঘির চার পাশ্বের কবরস্থানটি দীর্ঘ দিন আগাছা গুলো পরিস্কার না করায় ঝোঁপ জঙ্গলে পরিনত হয়েছিলো।। এই ঝোঁপ জঙ্গলের কারণে কোনো মানুষ মারা গেলে কবর খুড়তে অসুবিধা হয়ে যেতো এবং অনেকে নিজের পরিবারের কারো কবরের কাছে গিয়ে জিয়ারত করতে পারতো না ।, কবর জিয়ারত করতে আসা মোস্তফা বলেন আগাছা গুলো জঙ্গলে পরিণত হওয়ায় কবরের কাছে গিয়ে জিয়ারত করতে পারতাম না,, দূর থেকে কবর জিয়ারত করতে হতো। এখন নিজের পরিবারের কবরের কাছে গিয়ে জিয়ারত করতে পারছি,, সে জন্য মাসুদা ট্রাষ্ট ফর চ্যরেটিসহ যারা কবস্হান পরিস্কারের উদ্যোগ নিয়েছে সবাই…

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন খাতে চরম অব্যবস্থাপনা ও সংকট বিরাজ করছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। প্রায় দশ হাজার শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও বিআরটিসি থেকে ভাড়াকৃত মিলে মোট ২৩টি বাস থাকলেও তা শিক্ষার্থীদের চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। এর মধ্যে বেশ কয়েকটি বাস শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যবহৃত হয়, আর অনেক বাসই দীর্ঘদিন ধরে ফিটনেসবিহীন অবস্থায় চলাচল করছে। শিক্ষার্থীরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা জানান, পরিবহন সংকটের কারণে ভাড়াকৃত বিআরটিসির দ্বিতল বাসে প্রায়ই তাদের দাঁড়িয়ে যাতায়াত করতে হয়— যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়াও অনেক শিক্ষার্থীকে বাসের দরজায় ঝুলে যেতে দেখা…

Read More

ইবি প্রতিনিধি: দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা। রোববার (৯ নভেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে অনুষদটির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় তারা ‘ধর্মহীন শিক্ষা, অসম্পূর্ণ শিক্ষা’, ‘নৈতিক প্রজন্ম গড়তে হলে, ধর্মীয় শিক্ষার বিকল্প নেই’, ‘ধর্মীয় শিক্ষক নিয়োগ দাঁও’, ‘ধর্মীয় শিক্ষা নৈতিকতার ভিত্তি’ এবং ‘প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ তৈরি করতে হবে’সহ বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলাম শিক্ষা দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়ে আসছে। আমরা মনে করেছিলাম গত বছরের ৫ আগস্টের পরে এই অবহেলা থেকে বেরিয়ে আসতে…

Read More

লালমনিরহাট প্রতিনিধি  লালমনিরহাটে ধানের খড়ের দাম সম্প্রতি ব্যাপকভাবে বেড়েছে। এতে কৃষকদের মুখে হাসি থাকলেও খামারিরা অর্থনৈতিক চাপের মুখে পড়েছেন। মৌসুম শেষে ধান ও খড় ঘরে তোলার পর অবশিষ্ট খড় সংরক্ষণ করে পাইকারদের কাছে বিক্রি করে কৃষকরা ভালো লাভ করছেন। কিন্তু বেশি দামে ক্রয় করায় খামারিরা চরম বিপাকে। খামারিরা জানান, খড়ের এই উচ্চমূল্যের কারণে এখন গবাদিপশু পালন ও খাবার জোগানো তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। যারা আগাম জাতের ধান আবাদ করেছে তারা খড়ের আটি বিক্রি করে লাভবান হচ্ছে। জানা গেছে, বর্তমানে ১০০ আঁটি খড় বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়, আর ১ হাজার খড়ের আঁটির দাম দাঁড়িয়েছে ৭-৮ হাজার টাকায়। কিছুদিন…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে কেক তৈরির উপকরণে রং ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার এবং আলাদা করে বাজারজাত করার অভিযোগে এক প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (৯ নভেম্বর) বিকাল ৩ টার দিকে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। তিনি বলেন, অভিযানের সময় দেখা যায় কেক তৈরির জন্য অনুমোদনহীন কৃত্রিম রং বিক্রি করা হচ্ছে। এছাড়াও মেয়াদোত্তীর্ণ উপকরণ ও আলাদা করে মোড়কবিহীনভাবে বাজারজাত করা হচ্ছিল। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এস আই কুকিং নামে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময়…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল-১ (মধুপুর -ধনবাড়ী) আসন থেকে আনুষ্ঠানিক ভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে নির্বাচনী সভা করেছেন লেফটেন্যান্ট কর্নেল(অব:) আসাদুল ইসলাম আজাদ। ৮ নভেম্বর (শনিবার) বিকেলে নিজ গ্রাম উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল(অব:) আসাদুল ইসলাম আজাদ, নূরে আলম মেম্বার, মো. মিজানুর রহমান, মিনহাজ উদ্দিন প্রমূখ। এ সময় মধুপুর উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের কয়েক হাজার লোক নির্বাচনী সভা উপস্থিতি ছিলেন।

Read More

ঠাকুরগাঁও প্রতিনিধি দেশের যেসব সংকট ‘সব নাটক, তৈরি করা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, আজকে যত সংকট দেখছেন এগুলো সব তৈরি করা, এগুলো নাটক। সাধারণ মানুষ এসব কিছু বোঝে না। ওরা শুধু চায় ভোট দিতে। কয়েকটা দল বলছে নির্বাচনের আগে গণভোট হতে হবে। সাধারণ মানুষ কি এই গণভোট, সনদ এগুলা বোঝে? বোঝে না। তিনি বলেন, দেশের মানুষকে অত্যাচার, নিপীড়ন করে কেউ কোনো দিন টিকে থাকতে পারে না। হাসিনাই তার জ্বলন্ত প্রমাণ।

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। ড. আসিফ নজরুল বলেন, নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে সরকার। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করে, কখনো আবার উপদেষ্টাদের ওপরও চাপ প্রয়োগের চেষ্টা করে। এসবের মধ্যে কিছু সত্যতা থাকলেও অনেক সময় তাদের বক্তব্যে মনে হয় নির্বাচন নিয়ে উদ্বেগ রয়েছে, কিন্তু বাস্তবে তা নয়।  তিনি…

Read More