- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ কোর্ট প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের ফলক উন্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী। এই ন্যায়কুঞ্জে মিনি কনফেকশনারি, পুরুষ ও নারীদের জন্য পৃথক টয়লেট, মাতৃদুগ্ধ পান কেন্দ্র, ক্যান্টিন এবং বিশ্রামের জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা রয়েছে। এ সময় বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ন্যায়কুঞ্জকে রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, ‘আদালতে আগত বিচারপ্রার্থীদের মধ্যে নারী বিচার প্রার্থীদের যেন বিশ্রামাগারে অগ্রাধিকার ভিত্তিতে…
ঝালকাঠি প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী ব্যাপক গণসংযোগ করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে তিনি রাজাপুর উপজেলা শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট, মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করেন। গণসংযোগকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর-কাঁঠালিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় মানুষদের সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তিনি “হাতপাখা” প্রতীকে ভোট চান। গণসংযোগ শেষে মাওলানা ইব্রাহিম আল হাদী বলেন, “জনগণ এখন পরিবর্তন চায়, একজন সৎ ও যোগ্য প্রতিনিধি চায়। জনগণের ভালোবাসা ও সমর্থনে আমি আশ্বস্ত হয়েছি। আমি…
জিয়ারত জুয়েলঃ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি’র উদ্যোগে এমএফআই-ব্যাংক লিংকেজ এর আঞ্চলিক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আহসান এইচ মনসুর বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। টাঙ্গাইল, জামালপুর, গাজীপুর এবং মানিকগঞ্জ জেলাস্থ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাগণের অংশগ্রহণে “ব্যাংক-এমএফআই লিংকেজ আঞ্চলিক সেমিনার শনিবার (৮ নভেম্বর) সকালে টাঙ্গাইলের বাসাইলে ওয়াটার গার্ডেন রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ প্রবাহের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর তাঁর বক্তব্যে আরো বলেন যে বর্তমানে আমরা এমন এক সময়ের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে ডিজিটাল ব্যাংকিং,…
ইবি প্রতিনিধি: চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত বিভিন্ন ঘটনা ও মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে তৈরিকৃত জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেমিনার আয়োজন করেছে সামাজিক সংগঠন সোচ্চার। শনিবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ২১২ ও ২১৩নং কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে জুলাই-আগস্ট ২০২৪ সালের ঘটনাবলির মানবাধিকার সংশ্লিষ্ট বাস্তবতা, তথ্য, বিশ্লেষণ ও সুপারিশ তুলে ধরা হয়। এতে আন্দোলনে দেশব্যাপী ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের বাস্তবচিত্র তুলে ধরার দিকটি আলোচনা হয়। একইসাথে ক্যাম্পাসগুলোতে অধিকার সংরক্ষণের কথা জানান সোচ্চার প্রতিনিধিগণ। বাংলাদেশের মানবাধিকার প্রতিবেদনে জাতিসংঘের প্রতিনিধিদল ৫টি বিষয়ে সুপারিশ জমা দেয় তা হলো- জবাবদিহিতা ও বিচার বিভাগ নিশ্চিত…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে মাঠ পর্যায়ে গাজর ও টমেটো উৎপাদন বিষয়ে কৃষকদের জন্য প্রশিক্ষণ আয়োজন এবং বীজ ও চারা বিতরণ করা হয়েছে। শনিবার (০৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন চর নিলক্ষীয়ায় প্রায় ৪০ জন কৃষকের অংশগ্রহণে ওই অনুষ্ঠান আয়োজিত হয়। এসময় কৃষকদের মাঝে তিন হাজার টমেটোর চারা এবং কৃষক প্রতি দুই শতাংশ জমিতে বপনযোগ্য ৫০ গ্রাম করে গাজরের বীজ প্রদান করা হয়। “খাদ্য নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে প্রতিকূল পরিবেশে সহনশীল পুষ্টিসমৃদ্ধ রঙিন গাজর ও টমেটোর উদ্ভাবন ও বিস্তার” শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বলে জানান প্রকল্পের পরিচালক অধ্যাপক…
শোয়েব হোসেন বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন (বিসিআরএ) আয়োজিত “বিসিআরএ অ্যাওয়ার্ড–২০২৫”-এর মাধ্যমে দেশের দুই কিংবদন্তি শিল্পীকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে। সম্মাননা প্রাপ্ত দুই শিল্পী হলেন বিশ্বনন্দিত যাদু শিল্পী জুয়েল আইচ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা বেগম। যাদুশিল্পে অনবদ্য পারদর্শিতা ও সৃজনশীলতার মাধ্যমে জুয়েল আইচ বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতিকে পরিচিত করেছেন এক অনন্য উচ্চতায়। তাঁর মায়াময় পারফরম্যান্স ও মনোমুগ্ধকর উপস্থাপনা তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে “ম্যাজিক অ্যাম্বাসেডর অব বাংলাদেশ” হিসেবে খ্যাতি এনে দিয়েছে। অন্যদিকে, আনোয়ারা বেগম দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন। মাতৃত্ব, মানবিকতা ও আবেগভরা চরিত্রে তাঁর অভিনয় বাংলা চলচ্চিত্রে এক…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মধুপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩৬২ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে মধুপুর জেলাপরিষদ অডিটোরিয়ামে মধুপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোজাফফর আলী আকন্দের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মধুপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুস সালাম, মধুপুর উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার , মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিশির , শিক্ষানুরাগী মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূর- নবী শিহাব , এ পরিক্ষার পরিক্ষা নিয়ন্ত্রক আলী আকবর। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,শিক্ষক শিক্ষার্থী ও…
মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ প্রতিনিধি: আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানামুখী অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান। শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘মহান বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলার তারানগর ইউনিয়নের ঝাউলা বাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের আয়োজনকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল নানা বিভ্রান্তি ও অপপ্রচার…
কুলিয়ারচর প্রতিনিধি কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাজী মো. মুসা খান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তিনি আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণসংযোগ চলাকালে হাজী মো. মুসা খান এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি উন্নয়ন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এলাকাবাসী তার প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানিয়ে হাতপাখা প্রতীকের পক্ষে গভীর…
লিমন হায়দারঃ দিনাজপুরের ফুলবাড়ীতে ১২৫তম শ্রী-শ্রী বোল্লাকালী পুজা উপলক্ষে ১০দিন ব্যাপী পুজা অর্চনা ও বৌ মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙ্গামাটি শ্রী-শ্রী বোল্লাকালী মন্দিরে ৮ ই নভেম্বর(শনিবার)সকাল ১০টায় এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত এর সভাপতিত্বে ও উজ্জ্বল রায়ের এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সাংসদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা সভাপতি বাবু উত্তম কুমার সাহা,রংপুর জেলা পুজা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা সোমা চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি খোকন…