Author: admin

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক নির্দেশনায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী, গতিশীল ও নির্বাচনমুখী করার লক্ষে চৌদ্দগ্রাম উপজেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ৫নং শুভপুর ইউনিয়ন দক্ষিণ ১নং ওয়ার্ড শাখার নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো: খোরশেদ আলম। উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য গোলাম মোস্তফা। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড। বিশেষ বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মো:…

Read More

সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি, দেশব্যাপী গনসংযোগর অংশ হিসেবে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । উক্ত ছাত্র সমাবেশ অনুষ্ঠানটি শনিবার সকালে সালেমা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে । উক্ত ছাত্র সমাবেশের সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ খায়রুল ইসলাম বিদ্যুৎ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মাসুদ রানা চপল । সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল কবির তালুকদার…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  শনিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। এজন্য মাঠ দপ্তরগুলোতে বদলি শুরু করেছে সংস্থাটি। এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

Read More

ছবি সংগ্রহীত ক্রীড়া প্রতিবেদক ইতিহাসের একমাত্র ফুটবলার হিসাবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলা ব্রাজিলের সাবেক রাইট-ব্যাক কাফু ঢাকায় আসছেন। সব ঠিক থাকলে ব্রাজিলের হয়ে দুই বার (১৯৯৪ ও ২০০২) বিশ্বকাপ জেতা অধিনায়ক কাফু দুদিনের সফরে ঢাকায় আসবেন ১১ ডিসেম্বর। ব্রাজিলের আরেক সাবেক তারকা রোনালদিনহো ও আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পর তৃতীয় লাতিন তারকা কাফু ঢাকায় আসছেন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৫-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল। এএফবি প্রোমোশনের আয়োজনে আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের তিনটি দলের এ টুর্নামেন্টের পুরস্কার তুলে দিতে ১১ ডিসেম্বর সকাল ৮টায় ঢাকায় অবতরণ করার কথা কাফুর। শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি…

Read More

লিমন হায়দারঃ আজ শুক্রবার ৭ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,উপজেলা ও পৌর,পার্বতীপুর দিনাজপুরের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি শেষে আলোচনা সভা বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হান্নান আশরাফী প্রিন্স, আহ্বায়ক,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,পার্বতীপুর উপজেলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,পৌর আহ্বায়ক মঞ্জুরুল আজিজ পলাশ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাজী নেওয়াজ শোভন,ভারপ্রাপ্ত সদস্য সচিব,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেন, যুগ্ম আহ্বায়ক সান,পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শতাব্দী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল,পার্বতীপুরসহ দশটি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ড হতে আগত নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্যে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  চলতি বছর শেষ হতে এখনো আরও বাকি ২ মাসের বেশি সময়। এর মধ্যে একটি ছুটি পড়েছে বৃহস্পতিবার। এরপর যেহেতু শুক্র-শনিবার, ফলে টানা ৩ দিন ছুটির স্বাদ পাবেন চাকরিজীবীরা। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর আরও দুটি ছুটি পাবেন চাকরিজীবীরা। সবগুলোই সাধারণ ছুটি। তবে নভেম্বরে কোনো ছুটি নেই। বছরের শেষে রয়েছে দুটি ছুটি, যার মধ্যে একটির সঙ্গে শুক্র ও শনিবার মিলিছে। চলতি বছর দুটি ছুটির মধ্যে বিজয় দিবস মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। এরমধ্যে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। অর্থাৎ টানা…

Read More

পঞ্চগড়   প্রতিনিধি  পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেছে ১ হাজার ৭০১ মেট্রিক টন আলু। এস্টারিক্সসহ বেশ কয়েকটি জাতের আলু নিয়ে দিনভর ৮১টি ট্রাক বন্দরের কার্যক্রম শেষে সড়কপথে সীমান্ত অতিক্রম করে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন জানান, বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপ-পরিচালক নুর হাসান। এর আগে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছিল। পরে কম-বেশি রপ্তানি হলেও বৃহস্পতিবারের চালানে সেই রেকর্ড ভেঙেছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ বন্দর দিয়ে মোট ৪৪ হাজার ৪১৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। উপ-পরিচালক নুর হাসান বলেন, নেপালে আলুর চাহিদা বাড়ায় বাংলাদেশের রপ্তানিকারকরা উত্তরবঙ্গের…

Read More

পাবনা প্রতিনিধি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। ৫ আগস্ট-পরবর্তী সময়ে ১৬ মাস পর নিজ জেলায় গেলেন তিনি। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে‌ পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছান রাষ্ট্রপতি। এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান। এর আগে, এদিন সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি পাবনার উদ্দেশে রওনা দেন। গত সোমবার রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি। এরপর পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি   ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের গ্রামশাল্লায় বয়ে যাওয়া কালনী নদীর ভয়াবহ ভাঙনে এক চরম মানবিক বিপর্যয় ও অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে গ্রামটিতে। গত কয়েক মাসের তীব্র ভাঙনে নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী এই গ্রামটি এখন চরম ঝুঁকিরমূখে। ইতিমধ্যে অন্তত অনেক গুলো পরিবার তাদের বাপ-দাদার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে এবং গ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নদীগর্ভে বিলীন হওয়ার মুখে বলে জানিয়ে গ্রামের স্হানীয়লোকজন। বৃহস্পতিবার ৬ অক্টোবর সরজমিন পরিদর্শন গেলে দেখা যায় ভাঙনের তীব্রতায় গ্রামের নৌকা ঘাট সম্পূর্ণরূপে ভেঙে গেছে এবং বহু মানুষের ভিটা জমি, এমনকি শাল্লা মাদরসা পুকুর পর্যন্ত নদীর স্রোতে বিলীন হয়ে গেছে। ​গ্রামবাসীদের আশঙ্কা যে গতিতে নদী ভাঙছে, তাতে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় কাঁঠালিয়া বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রেসক্লাব হয়ে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেতাম না। আগামীর নির্বাচনে ধানের শীষে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা ঐক্যবদ্ধভাবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাল্লাহ।” তিনি আরও বলেন, “আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনাতেই…

Read More