Author: admin

নেয়ামুল হক মিয়া, গৌরনদী(বরিশাল)। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন বলেছেন—আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, নিরাপদ জীবন ও ভোটের অধিকার ফিরে পেতে চায়। জহির উদ্দিন স্বপন আরও বলেছেন—আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করেননি, যারা গুম, খুন, চাঁদাবাজির সঙ্গে জড়িত নন, তারা যদি ধানের শীষকে বিজয়ী করার প্রতিশ্রুতি দেন, তবে তাদের জন্য আমাদের দরজা উন্মুক্ত। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতির…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধি : ফরহাদ হোসাইন সুন্দরবনের শাকবাড়িয়া নদীতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। বুধবার বিকেলে বজবজা বন টহল ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন কয়রার ৪নং গ্রামের কালাম গাজী (৪৭), ছাইদুল সানা (৪০) এবং ৫নং গ্রামের ইউসুফ আলী গাজী (৩৮)। তারা বনাঞ্চলে প্রবেশের বৈধ পাশপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন। বজবজা টহল ফাঁড়ির কর্মকর্তা সাকিব তালুকদার বলেন, “টহল চলাকালে শাকবাড়িয়া নদীতে একটি সন্দেহজনক নৌকা দেখা যায়। পরে তল্লাশি চালিয়ে দেখা যায় তাদের কাছে বন প্রবেশের কোনো বৈধ কাগজপত্র নেই। তাই তিনজনকে আটক করা হয়।” অভিযানে জব্দ করা হয়েছে একটি নৌকা, প্রায় ৮০ কেজি কাঁকড়া,…

Read More

কুলিয়ারচর প্রতিনিধি কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন রোডের রবিনসন মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ. হান্নান, এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম।বক্তারা বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অবকাঠামো ও শিল্প থেকে শুরু করে সবক্ষেত্রে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা আমাদের আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ব্যাপক অবদান রাখছে। তিনি বলেন, একটি বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবে আইডিইবি এই দক্ষ কর্মী বাহিনীকে লালন-পালন, কারিগরি শিক্ষার প্রচার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনকে উৎসাহিত করছে। ‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষ্যে শুক্রবার এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, গণপ্রকৌশল দিবস-২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আইডিইবি…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  অন্তর্বর্তী সরকার নিজেরাই এমন একটি পরিস্থিতি তৈরি করছে, যাতে জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিকাল ৪টায় নয়াপল্টন থেকে শুরু হওয়া র্যালিটি কাকরাইল, মালিবাগ ও বাংলামোটর হয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হবে। র‌্যালিপূর্ব সমাবেশের জন্য কার্যালয়ের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। মির্জা ফখরুল বলেন, আজকে দুর্ভাগ্য আমাদের—অন্তর্বর্তী সরকার, যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারাই এখন এমন একটা অবস্থা তৈরি…

Read More

ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসসহ বিভিন্ন সময় নানা কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য সামাজিক যোগাযোগামাধ্যমে আলোচিত ও সমালোচিত পাকিস্তানের টিকটক তারকা সামিয়া হিজাব। বিভিন্ন সময় নানা বিতর্কের জন্ম দেয়া এই টিকটকার সম্প্রতি দাবি করেছেন―পাকিস্তানি জাতির চিন্তাভাবনার জন্য দিন দিন তার পোশাক ছোট হচ্ছে। দেখা যায় একটি ভিডিও ভাইরাল হয়েছে সামিয়া হিজাবের। সেখানে তাকে বলতে দেখা গেছে, নিজ দেশের জনগণের বিচারধারা ও সরকারের আচরণের জন্য দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন তিনি। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কিছুদিন আগে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস হয়ে যায় তার। এরপর থেকেই সে কটাক্ষের শিকার হতে থাকেন। সম্প্রতি এক ভিডিওতে…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  আজ ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পালটে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পালটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। এর মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। বিএনপিসহ সমমনা দলগুলো ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস…

Read More

তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি। ভোলার তজুমদ্দিন উপজেলায় সম্ভুপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সদ্য সাবেক সভাপতি ইব্রাহীম নব গঠিত কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত না হওয়ায় তার নেতৃত্বে ১০ লক্ষ্য টাকা দাবী করে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের উপর হামলার অভিযোগ এসেছে। ৬ (নভেম্বর) বৃহস্পতিবার রাত আটটায় দক্ষিণ খাসের হাট বাজারের জামাল কসমেটিকস দোকানে এই ঘটনা ঘটে। হামলায় আহত অধ্যক্ষ মোস্তফা কামাল জানান আজ তাদের মাদ্রাসার নতুন এডহক কমিটির তালিকা ওয়েবসাইটে প্রকাশ হওয়ার পর সদ্য সাবেক সভাপতি ইব্রাহীম তাকে সন্ধ্যা ছয়টায় ফোন দিয়ে খাসের হাট বাজারের জামাল কসমেটিকসে দেখা করতে বলেন। তিনি সেখানে গিয়ে ইব্রাহীমকে না দেখতে পেয়ে তিনি জামালের দোকানের ক্যাশে…

Read More

নেয়ামুল হক মিয়া ,গৌরনদী (বরিশাল) গৌরনদীর মাহিলাড়া ডিগ্রি কলেজে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সুধীদের উপস্থিতিতে নবীন বরণ এবং কলেজের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানটি কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক গৌরনদী-আগৈলঝাড়ার সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। উদ্বোধক ছিলেন মহিলারা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সহকারী সচিব আয়মান হাসান রাহাত এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশালের প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক দুলাল শরীফকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোররাতে পৌরসভার মালিপুর এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশ্রাব আলী জানান, দুলাল শরীফের বিরুদ্ধে নলছিটি থানায় দায়ের করা একটি জি.আর মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুলাল শরীফ দেশীয় অস্ত্রশস্ত্রসহ দলীয় ক্যাডারদের নিয়ে নলছিটি শহরের ব্যবসায়ী আজমল হোসেনের প্রতিষ্ঠান সোনালী ট্রেডার্সে হামলা চালান। এ সময় তারা দোকানের ক্যাশে থাকা প্রায় ৪০ হাজার টাকা ও বিভিন্ন মালামাল…

Read More