Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে স্থানীয় গরিব ও দুস্থ জনসাধারণরকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে মধুপুর উপজেলায় ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্ত্বাবধানে ৩৭ এডি রেজিমেন্ট এর সার্বিক ব্যবস্থাপনায় মধুপুরে বিএডিসির প্রশিক্ষণ কেন্দ্রে ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এই মেডিকেল ক্যাম্পেইনে দুইজন চক্ষু বিশেষজ্ঞ দেড় শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা, চশমা ও ঔষধ প্রদান করেন। এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ১৯ পদাতিক ডিভিশন এ অঞ্চলের গরিব ও দুস্থ জনসাধারণের পাশে দাঁড়ানোসহ জনগণের সার্বিক কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

Read More

বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদা ও দাবি আদায়ের মধ্য দিয়ে আদিবাসী হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে কেন্দ্রীয় আদিবাসী যুব পরিষদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে সাঁওতাল জাতিগোষ্ঠীর তিন আদিবাসীকে গুলি করে হত্যার বিচার, আদিবাসীদের ভূমি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আদিবাসী যুব পরিষদের সভাপতি যাদু কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মুন্ডা কালিদাস রায়, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি নরেশ চন্দ্র উরাঁও, সাধারণ সম্পাদক প্রদীপ লাকড়া, কেন্দ্রীয় সদস্য বুদুরাম মাল পাহাড়িয়া, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্যামলাল…

Read More

নেয়ামুল হক মিয়া, গৌরনদী (বরিশাল) বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনয়ন না পেলেও দলের প্রতি অগাধ শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করেছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, আমি মনোনয়ন না পাওয়ায় আমার কোনো নেতাকর্মীদের হতাশ হওয়ার কারণ নেই। তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশই সর্বোচ্চ। গাজী কামরুল ইসলাম সজল বলেন, গৌরনদী-আগৈলঝাড়া আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন। দলের ঐক্য অটুট রাখতে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মনোনয়ন ফরমের সর্বনিম্ন মূল্য ১০ হাজার টাকা। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৫ নভেম্বর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করে এসব তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। পাটওয়ারী জানান, তিন প্রক্রিয়ায় মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। এর মধ্যে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে অথবা অনলাইনে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এছাড়া মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল) এবং বিভাগীয় সম্পাদকদের মাধ্যমেও ফরম…

Read More

বিস্তারিত কমেন্টে ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশন এসব তথ্য জানিয়েছে। এর আগে ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি। ইসি জানায়, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫- এর ধারা ১৬ মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  গাজায় থাকা আরও এক বন্দির দেহাবশেষ ইসরাইলের কাছে ফিরিয়ে দিল হামাস। বুধবার (৫ নভেম্বর) এই ইসরাইলি জিম্মির লাশ ফেরত দেওয়া হয়। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির অংশ হিসেবে বুধবার আরও এক নিহতের লাশ রেডক্রসের মধ্যস্থতায় হস্তান্তর করা হয়েছে ইসরাইলের কাছে। এ নিয়ে মোট ২২ জিম্মির লাশ হস্তান্তর করা হলো। যুদ্ধবিরতির শর্তানুযায়ী আরও ছয়জনের লাশ ফেরত দেবে হামাস। যার মধ্যে ইসরাইলিসহ একজন থাই ও নেপালের নাগরিক রয়েছেন। উল্লেখ্য, যুদ্ধবিরতির অংশ হিসাবে গত মাস থেকেই মৃত ইসরাইলিদের লাশ হস্তান্তর করে আসছে হামাস। শর্তানুযায়ী, ইসরাইলকে মৃত ২৮ জিম্মির লাশ ফেরত দিতে রাজি হয়েছিল ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীটি। অপরদিকে, মৃত বন্দিদের লাশ…

Read More

বিনোদন ডেস্ক দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। এই ছবির প্রচারণা শুরুর ঘোষণা দিতে গিয়েই সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ছবির অভিজ্ঞতা ও নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে রহস্যের ইঙ্গিত দিয়ে সবাইকে প্রশ্ন করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন তিনি। ইনবক্সে ভক্তদের পাঠানো ‘ডোডোর গল্প’ মুক্তির খবর দেখেই তিনি এক্সাইটেড হয়েছেন জানিয়ে পরীমনি বলেন, ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার, যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড। এই ছবির প্রচারণা যে ভক্তদের হাত ধরেই শুরু হয়েছে, তা…

Read More

লিমন হায়দারঃ দিনাজপুরের ফুলবাড়ীর শিবনগর ইউপি’র জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।৫ নভেম্বর(বুধবার)সময় বেলা ১২টা ২৫ মিনিট।পুরো স্কুল মিলে শিক্ষার্থীর উপস্থিতি ১৩ জন।তৃতীয় শ্রেণীর ক্লাস চলাকালীন সময় দায়িত্বগত শিক্ষিকা কে ক্লাসে উপস্থিত পাওয়া যায়নি।তিনি সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দ্রুত চলে আসেন ক্লাসে।ক্লাস চলাকালীন কেন তিনি ক্লাসের বাইরে জানতে চাইলে তিনি জানান,তিনি ব্যস্ত ছিলেন তার সন্তানকে নিয়ে।এরপর দ্বিতীয় তলায় গিয়ে দেখা মেলে চতুর্থ শ্রেণীর পাঠদান করাচ্ছেন শিক্ষক মাহবুবুর।সেই শ্রেণীতেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল মাত্র ৪জন। এর পরের ক্লাস পঞ্চম শ্রেণী।সেটিতো আরো হতাশা জনক।ঐ শিক্ষক জানেন না তার পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী ভর্তি আছেন।এ সময় ওই ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি ছিল ৪জন। প্রতিষ্ঠানটিতে এসময় প্রধান শিক্ষক…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপির যারা মনোনয়নবঞ্চিত হয়েছেন, কিন্তু বাংলাদেশপন্থায় বিশ্বাস করেন এবং চব্বিশ পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে দায়িত্ব নিতে চান, আমরা তাদের এনসিপিতে স্বাগত জানাচ্ছি। কে জিতবে বা হারবে তা মুখ্য নয়, বরং নির্বাচন ব্যবস্থাকেই জেতানো আমাদের মূল লক্ষ্য। বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা এমন এক মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছি, যারা নিজের দলের লোককেও রাস্তায় গুলি করে হত্যা করতে পিছপা হয় না। যারা বুলেটের রাজনীতিতে অংশ নিতে চান না,…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: “উচ্চ শিক্ষার শুরু হোক মাধ্যমিকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার গঠনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঝালকাঠির নিজামিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগারের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগারের সভাপতি এম. আমিনুল ইসলাম। অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানের দিকনির্দেশনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো. রুহুল আমিন। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত এ আলোচনা সভায় বক্তারা বলেন, মাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রস্তুতি ও লক্ষ্য…

Read More