Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সতর্ক করে বলেছেন, ফ্যাসিস্ট লিডারের প্ররোচনায় কেউ যদি আওয়ামী লীগের পক্ষে মিছিল বা অন্য কোনো কর্মকাণ্ডে অংশ নিতে চেষ্টা করে, তাদের এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, সরকার ইতিমধ্যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তাই আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সভা, মিছিল বা অন্যান্য কার্যক্রম করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে শফিকুল আলম এসব কথা বলেন। তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মানুষকে হত্যা করার মামলা রয়েছে। তিনি ঢাকার…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা কালচারাল রিফর্মেশন ফোরাম টাঙ্গাইলের সভাপতি ও জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর উপর সন্ত্রাসী হামলা ও তাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সংস্কৃতি কর্মীরা। বুধবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আবুল কালাম মোস্তফা লাবুর উপর বর্বরোচিত হামলা একটি পরিকল্পিত ঘটনা। ৫ আগষ্ট ফ্যাসিষ্ট হাসিনার পতন হলে লাবু কালচারাল রিফর্মেশন ফোরাম ও হাসিনার ১৭ বছরের দুঃশাসন নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি তৈরির কাজ শুরু করেন। যা ফ্যাসিষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান। টাঙ্গাইলে এখনো বিভিন্ন পদে আওয়ামী…

Read More

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা গোলাম আজম সৈকত বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি সরকার গঠন করে তাহলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, মাদক ও সন্ত্রাসীদের রাজাপুর ও কাঁঠালিয়ায় কোনো স্থান হবে না—এই কথা আমি আপনাদের দিচ্ছি। তিনি বলেন, “একটি উন্নত মডেল রাজাপুর-কাঠালিয়া গড়ার লক্ষ্যে একজন ভালো ও সৎ মানুষকে চেয়ারম্যান ও সংসদ সদস্য নির্বাচিত হওয়া দরকার। আপনারা দেখেছেন, দীর্ঘ ১৫ বছর ধরে এই অঞ্চলে একজন ভোট চুরি করা এমপি সৈরাশাসন করে জনগণকে নির্যাতন করেছেন। রাজাপুর-কাঁঠালিয়া উপজেলায় কোনো উন্নয়নের ছোঁয়া দীর্ঘ ১৫ বছরে লাগেনি। কিন্তু পূর্বে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন রাস্তাঘাট, ব্রিজ,…

Read More

ফরিদপুর প্রতিনিধি  ফরিদপুরের নগরকান্দায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শাহাদত মিয়া (১৯) নামে এক তরুণ। বুধবার (৫ নভেম্বর) আনুমানিক বেলা দুইটার দিকে উপজেলার পোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার কপাই বালিয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে শাহাদত মিয়া বন্ধুর মোটরসাইকেল নিয়ে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের নামক স্থানে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নগরকান্দা থানার অফিসার…

Read More

নওগাঁ সংবাদদাতা:(নওগাঁ) নওগাঁর বদলগাছীতে এক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার পরকীয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভিডিও প্রকাশের পর থেকেই স্থানীয়দের মাঝে ক্ষোভ ও আলোচনার ঝড় চলছিল। এ ঘটনার জেরে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে ধাওয়া করে। শেষমেশ উত্তেজিত শিক্ষার্থীদের তাড়া খেয়ে স্থান ত্যাগ করতে বাধ্য হন তিনি। ঘটনাটি ঘটেছে বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাদাত হোসেন শামীম ও সহকারী শিক্ষিকা রিফাত আরার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ২০২৩ সালের ৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  দেশের জনগণের মতো বাংলাদেশ সেনাবাহিনীও একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (জিওসি আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। নির্বাচনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের মেস আলফায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। সেনাবাহিনী তখন…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের-৩ ঘাটাইল আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ায় দ্বিতীয় দিনের মত উপজেলা বিএনপির একাংশের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১ থেকে ১২ টা পর্যন্ত উপজেলার কলেজ মোড় চত্বরে বিক্ষোভ কর্মসূচি করেন তার সমর্থকরা। বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে মনোনয়ন পরিবর্তন না করা হবে ততক্ষণ পর্যন্ত ঘাটালের রাজপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন উপজেলা তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল মধুপুরে প্রগতি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ৪ নভেম্বর) বিকালে আকাশী ফুলবাড়ী ঈদগাহ্ মাঠ প্রগতি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ সময় খেলার মাঠের চার পাশে হাজার হাজার জনতার উপস্থিতিতে বৈকালিক মনোরম পরিবেশে খেলা দেখার জন্য উপচে পরা মানুষের আগমন যেন এক মিলন মেলায় পরিনত হয়। মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি , জাকির হোসেন সরকার, পৌর বিএনপি সভাপতি খুররম খান ইউসুফ জাই প্রিন্স,…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের মারধরের ঘটনায় তিন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গত ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া একই ঘটনায় নয় শিক্ষার্থীকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবার (৫ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক চারটি অফিস আদেশে এ তথ্য জানা যায়। এক বছরের জন্য বহিষ্কার হওয়া তিন শিক্ষার্থী হলেন- অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাহিদ হাসান, রিয়াজ মোর্শেদ ও আফসানা পারভীন তিনা। একই ঘটনায় সতর্ক বার্তা পাওয়া নয় শিক্ষার্থী হলো একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম, মিল্টন মিয়া, মশিউর রহমান, রাকিব হোসেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের সৌরভ দত্ত, মিনহাজুল আবেদীন,…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী এলাকায় মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের প্রাণহানি ঘটে। নিহতরা হলেন— চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের এনাম পাটোয়ারীর ছেলে মালয়েশিয়ান প্রবাসী উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫), মা রুমি বেগম (৬৫) ও বোন সাদিয়া আক্তার পাটোয়ারী (২৪)। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। পরিবার সূত্রে জানা গেছে, মালয়েশিয়ান এয়ারলাইন্সে কর্মরত উদয়…

Read More