Author: admin

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশ-বিদেশ ভ্রমণের ইচ্ছে অনেকেরই থাকে, কিন্তু বাজেটের সীমাবদ্ধতার কারণে তা বাস্তবে রূপ নেয় না। তবে পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে, যেখানে কম খরচে ঘুরে আসা সম্ভব— ভিসা ফি থেকে শুরু করে থাকা-খাওয়া ও পরিবহন খরচ পর্যন্ত সবই তুলনামূলকভাবে সাশ্রয়ী।  বিশেষ করে এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশ সহজ ভিসা প্রক্রিয়া, নিরাপদ পরিবেশ এবং স্বল্প ব্যয়ে ঘোরাঘুরির সুযোগের কারণে বাজেট ভ্রমণকারীদের কাছে এখন জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। পর্যটক ভিসার খরচ, বিমান ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বিবেচনায় নিয়ে সহজেই এমন একটি ভ্রমণ পরিকল্পনা করা যেতে পারে, যা আনন্দদায়ক ও অর্থসাশ্রয়ী দুটোই হবে। চলুন জেনে নিই— কম…

Read More

ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক বলিউডের গ্ল্যামার দুনিয়ায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে মালাইকা আরোরা। তাকে ঘিরে একের পর এক গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া। তার জীবনে নাকি এসেছে নতুন প্রেম। হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে নাম জড়ানোর পর এবার নিজেই মুখ খুললেন মালাইকা। জানালেন, কেমন পুরুষ তার পছন্দ এবং কেমন সম্পর্কের স্বপ্ন দেখেন তিনি। ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, ‘একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।’ পছন্দের পুরুষের কেমন গুণ থাকতে হবে, তাও জানিয়েছিলেন। তিনি বলেন, ‘সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভালো…

Read More

টেকনাফ প্রতিনিধি  টেকনাফে ৪ ঘণ্টা রাস্তা অবরোধ করে, কক্সবাজার-৪ আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ ও প্রতীকী প্রতিবাদে কলাগাছ রোপণ করাহয়েছে।কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভে করেছেন করেছেন মোহাম্মদ আবদুল্লাহর সমর্থকরা। এসময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের পাশাপাশি প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা সড়কের বিভিন্ন জায়গায় কলাগাছ রোপণ করেছেন বলে ও জানিয়েছেন প্রতক্ষদর্শীরা। বিএনপি সোমবার রাতে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে। এতে কক্সবাজার-৪ আসনে মোহাম্মদ আবদুল্লাহর নাম না থাকায় তার সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এরপর মঙ্গলবার ভোররাত ১টা থেকে ৪টা পর্যন্ত টেকনাফ পৌর শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময়…

Read More

পঞ্চগড় প্রতিনিধি! মঙ্গলবার ৪ নভেম্বর বিকেল ৩ টায় শোভাযাত্রার মধ্য দিয়ে এ ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন করা হয়। ফ্ল্যাগ উড়ানোর জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। জেলা প্রশাসক মোঃ সাবেত আলী ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের জন্য এটি একটি ইতিহাস। বাংলাবান্ধায় এখন দেশের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়ছে। দেশের বিভিন্ন জেলা থেকে…

Read More

নওগাঁ প্রতিনিধি  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় (নওগাঁ-রাজশাহী মহাসড়কে) এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নূরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম,শরিফুল ইসলাম বেলাল সহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, নওগাঁ-৪ আসনের তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে।…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০০ আসনে প্রার্থী দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। চলতি মাসেই দলটি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বলে জানান তিনি। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ কথা জানান। নাহিদ বলেন, গত জুন মাসে আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য সব কাগজপত্র জমা দেই। কিন্তু নির্বাচন কমিশন আমাদের প্রত্যাশিত মার্কা ‘শাপলা’ দিতে গড়িমসি করে। এরপর কয়েক মাস নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপিকে ঠান্ডা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়। তিনি বলেন, অবশেষে এনসিপি শাপলা কলি প্রতীক পেয়েছে। এই পুরোটা সময় মানুষের পাশে থেকে আমরা মানুষের জন্য কাজ…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিক্সাচালক ও অটোরিক্সার এক যাত্রী নিহত হয়েছে।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন,উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোরিক্সাচালক রহিজ উদ্দিন সিকদার(৪৬)ও অটোরিক্সার যাত্রী রশীদ দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল হামিদ(৬০)।পুলিশ ও স্থানীয়রা জানায়,ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের দেওহাটা ওভারব্রিজ দিয়ে পার হয়ে যাওয়ার সময় অটোরিক্সাচালক যানজট এড়াতে উল্টো পথে ওভারব্রিজে উঠার চেষ্টা করে।এ সময় দ্রুতগতির যাত্রীবাহী বাস অটোরিক্সাটিকে চাপা দেয়।এতে অটোরিক্সাচালক ও যাত্রী দু’জনেই গুরুতর আহত হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে…

Read More

টাংঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আকাশী পূর্বপাড়া মোড়ে পৌছা মাত্রই পূর্ব শত্রুতার জের হিসেবে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে পৌর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল নামে একজন গুরুতর ভাবে আহত হয়েছে। তিনি রানিয়াদ গ্রামের নয়ন মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌরসভার ৮ নং ওয়াডে আকাশী গ্রামে। এ বিষয়ে ওই গ্রামের মৃত্য আনিসুর রহমানের ছেলে মো: লুৎফর রহমান (৩৮) বাদী হয়ে মধুপুর থানায় মামলা করা হয়। মামলায় আসামিরা হলেন আঃ রাজ্জাকে ছেলে রাইসুল (৩০) মো: তুলা মিয়া ছেলে মোঃ মামুন (৩২) মো: মানিক (২৮) মো: রতন (২৩) মৃত্যু জুলহাসের ছেলে মো: হারুন (৩২) মোঃ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার দাবিতে মিছিল করেছে দলের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল ও তার সমর্থকরা। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, “সদরের মানুষ চায়, এবার সদর আসনের প্রার্থী হোক সদরেরই সন্তান। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি মাঠে আছি।” এ সময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা ফরহাদ ইকবালকে টাঙ্গাইল সদর আসনে বিএনপির প্রার্থী…

Read More

​ স্টাফ রিপোর্টার বেতন স্কেল গঠন, চাকরি স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে আজ দিনভর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ডাক ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ গ্রামীণ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের কর্মীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শাখা ডাক বিভাগের কয়েকশ’ কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন। ​ ​বিক্ষোভকারীরা জানান, গ্রামীণ ডাকঘরের কর্মীরা অত্যন্ত স্বল্প বেতনে বছরের পর বছর ধরে ডাক বিভাগে পরিষেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু তাদের কাজের স্বীকৃতি এবং ন্যূনতম আর্থিক নিরাপত্তা নেই। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে: ​’ইডি এজেন্ট’ প্রথা বিলুপ্ত করে ‘অবিভাগীয় ডাক কর্মচারী’ হিসেবে স্বীকৃতি প্রদান। ​সম্মানির পরিবর্তে একটি স্বতন্ত্র বেতন স্কেল গঠন। ​সরকারি কর্মদিবসের মতো ০৮…

Read More