Author: admin

দিনাজপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর-৩ (সদর) আসনে প্রার্থী ঘোষণা করার খবরে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রার্থী ঘোষণার সাথে সাথে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হয়ে উল্লাস প্রকাশ করেন এবং আনন্দ মিছিল বের করেন। সোমবার (৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় গুলশান কার্যালয়ে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেন। এর মধ্যে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়। এ খবর প্রচারের সাথে সাথেই জেল রোডস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের…

Read More

নওগাঁ প্রতিনিধি  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগাঁর ছয়টি আসনে মধ্যে পাঁচটি আসনের বিএনপির প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে দলটি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন। উল্লেখযোগ্য উত্তর জনপদের জেলা নওগাঁয় ১১ টি উপজেলায় ৬টি আসন রয়েছে, এরই মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা কড়েন বিএনপি প্রাথমিক মনোনীত প্রার্থীরা হলেন: নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) সামসুজ্জোহা খান, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) একরামুল বারী টিপু, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে রেজাউল ইসলাম (রেজু)। তবে নওগাঁ-৫ (সদর) আসনে প্রার্থী নাম ঘোষণা করা হয়নি। এবষিয়ে নওগাঁ…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠি গ্রামের নিজের পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের। স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, কৃষক মুজাফর মৃধা ওরফে মুজাই মৃধা (৭৫) ইঁদুরের হাত থেকে ক্ষেতের ধান রক্ষায় নিয়মিত ভাব বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন বাড়ির পাশের কৃষি জমিতে। ৩ নভেম্বর দুপুর ১২ টার সময় বিদ্যুতের লাইন বন্ধ না করে বিশেষ কাজে জমিতে যান ওই কৃষক তখন তিনি অসাবধানতা বসে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন। মরদেহ উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ। তিনি মুগাকাঠি গ্রামের কাশেম মৃধার পুত্র। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম…

Read More

নেয়ামুল হক মিয়া,বরিশাল। জেলার সদর উপজেলায় ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের রায়পাশা গ্রামে অবস্থিত সুপ্রাচীন স্থাপত্যশৈলীর অনিন্দ্য সুন্দর মিয়া বাড়ি মসজিদ।এটি ১৮০০ খ্রিস্টাব্দে নির্মিত বলে মনে করা হয়। বরিশালের হাতেম আলী কলেজের চৌমাথা থেকে ৯ কিলোমিটার দূরে অবস্থিত এ মসজিদটি। জানাগেছে, কড়াপুর মিয়া বাড়ি মসজিদটি মুঘল আমলে নির্মিত বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ। দ্বিতল বিশিষ্ট মসজিদটি দেখতে অনেক সুন্দর ও কারুকার্যমণ্ডিত।মসজিদের নিচে রয়েছে ছয়টি দরজাবিশিষ্ট আবাসন ব্যবস্থা। সেখানে প্রতিষ্ঠিত মাদরাসার ছাত্রদের জন্য রয়েছে আবাসন ব্যবস্থা।দোতলাকে কেন্দ্র করেই করা চমৎকার নকশার কাজে মূল মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। মূল মসজিদের রয়েছে তিনটি দরজা। মসজিদের চারপাশে পিলারের ওপর নির্মিত হয়েছে আটটি বড় মিনার। বড় মিনারগুলোর…

Read More

নেয়ামুল হক মিয়া,বরিশাল। চাকরি পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশালের অপসোস্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের শ্রমিক-কর্মচারিরা। সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে ওএসএল ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের নারী ও পুরুষ শ্রমিকরা নগরীর বগুড়া রোডে সড়ক অবরোধ করে। এর আগে বরিশালের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অপসো স্যালাইন (ওএসএল) ফার্মা লিমিটেডের’ প্রায় পাঁচশ শ্রমিক-কর্মচারীকে একযোগে অপসারণ করা হয়েছে। তারা সবাই কোম্পানির স্টেরিপ্যাক ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। বুধবার দুপুরে ডাকযোগে শ্রমিকদের কাছে অপসারণের নোটিশ পৌঁছে দেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। নোটিশ পাওয়ার পরপরই শ্রমিক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কোনো কারণ ছাড়াই একসঙ্গে এতো সংখ্যক শ্রমিককে ছাঁটাই করার প্রতিবাদে নগরীর ‘ওএসএল ফার্মা লিমিটেডের’ সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন…

Read More

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়ন পরিষদ সংলগ্ন লাউ ক্ষেত থেকে মোছাঃ তানজিনা আক্তার (৩৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ৩ নভেম্বর সকালে আটোয়ারী ধামোর মধ্যপাড়া এ ঘটনাটি ঘটেছে। তিনি ধামোর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মিনালের স্ত্রী বলে জানাযায। স্থানীয়ভাবে জানা যায়, তনজিনা আক্তারের ১ম স্বামী মারা যাওয়ার পর প্রায় ১ মাস পূর্বে মিনালের সাথে তার বিয়ে হয়। পরবর্তীতে গত ৪ দিন পূর্বে তাদের ডিভোর্স হয়। তার মারা যাওয়ার বিষয়ে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি। ওই নারীর মরদেহ উদ্ধার করে আটোয়ারী থানা পুলিশ ময়না তদন্ত জন্যে মর্গে প্রেরন করেছে। এ বিষয়ে সোমবার ৩ নভেম্বর দুপরে আটোয়ারী থানায়…

Read More

শোয়েব হোসেন(প্রাক্তন ছাত্র): বাংলাদেশে উচ্চমানের সংগীত শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে আজ যে প্রতিষ্ঠানটি সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে তার নাম সরকারি সংগীত কলেজ, ঢাকা। এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শ্রেণিকক্ষ চালুর ইতিহাস দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রারই অংশ। ১৯৬৩ সালের ১লা জুন, বিশিষ্ট সংগীতজ্ঞ ও সঙ্গীত গবেষক পণ্ডিত বারীন মজুমদার-এর উদ্যোগে এই সংগীত মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সে সময় এটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষা কেন্দ্র, যেখানে প্রাচ্য ও পাশ্চাত্য সংগীত দুই ধারাতেই নিয়মিত পাঠদান শুরু হয়। প্রথমে কলেজটি ঢাকা শহরের একটি ছোট ভবনে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করলেও, শীঘ্রই সংগীতচর্চার কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করে। প্রতিষ্ঠার…

Read More

হাতীবান্ধা প্রতিনিধি  অভিনব কায়দায় মাদক পরিবহনকালে লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকদ্রব্যসহ মোটরসাইকেল আটক করেছে বিজিবি। জানাগেছে, হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ সিংগীমারী বিওপির টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০২ নভেম্বর ২০২৫ তারিখ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সিংগীমারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এমপির বাগান নামক এলাকায় অভিনব কায়দায় মাদক পরিবহনকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল রেখে চালক পালিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেলটি তল্লাশী করে সীট কাভারের নিচে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত মালামালের সর্বমোট মূল্য-১,৪৫,০০০/- টাকা (এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা) বলে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

Read More

সুনামগঞ্জ শাল্লা প্রতিনিধি: ​দীর্ঘ প্রায় দেড় দশক ধরে সংস্কারের অভাবে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের চাকুয়া গ্রাম থেকে মিলনবাজার পর্যন্ত সংযোগকারী একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে স্থানীয়দের জন্য ‘মরণফাঁদ’-এ পরিণত হয়েছে। প্রায় ১৩০০ মিটার (১.৩ কিলোমিটার) দীর্ঘ এই সংযোগ সড়কটির চরম বেহাল দশার কারণে গ্রামের প্রায় ৩০০০ মানুষের দৈনন্দিন জীবন, অর্থনীতি, শিক্ষা এবং জরুরি স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুততম সময়ে রাস্তাটি সংস্কার বা পাকাকরণ না হলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। চাকুয়া গ্রামটি হবিবপুর ইউনিয়নের একটি ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে আনুমানিক ৩০০০ লোকের বসবাস। তাদের দৈনন্দিন কাজ, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা এবং জরুরি স্বাস্থ্যসেবার জন্য মিলনবাজারই একমাত্র…

Read More

শার্শা উপজেলা প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদীতে বড়শির টানে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাস মাছ। মাছটি ধরেছেন শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের দুই যুবক বিল্লাল হোসেন (২৫) ও আব্দুর রহিম (২২)। রোববার প্রতিদিনের মতো বড়শি হাতে নদীতে যান তারা। কিছুক্ষণ অপেক্ষার পর বিল্লালের হুইল বড়শিতে হঠাৎ তীব্র টান অনুভূত হয়। শুরু হয় রোমাঞ্চকর এক লড়াই মাছের সঙ্গে মানুষের। প্রায় ২০ মিনিট খেলিয়ে খেলিয়ে অবশেষে তিনজনের সহযোগিতায় মাছটি পাড়ে (তীরে) তোলা হয়। নদীর পাড়ে তখন যেন ছোটখাটো উৎসবের আমেজ। স্থানীয়রা ছুটে আসে বিশাল মাছটি দেখতে। কেউ বলেন ২০ কেজি, কেউ বলেন ১৮ কেজি। ওজন নিয়ে শুরু হয়…

Read More