- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
- কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
- বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ১২
- মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজে আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাস উদ্বোধন
- নওগাঁ সদরে চারটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
- চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইল সদর ৫ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের নির্দেশে টাংগাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের জুগনির হাটে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।(৩ নভেম্বর ) সোমবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের জুগনির হাটে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে জনগণকে অবগত করেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের চারমাথায় সৈয়দপুর-বগুড়াগামী যাত্রীবাহী বাস মোস্তারি পরিবহনে তল্লাশী করে মাদক কারবারি দোলনা বেগম(৩৫) এর কাছে রাখা আড়াই কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করেছে থানা পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস,আই সেলিম রেজা,এস,আই তাহসিনুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স এ অভিযান পরিচালনা করেন। আটককৃত দোলনা বেগম, বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মন্ডলপাড়ার আল হেলাল ওরফে দুলু খন্দকারের মেয়ে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলার আলী নগর গ্রামের বৃদ্ধা ধর্ষন মামলার প্রধান আসামি মোঃ আইয়ুব আলী(৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ(৪ নভেম্বর)সোমবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান, প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজিব (পিপিএম)। তিনি বলেন, আলী নগর গ্রামে গত ১৯ শে অক্টোবর বেলা আনুমানিক ১০ টার দিকে বৃদ্ধা তার বসতবাড়ি থেকে আধা কিলোমিটার দুরে একা হলুদের জমিতে ছাগল চড়াতে যায়। ঠিক সেই সময়ে ধর্ষক আইয়ুব আলীও তার আবাদিয় হলুদ ক্ষেত দেখতে যায়। এমন অবস্থায় দুপুর ১২ টার দিকে ভুক্তভোগী বৃদ্ধা কে সেখানে একা…
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২ নভেম্বর ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২–এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন কেবল প্রযুক্তি শিক্ষার অংশ নয়, এটি আধুনিক কর্মক্ষেত্রের অবিচ্ছেদ্য উপাদান হয়ে উঠেছে।” তিনি আরও বলেন, উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সঠিক ব্যবহার শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও গতিশীল করে তুলবে। গবেষণার বিভিন্ন ক্ষেত্রে এখন AI গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিক্ষা, চিকিৎসা, কৃষি, সমাজবিজ্ঞানসহ প্রতিটি খাতে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বিএনপির প্রার্থী তালিকা হতাশাজনক। অধিকাংশই গডফাদার। আমরা আশা করেছিলাম গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা কিছু ভালো প্রার্থী দেবে। কিন্তু দেখা গেলো কৌশলে ছাত্রদল ও যুবদলসহ তরুণদের খারিজ করা হয়েছে। তাদের আমাদের দলে স্বাগত জানাই।’ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারেক দেশে আসছেন শুনে খুশি হলাম। আরও আগেই আশা উচিত ছিল। আমরা একসঙ্গে বসতে চাই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করাকেও অভিনন্দন জানাই।’ খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে তিনি…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে অংশ নেবেন। এগুলো হলো- ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬। এ ছাড়া, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা-১৪ আসনে মায়ের ডাকের সানজিদা তুলি নির্বাচন করবেন বলে জানানো হয়। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের…
স্পোর্টস ডেস্ক ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড আবারও তার গোলমেশিন চালু করলেন। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে প্রথমার্ধেই দুটি গোল করে ম্যানচেস্টার সিটিকে জয়ে ফেরালেন তিনি আর ৩–১ ব্যবধানের জয়ে প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানেও উঠে এসেছে পেপ গার্দিওলার দল। অ্যাস্টন ভিলার বিপক্ষে আগের ম্যাচে হার এবং গোলশূন্য থাকার পর সমালোচনায় ছিলেন হলান্ড। কিন্তু বোর্নমাউথের বিপক্ষে যেন আগুন হয়ে নেমেছিলেন নরওয়েজিয়ান তারকা। ম্যাচের ১৭ মিনিটে দলের নতুন তারকা রায়ান চেরকির মাথা ছুঁয়ে আসা বল দারুণ নিখুঁত ফিনিশে জালে জড়ান তিনি। তবে আট মিনিট পরই সমতায় ফেরে বোর্নমাউথ। কর্নার থেকে জিয়ানলুইজি দোন্নারুমার ভুল পাঞ্চের সুযোগ নিয়ে টাইলার অ্যাডামস জোরালো শটে বল…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে সংবাদের প্রকাশের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কবি নজরুল ইসলাম সম্মাননা-২৫ পেলেন দুই সাংবাদিক। এরমধ্যে অপরাধ অনুসন্ধান বিষয়ক সংবাদ প্রকাশে দৈনিক আজকের পত্রিকার মোঃ আকতারুজ্জামান ও প্রবাসীদের নিয়ে সংবাদ প্রকাশে দৈনিক আমার দেশ পত্রিকার মোঃ এমদাদ উল্যাহ। রোববার সন্ধ্যায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরায় মজুমদার পাবলিক লাইব্রেরির উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে মজুমদার পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মহী উদ্দিন মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ উল্যাহ, শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমন, আবদুর রহমান, নাজমুল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী -১আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক স্বরাষ্ট্র ও বণিজ্যমন্ত্রী,বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,জাতীয় পার্টির কাধে ভর করে আওয়ামীলীগ নির্বাচনে আসতে চায়। সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নির্বাচন পেছানোর পায়তারা চলছে।তিনি বলেন,একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে। দেশের মানুষ তা বরদাস্ত করবে না।রবিবার (২ নভেম্বর) বিকালে দুমকি উপজেলার আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাংগনে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়জিদ পান্না, স্বেচ্ছাসেবক দলের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল মধুপুরে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাই কবির হোসেনের বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছেন বড় ভাই আমিনুল । ঘটনাটি ঘটেছে মধুপুর পৌর শহরের ৯নং ওয়ার্ডের মালাউড়ী গ্রামে। এ ঘটনায় ছোট ভাই কবির ও তার মা মোছা: রমিছা বেগম বাদি হয়ে তার বড় ছেলে আমিনুর ও তার বউ মাকসুদাসহ ২জনকে অভিযুক্ত করে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার বিকালে দোকান ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বড় ভাই আমিনুল তার ছোট ভাইয়ের বাড়িতে যাতায়াতের রাস্তা লাকড়ি কাঠ দিয়ে বেড়া দিয়ে বাঁধা গ্রস্ত করে রাখে এবংকি মাঝে মাঝে রাস্তায় গর্ত করে রাখে। এত করে তাদের…